Ankush Hazra-Messi Kolkata Chaos: 'মানুষের কষ্টার্জিত টাকার সম্মান রাখা হয়নি', মেসি বিতর্কে অঙ্কুশ হাজরা

এই ঘটনা খুব অবাক করেছে। এখানেই শেষ না। মেসি ম্যাসাকার নিয়ে নিজেদের মন্তব্য রেখেছেন অঙ্কুশ ঐন্দ্রিলা নিজেও। অঙ্কুশকেও সেদিন দেখা যায়নি মেসির অনুষ্ঠানে।

এই ঘটনা খুব অবাক করেছে। এখানেই শেষ না। মেসি ম্যাসাকার নিয়ে নিজেদের মন্তব্য রেখেছেন অঙ্কুশ ঐন্দ্রিলা নিজেও। অঙ্কুশকেও সেদিন দেখা যায়নি মেসির অনুষ্ঠানে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
messi2

কী এমন বললেন অঙ্কুশ?

আজ ভারতের বুকে সফরের শেষ দিন মেসির। ফুটবলের কিংবদন্তি তাঁর যাত্রা শুরু করেছিলেন দিন তিনেক আগে, কলকাতা থেকে যে অভিজ্ঞতা নিয়ে তিনি ভারতের অন্যান্য রাজ্যে গিয়েছিলেন। খেয়াল করলে দেখা যাবে, সেখানে তাঁকে নিয়ে যে ধরনের উৎসবের আমেজ ছিল, তা দেখার মত। মেসি গোটা মাঠে দাপিয়ে বেড়িয়েছেন সেখানে। তবে, কলকাতার নাম যে একটু হলেও বদনাম হয়েছে, এই নিয়ে জানিয়েছিলেন দেব নিজেও। 

Advertisment

অভিনেতা গতকাল এক অনুষ্ঠানে জানান, আশা করব যারা ব্যবস্থাপনায় আছেন, তাঁরা এটাকে ম্যানেজ করার চেষ্টা করবেন। তাঁর সঙ্গে সঙ্গে দেব আরও বলেন, আমায় কষ্ট দিয়েছে এই ঘটনাটা। কারণ, কলকাতায় অনেক মানুষ এসেছেন। অনেকেই আছেন যারা বারবার অনুষ্ঠান করেছেন, এই ঘটনা খুব অবাক করেছে। এখানেই শেষ না। মেসি ম্যাসাকার নিয়ে নিজেদের মন্তব্য রেখেছেন অঙ্কুশ ঐন্দ্রিলা নিজেও। অঙ্কুশকেও সেদিন দেখা যায়নি মেসির অনুষ্ঠানে।

Messi-Sunil in Mumbai: মেসি–সুনীল একই মঞ্চে মুম্বইয়ে, কলকাতায় কেন নয়? প্রশ্ন তুললেন রাহুল দেব বসু

এদিকে, শুভশ্রী গঙ্গোপাধ্যায় সেই অনুষ্ঠানে গিয়ে মেসির সঙ্গে ছবি তুলেছেন। শুধু তাই নয়, তিনি G.O.A.T এর বদলে সেটিকে যেভাবে লিখেছিলেন সমাজ মাধ্যমে, তাঁর অর্থ দাঁড়ায় ছাগল - একারণেই আরও সমালোচনার মুখোমুখি তিনি। যে কারণে টিটাগর থানায় নিজের স্ত্রীর সম্মান রক্ষায় অভিযোগ দায়ের করেছেন। 

এদিকে অঙ্কুশ? তাঁর কী বক্তব্য? তাঁর কথায়, "সবকিছু যদি সাইডে রাখি তাহলে মাথায় রাখতে হবে, যারা নিজেদের অত্যন্ত পরিশ্রমের অর্জন করা টাকা দিয়ে মেসিকে দেখতে গিয়েছেন, তাঁদের সঙ্গে সত্যিই অন্যায় হয়েছে। বাকি যা আনুষাঙ্গিক হচ্ছে, একে ট্রোল করা বা কিছু বলা সেটা আলাদা। কিন্তু মানুষ তাঁকে দেখতে গিয়ে, হতাশ হয়েছেন, দেখতে পাননি। সবকিছুর মধ্যে সত্যি এটা, যে এমন মানুষ গিয়েছেন যাদের স্যালারি আর টিকিটের দাম একই। সেই জায়গায় যে মানুষের টাকা নিয়ে তারা দাম পেলেন না, এটা খুব কষ্টের। 

Messi Kolkata Chaos: মেসি-ঝড় কলকাতায়, ছবি পোস্ট করতেই ক্ষুব্ধ ভক্তদের নিশানায় শুভশ্রীর আপ্ত সহায়ক

অঙ্কুশ এখানেই থামলেন না। তিনি এও বাতলে দিলেন, ঠিক কী কী করা উচিত পরবর্তীতে এহেন অনুষ্ঠানের আয়োজন করা হলে। অঙ্কুশের কথায়, আমাদের পরবর্তীতে এটা বুঝতে হবে, যখন গড ফিগার কাউকে আনা হচ্ছে, সেই ম্যানেজমেন্ট যেন হয়। কারণ, মেসি সেলিব্রিটি নন শুধু, তিনি ঈশ্বরতুল্য অনেকের কাছে। তাঁকে লোকে পুজো করেন। সেটা ভেবেই প্ল্যান করা উচিত।

Lionel Messi Ankush Hazra Lionel Messi Kolkata visit