Ankush Hazra: প্রেমিকা পাশে, তবুও ভয় নেই! অঙ্কুশের মন্তব্যে চর্চায় ঐন্দ্রিলা

অঙ্কুশ এবং ঐন্দ্রিলার সম্পর্ক ঠিক এতটাই ওপেন সিক্রেট, যে তারা পরস্পরকে নিয়ে নানা ধরনের মজা রসিকতা সকলের সামনে করেই থাকেন। এমনকি, নিজেদের সম্পর্ক যে এতটা অটুট - তাঁদের নানা মতামতেই সেই সম্পর্কে বোঝা যায়।

অঙ্কুশ এবং ঐন্দ্রিলার সম্পর্ক ঠিক এতটাই ওপেন সিক্রেট, যে তারা পরস্পরকে নিয়ে নানা ধরনের মজা রসিকতা সকলের সামনে করেই থাকেন। এমনকি, নিজেদের সম্পর্ক যে এতটা অটুট - তাঁদের নানা মতামতেই সেই সম্পর্কে বোঝা যায়।

author-image
Anurupa Chakraborty
New Update
ankush oindrila

যা বললেন অঙ্কুশ ...

টলিপাড়ার অন্দরে, যে জুটি গুলো নিয়ে সব থেকে বেশি চর্চা হয়, তার মধ্যে অন্যতম অঙ্কুশ এবং ঐন্দ্রিলা। দীর্ঘ অনেক বছর ধরে, তারা একসঙ্গে যেমন অভিনয় করেছেন, ঠিক তেমনই তাদের প্রেমের সম্পর্ক, এবং নানা খুনসুটি মন জয় করেছে ভক্তদের। সম্প্রতি তারা, নিজেদের নতুন ছবি নারী চরিত্র বেজায় জটিল নিয়ে নানা জায়গায় যাচ্ছেন। 

Advertisment

অঙ্কুশ এবং ঐন্দ্রিলার সম্পর্ক ঠিক এতটাই ওপেন সিক্রেট, যে তারা পরস্পরকে নিয়ে নানা ধরনের মজা রসিকতা সকলের সামনে করেই থাকেন। এমনকি, নিজেদের সম্পর্ক যে এতটা অটুট - তাঁদের নানা মতামতেই সেই সম্পর্কে বোঝা যায়। যদিও তারা এখনো পর্যন্ত বিবাহ বন্ধনে আবদ্ধ হননি, এরপরেও তাদের একে অপরকে নিয়ে ঠাট্টা তামাশা দেখবার মতো। এবার যে ছবিতে তাদেরকে একসঙ্গে দেখা যাচ্ছে, সেখানে অঙ্কুশ এক নিপীড়িত পুরুষের চরিত্রে অভিনয় করছেন। 

Nidhhi Agerwal: ওড়না চেপে ধরে কাঁপছিলেন নিধি, গান-লঞ্চে ভয়ঙ্কর ঘটনার শিকার প্রভাসের নায়িকা

এবং অভিনেতাকে দেখা যাচ্ছে, সমগ্র পুরুষ জাতির যে বিষয়ে একটাই প্রশ্ন - মেয়েরা নাকি জটিল, তাদের বোঝা একেবারেই সম্ভব নয়। এই বিষয়েই যেন অঙ্কুশের নারান অভিযোগ। তবে, খেয়াল করলে দেখা যাবে, অঙ্কুশকে যখন সেই দিন এই প্রশ্ন জিজ্ঞাসা করা হল, যে আদৌ নারী চরিত্র বেজায় জটিল নাকি বেজায় সরল, সেই নিয়েই ঐন্দ্রিলার সামনেই মোক্ষম জবাব দিয়ে বসেছেন অঙ্কুশ। তাঁকে বলতে শোনা গেল... সিনেমার ট্রেলারে তো মানুষ বুঝেই গিয়েছেন। 

যদিও বা অভিনেতা এই ছবি নিয়ে এখনই বিশেষ কিছু মন্তব্য করছেন না। তারপরেও অভিনেতা যা বললেন এই সিনেমা নিয়ে। তিনি সোজাসুজি বললেন, " সিনেমাটা দেখলে মানুষ পুরোপুরি বুঝতে পারবে, নারী চরিত্র আসলেই বেজায় জটিল।" অঙ্কুশের কি বিন্দুমাত্র ভয়ডর নেই ঐন্দ্রিলা কে নিয়ে? পাশে দাঁড়িয়ে আছেন প্রেমিকা, আর তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, নারী চরিত্র সত্যিই বেজায় জটিল। 

Javed Akhtar-Burqa controversy: ‘মুখ ঢাকতে হবে কেন?’ নীতীশ কাণ্ডে বোরখা বিতর্কে কড়া প্রতিক্রিয়া জাভেদের

অঙ্কুশের উত্তর শুনেই, মোক্ষম দাওয়াই দিলেন ঐন্দ্রিলা। অভিনেত্রী সোজাসুজি তার কান মূলে সকলের সামনে দিয়ে ধরে নিয়ে গেলেন। আরে দৃশ্যই ভাইরাল সমাজ মাধ্যম।

Ankush Hazra Entertainment News Today Ankush-Oindrila