Anirban Bhattacharya: অর্থকষ্টের ইঙ্গিত? বয়কট বিতর্কের মাঝেই দৃঢ় অনির্বাণ, “খেতে পাচ্ছি"

নিজের ব্যান্ড হুলিগানিজম নিয়ে এগিয়ে চলেছেন দুর্বার গতিতে। শুধু তাই নয়, সেই ব্যান্ডের পারফর্মেন্স থেকে যে ভালবাসা পাচ্ছেন, তা নিয়ে নতুন করে বলার নয়। সম্প্রতি, গুঞ্জন উঠেছিল অনির্বাণ নাকি দেব-শুভশ্রীর দেশু৭ ছবিতে...

নিজের ব্যান্ড হুলিগানিজম নিয়ে এগিয়ে চলেছেন দুর্বার গতিতে। শুধু তাই নয়, সেই ব্যান্ডের পারফর্মেন্স থেকে যে ভালবাসা পাচ্ছেন, তা নিয়ে নতুন করে বলার নয়। সম্প্রতি, গুঞ্জন উঠেছিল অনির্বাণ নাকি দেব-শুভশ্রীর দেশু৭ ছবিতে...

author-image
Anurupa Chakraborty
New Update
Tainted teacher recruitment,  legal opinion,  non-teaching posts,  SSC 1,804 tainted names,  Higher Secondary exams,  noise-control, loudspeaker ban,  festive season , assembly chaos, BJP suspension,  language terrorism, insulting Bengalis,  metro ridership surge,  Esplanade station footfall +43%  ,humid weather, rain showers,  good air quality,দাগি শিক্ষক নিয়োগ,  আইনগত মতামত,  অ-শিক্ষাকর্মী পদ  ,SSC ১,৮০৪ কলংকিত নাম,  উচ্চ মাধ্যমিক পরীক্ষা,  শব্দ নিয়ন্ত্রণ, লাউডস্পিকার নিষেধাজ্ঞা,  উৎসব মরশুম,  বিধানসভায় বিশৃঙ্খলা, বিজেপি এমএলএরাসাস্পেনশন,  ভাষা জঙ্গিবাদ, বাঙালিকে অপমান  ,মেট্রো যাত্রীর সংখ্যা বৃদ্ধি,  Esplanade স্টেশন, ৪৩% বৃদ্ধি,  আর্দ্র আবহাওয়া, বৃষ্টিপাত,  ভালো বায়ুমণ্ডলীয় মান (AQI)

যা বলছেন অনির্বাণ...

বাংলা ইন্ডাস্ট্রির এই প্রজন্মের অন্যতম স্তম্ভ, অনির্বাণ ভট্টাচার্যকে নিয়ে নানা কথা শোনা যায়। বিশেষ করে, যেদিন থেকে তাঁকে ফেডারেশনের তরফে বয়কট করা হয়েছে, সেদিন থেকেই যেন অনেককিছুই শুনতে হয়েছে অনির্বাণকে। তবে, তিনি দমে যাননি। বরং, যত পেরেছেন, নিজেকে মজবুত করেছেন। 

Advertisment

নিজের ব্যান্ড হুলিগানিজম নিয়ে এগিয়ে চলেছেন দুর্বার গতিতে। শুধু তাই নয়, সেই ব্যান্ডের পারফর্মেন্স থেকে যে ভালবাসা পাচ্ছেন, তা নিয়ে নতুন করে বলার নয়। সম্প্রতি, গুঞ্জন উঠেছিল অনির্বাণ নাকি দেব-শুভশ্রীর দেশু৭ ছবিতে কাজ করছেন। যদিও, অভিনেতা এই প্রসঙ্গে কিছুই জানান নি। তবে, কানাঘুষো খবর, দেব নাকি অনির্বাণের সঙ্গে জাস্টিফাই করার প্ল্যান করছেন। 

Tere Naam Re-release: ২০২৬-এ ‘তেরে নাম’ পুনঃমুক্তি: রাধে কি প্রেমিক, নাকি ‘রেড ফ্ল্যাগ’ নায়ক?

Advertisment

এদিকে, কিছুদিন আগে নিজের দলের সঙ্গে বসে তাদের নতুন কাজ নিয়েই অনির্বাণকে নানা কথা বলতে শোনা যায়। সেই সাপেক্ষেই তাঁকে প্রশ্ন করা হয়, তিনি নাকি খেতে পাচ্ছেন না? অর্থের অভাবকেই ইঙ্গিত দেওয়া হয়েছে এই ক্ষেত্রে। উত্তরে তিনি  বলছেন, "আরে আমি খুব কম খাই। বেশি খাবার লাগে না। একটু ভাত-ডাল, আলুভাজা, এতেই হয়ে যায়।" পাশ থেকে তখন সকলেই মজা করে বলে উঠলেন। ও তো এমনিতে বেশ হেলদি-তরতাজা। বেশ ফ্রেশ। এবং আমরা সারাদিন খাওয়াদাওয়ার মধ্যেই থাকি।" 

প্রসঙ্গে অনির্বাণ এও বললেন, "না না, খেতে পাচ্ছি। অসুবিধা কিছু হচ্ছে না।" 

anirban bhattacharya Entertainment News Today