/indian-express-bangla/media/media_files/2025/04/27/Q8l0qXSB5hM2EwITxMb6.jpg)
ফেডারেশন বিতর্কে অনির্বাণ
টলিউডের জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya) সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, “আমি যা কাজ করেছি তা কেউ মুছতে পারবে না। আমাকে থামানো গেলেও আমার সৃষ্টিকে নয়।” তাঁর এই মন্তব্য ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে ইন্ডাস্ট্রিতে।
গত কয়েক মাস ধরে ফেডারেশনের সঙ্গে দ্বন্দ্বের জেরে কাজের বাইরে থাকতে হচ্ছে অনির্বাণকে। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই তোলপাড় হয়েছে টলিউড মহল। বিষয়টি এখন আর কেবল ব্যক্তিগত বা সাংগঠনিক বিরোধের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং শিল্পীস্বাধীনতা বনাম সংগঠন রাজনীতির বৃহত্তর প্রশ্নও সামনে চলে এসেছে। একজন শিল্পীর কাজ ও মতপ্রকাশের স্বাধীনতা কতটা সুরক্ষিত, তা নিয়েও উঠছে নানা আলোচনা।
আরও পড়ুন: ‘আজ কি রাত’-এ আগুন ঝরালেন শ্রাবন্তী, মুগ্ধ ভক্তরা
এই কঠিন সময়ে অনির্বাণের পাশে দাঁড়িয়েছেন টলিউডের একাধিক প্রথম সারির তারকা ও নির্মাতা। সুপারস্টার দেব প্রকাশ্যে তাঁর সমর্থনে কথা বলেছেন। শুধু তাই নয়, ফেডারেশনের কাছে অনির্বাণকে দ্রুত কাজে ফেরানোর আবেদন জানিয়ে তিনি ক্ষমাও প্রার্থনা করেছেন। পরিচালক-প্রযোজক রাজ চক্রবর্তী একই সুরে অনির্বাণের পাশে থাকার বার্তা দিয়েছেন। ইন্ডাস্ট্রির ‘বুম্বাদা’ নামে পরিচিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-ও জানিয়েছেন, তিনি অনির্বাণের পাশে আছেন এবং বিষয়টির দ্রুত সমাধান চান।
আরও পড়ুন: ‘এই দিনটাতে নিজেকে একটু বেশি করে জড়িয়ে ধরতে ইচ্ছে করে’, জন্মদিনে জীবনের গল্প শোনালেন অপরাজিতা আঢ্য
তবে এই ‘ক্ষমা চাওয়া’ প্রসঙ্গেই আপত্তি তুলেছেন অনির্বাণ নিজে। সম্প্রতি এ বিষয়ে মুখ খুলে তিনি স্পষ্ট জানান, “কেউ যেন আমার হয়ে ক্ষমা না চান।” দেবের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তাঁর প্রতি যে সমর্থন এসেছে, তা নিঃসন্দেহে ভালোবাসা ও অপত্য স্নেহ থেকেই। শুধু দেব নন, রাজ চক্রবর্তী ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রতিও তিনি কৃতজ্ঞ। কিন্তু একই সঙ্গে তিনি স্পষ্ট করে দিয়েছেন, তিনি নিজে কোনও অন্যায় করেননি বলে মনে করেন, তাই ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না।
আরও পড়ুন: "এমন করো না বন্ধু…", অরিজিতকে প্লেব্যাক না ছাড়ার অনুরোধ আমিরের!
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us