/indian-express-bangla/media/media_files/2025/11/28/ankush-2025-11-28-15-39-02.jpg)
যা হল অঙ্কুশের সঙ্গে...
Ankush Hazra-New Movie: বেলা গড়াতেই এক সুন্দর টিজার বেশ মন ভাল করেছে সকলের। শুধু তাই নয়, এমন এক ইউনিক কনসেপ্ট যে, এই চিন্তার দুনিয়াতেও সকলে বেশ খুশি। নারীকে শান্ত করতে পুরুষকে কত কিছুই না করতে হয়। ঠিক সেই গল্পকে কাজে লাগিয়েই নতুন ছবি নারী চরিত্র বেজায় জটিল। অঙ্কুশ হাজরার এই ছবির টিজার দেখে মানুষ হাসতে বাধ্য।
কেন? নারী চরিত্র বেজায় জটিল টিজারের শুরুতেই দেখা যাচ্ছে, অঙ্কুশ মা কালীর ছবির সামনে দাঁড়িয়ে বেজায় অনুযোগ করতে ব্যস্ত। তিনি মহাদেবের কাছে নিজের অভিযোগ করছেন। অঙ্কুশকে বলতে শোনা গেল... আপনি শুয়ে থাকুন। আপনি ওই মহিলার পায়ের নীচে শুয়ে থাকুন। আপনার জন্যই সারা বিশ্বের পুরুষ, মেয়েদের পায়ের তলায়। আপনিই সেই, যিনি মহিলাদের উস্কে দিয়ে হিমালয়ে গিয়ে ধ্যান করছেন।"
Celija Jaitly: অপহৃত ভাই, ভাঙা দাম্পত্য! দ্বিগুণ সংকটে 'সোলজার কন্যা' সেলিনা জেটলি
এমনটা বলে শেষ করেছেন যেই, ওমনি দেখা গেল, মা কালী সপাটে একটা চড় মারলেন। অঙ্কুশের সঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে যোগাযোগ করলে, অঙ্কুশের কাছে জিজ্ঞেস করা হল, চড় খেয়ে কেমন লাগল তাঁর? তিনি বললেন, এই রে! এ ব্যাপারে এখন বেশি আর কিছু বলা যাবে না। তবে, এই যে চিন্তার মধ্যেও এত হালকাভাবে লেখা গল্প, বিশেষ করে কমেডি মানুষের পছন্দ হচ্ছে, সেটাই তো দারুন। খুব লাইটভাবে নিয়েছেন সকলে।"
Rukmini Moitra: মানসিক চাপে কী করেন রুক্মিণী? সোজা সাপটা যা শোনালেন পর্দার নটী
তবে, এখানেই থামলেন না তিনি। সোজাসুজি বললেন, এটা ইউনিভার্সাল প্রবলেম। আসলে নারীশক্তিকে শান্ত করতে সবসময় পুরুষ জাতিকে মাথানত করতে হয়। ঈশ্বর থেকে সাধারণ মানুষ- সব ক্ষেত্রেই একই গল্প। আসলে, স্ত্রীকে যারা খুব ভালবাসেন, তাঁদের মধ্যে মহাদেবকে-ই আইডিওলাইজ করেন সকলে। তাই, এমন কনসেপ্ট।"
প্রসঙ্গে, অঙ্কুশ ছাড়াও, এই ছবিতে দেখা যেতে চলেছে ঐন্দ্রিলা-কে। এই ছবিতে আবারও তাঁরা জুটি বাঁধছেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us