/indian-express-bangla/media/media_files/2025/04/27/Q8l0qXSB5hM2EwITxMb6.jpg)
Anirban Bhattacharya: কী দাবি অভিনেতার... Photograph: (ছবিঃ অনির্বাণ / ইনস্টাগ্রাম - ক্রেডিটঃ সজল দাস)
একাধিক চর্চা, বিতর্ক আর জল্পনার কেন্দ্রে ঘুরপাক খাচ্ছে একটাই নাম- টলিপাড়ার পাওয়ার স্টার অনির্বাণ ভট্টাচার্য। কখনও তাঁর গান, কখনও ‘হুলিগানইজম’ ব্যান্ডকে ঘিরে উন্মাদনা, আবার কখনও ফেডারেশনের সঙ্গে সংঘাত বা দীর্ঘদিন পর্দায় অনুপস্থিতি- সব মিলিয়ে টলিপাড়ায় অনির্বাণ যেন এক অনিবার্য আলোচনার বিষয়।
শেষবার তাঁকে বড় পর্দায় দেখা গিয়েছিল ‘রঘু ডাকাত’ ছবিতে। তারপর থেকে নতুন সিনেমা, ওয়েব সিরিজ কিংবা পরিচালনার কাজে তাঁকে দেখা যায়নি। যদিও পুজোর সময় নিজের ব্যান্ড ‘হুলিগানইজম’-কে সঙ্গে নিয়ে আমেরিকায় একাধিক শো করে তিনি আবার খবরের শিরোনামে উঠে আসেন। কিন্তু, দেবের ওই ছবিতে তিনি প্রসংশা পেলেও, ফেডারেশনের সঙ্গে অসন্তোষ বেজায় বিপদে ফেলে। এদিকে গতকাল দেব লাইভে জানিয়ে দেন অনির্বাণের মত অভিনেতা বাংলার গর্ব। তিনি কাজ না করা মানে খুবই ক্ষতি।
Rupanjana Mitra: কেন বিজেপি ছাড়লেন রুপাঞ্জনা? অভিনেত্রী বললেন, 'ভেতরে ঢুকেই বুঝতে পারলাম...'
তবে ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলেই শোনা যায় অন্য কথা। ফেডারেশনের কিছু নিয়মের বিরুদ্ধে বক্তব্য রাখায়, এবং আদালতের দ্বারস্থ হওয়ার কারণেই নাকি, অনির্বাণের সঙ্গে কাজ করতে অনীহা প্রকাশ করছেন টেকনিশিয়ানদের একাংশ। সেই থেকেই নাকি তৈরি হয়েছে পেশাগত জটিলতা। এই আবহেই সম্প্রতি রটনা ছড়ায়, দেবের আসন্ন পুজোর ছবিতে খলনায়কের ভূমিকায় দেখা যেতে পারে অনির্বাণকে। দেব গতকাল বলেন, এখন তিনি বেশি করে তাঁর ছবিতে অনির্বাণকে চান।
এর আগেও সংবাদমাধ্যমের সামনে দেব বলেছিলেন, অনির্বাণের হয়ে তিনি প্রয়োজনে ক্ষমা চাইতেও প্রস্তুত। একই সুর শোনা গিয়েছে রাজ চক্রবর্তীর গলাতেও। রাজ প্রকাশ্যে জানিয়েছেন, দরকার হলে তিনিও অনির্বাণের হয়ে ক্ষমা চাইবেন, কারণ অভিনেতার কাজে ফেরাটাই তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
Taslima Nasrin: ‘ধনীরা বিপদে পড়ে না’, সাম্প্রদায়িক বিতর্কে আক্রমণ তসলিমা নাসরিনের
এই সমস্ত জল্পনা-কল্পনার মাঝেই সোমবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় এক রহস্যময় পোস্ট করেন অনির্বাণ। এমনকি, দেশু লাইভ দেখার পর বেশ খোশমেজাজে গান গাইতে দেখা যায় অভিনেতাকে। অনির্বাণ ফুরফুরে মেজাজেই ছিলেন। তবে, তাঁর পোস্ট অন্য কথা বলছে? একটি ছবিতে দেখা যায়, হাঁটু গেড়ে বসে থাকা এক মানুষের মাথা মুরগির মতো। নীচে লেখা, ‘পৃথিবীটা ভাল লোকেদের নয়’। ক্যাপশনে অনির্বাণ লেখেন, ‘আমি মুরগী হলাম’। ছবিটি মুহূর্তে আলোড়ন ফেলে দেয়। বিশেষ করে যেদিন তাঁর সম্ভাব্য নতুন কাজের ঘোষণা নিয়ে আলোচনা চলছে, ঠিক সেদিন এই ইঙ্গিতপূর্ণ পোস্ট নতুন করে প্রশ্ন তুলেছে।
উল্লেখ্য, ‘পৃথিবীটা ভাল লোকেদের নয়’- এই লাইনেই রয়েছে ‘হুলিগানইজম’-এর একটি গান। ফলে অনেকের ধারণা, পোস্টটি তাঁর শিল্পীসত্তা বা প্রতিবাদের ভাষা। এদিকে শোনা যাচ্ছে, অনির্বাণ যুক্ত হতে চলেছেন একটি নতুন ইউটিউব চ্যানেল ‘ফানুস’-এর সঙ্গে, যেখানে আরও বহু অভিনেতা-অভিনেত্রীরা কাজ করবেন। তবে এই পোস্ট কি নতুন কাজের ইশারা, নাকি ব্যক্তিগত ক্ষোভের প্রতিফলন- তার উত্তর আপাতত অনির্বাণের কাছেই রয়ে গেল।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us