/indian-express-bangla/media/media_files/2026/01/08/ankush-hazra-1-2026-01-08-17-32-29.jpg)
ছবি রিলিজের আগেই কী হল অঙ্কুশের?
আগামীতে বেশ কিছু বাংলা ছবি রিলিজ করছে। তাঁর মধ্যে অন্যতম নারী চরিত্র বেজায় জটিল। এই ছবি নিয়ে বেশ আলোচনা চলছে। কারণ, নারীদের ডেডিকেটেড করে এই ছবি, এবং একটি ডায়লগ- নবান্ন চল! দিদির মনের কথা শুনব, এমনটাই বলতে শোনা যায় তাঁকে। তবে, আরেকটি বিষয় ঘটেছে আজ।
অঙ্কুশের এই ছবি আগামীতে রিলিজ করতে চলেছে বলেই, নবীনা সিনেমার বাইরে তাঁদের ছবির পোস্টার লাগানো হয়েছিল। এক বড় সাইজের কাটআউট হিসেবে সেটিকে রাখা হয়েছিল। এবং সেটি একেবারেই ধ্বংস করে দেওয়া হয়েছে। নবীনা সিনেমা হলে এর আগেও আরেকটি ছবি নিয়ে উত্তেজনা ছড়ায়। সে ছবিটির নাম ছিল প্রজাপতি ২। সেই সিনেমা হলে দেবের ছবির শো না থাকায়, ভক্তরা প্রচন্ড মাত্রায় তাণ্ডব চালিয়েছিলেন সেখানে। আজ অঙ্কুশের ছবির পোস্টার ছিড়ে ফাটিয়ে পুরো একসার। একজন তারকার ছবি রিলিজ নিয়ে নানান ধরনের, প্ল্যানিং থাকে। প্রডিউসার হিসেবে অঙ্কুশের এই ছবি দ্বিতীয়।
বাসচালকের ছেলে থেকে সুপারস্টার, বাড়ি থেকে পালিয়েই সাফল্যের গল্প লিখলেন অভিনেতা
অভিনেতার এই দৃশ্য চোখে পড়তেই, খুবই মন খারাপ। তিনি সমাজ মাধ্যমে সেই ভিডিও শেয়ার করলেন। অভিনেতাকে বলতে শোনা গেল, "মানুষ মানুষের ক্ষতি করে কি আনন্দ পায় কে জানে । নারী চরিত্র বেজায় জটিল এর ৩০ ফুট এর 'coutout' এই ভাবে নষ্ট করে দেওয়া হলো navina হল এর সামনে । অবাক লাগে ভাবলে কোন জগতে আমরা বসবাস করছি।" এরপরই তিনি লাইভে এসে, আসল কথা বলে বসলেন।
Dev-Jisshu: 'আমাকে কোলে করে আনবে দেব?' যীশুর মন্তব্যে নতুন চর্চা...
অভিনেতার কথায়, "অনেক কষ্ট করে নবীনাতে, একটা ৩০ ফুটের কাট আউট লাগিয়েছিলাম। আমি জানিনা, কাল রাতে, কারা সেটা নষ্ট করেছে, আমরা খোঁজ লাগানোর চেষ্টা করছি। এটা খুব হতাশা জনক। আমি জানিনা, মানুষের ক্ষতি ক্ষতি করে কি পাওয়া যায় করে কী পাওয়া যায়! আদৌ কীসের আনন্দ পায়। কারণ, সবকিছুর মধ্যেই একটা পরিশ্রম থাকে। টাকা পয়সা লেগে তো থাকেই। তার থেকেও থাকে স্বপ্ন। কারো স্বপ্ন ভেঙে গেলে যে কি কষ্ট হয় এটা যদি মানুষ বুঝতো। আজ হৃদয় ভেঙে গিয়েছে। ৩০ ফুটের একটা কাটাউট বানানো, বাংলা ছবির এই দুনিয়ায় দাঁড়িয়ে সেটা কিন্তু সহজ না। সেটা যদি কেউ ভেঙে দেয়, নষ্ট করে দেয়, খুব দুঃখের। এগুলো করবেন না। আমি তো খুঁজেই নেব কে এই কাজ করেছে।"
এখানেই শেষ না, অঙ্কুশ আরও বলেন, আমি নতুন প্রযোজক হিসেবে চেষ্টা করেছি ভাল গল্প বলার। সিনেমাকে একটা সুযোগ দেওয়া তো দরকার। আমি চাই সকলে যেন পরিবার নিয়ে যায় ছবিটা দেখতে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us