Anoushka Shankar: 'কীভাবে এমন করল?' বড় ধাক্কায় চুরমার, ক্ষুব্ধ অনুস্কা

ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওতে অনুষ্কা দেখা দেন অত্যন্ত হতাশ ও ব্যথিত মুখে। তিনি বলেন, “এত দিন পর এয়ার ইন্ডিয়ায় ট্রাভেল জরলাম। এই সেতার ভারতীয় সঙ্গীতের গর্ব...

ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওতে অনুষ্কা দেখা দেন অত্যন্ত হতাশ ও ব্যথিত মুখে। তিনি বলেন, “এত দিন পর এয়ার ইন্ডিয়ায় ট্রাভেল জরলাম। এই সেতার ভারতীয় সঙ্গীতের গর্ব...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
anu

কী হল অনুস্কার সঙ্গে?

Anoushka Shankar: কিংবদন্তি সেতার বাদক রবি শঙ্করের কন্যা ও বিশ্বখ্যাত সেতারশিল্পী অনুষ্কা শঙ্কর তাঁর সাম্প্রতিক ভ্রমণে ঘটে যাওয়া, একটি দুঃখজনক অভিজ্ঞতা নিয়ে এয়ার ইন্ডিয়ার প্রতি গভীর হতাশা প্রকাশ করেছেন। বুধবার সন্ধ্যায় ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে তিনি জানান, যাত্রাপথে তাঁর সেতারে গুরুতর ফাটল দেখা যায়- যা দীর্ঘ সঙ্গীতজীবনে অত্যন্ত বিরল ঘটনা।

Advertisment

ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওতে অনুষ্কা দেখা দেন অত্যন্ত হতাশ ও ব্যথিত মুখে। তিনি বলেন, “এত দিন পর এয়ার ইন্ডিয়ায় ট্রাভেল জরলাম। এই সেতার ভারতীয় সঙ্গীতের গর্ব, আর বহু বছর ধরে বিশ্বের নানা প্রান্তে নিয়ে গেছি। কিন্তু ১৫–১৭ বছর ধরে আমার বাদ্যযন্ত্রের সঙ্গে এমন ক্ষতি কখনও হয়নি।” কথা বলার সময় তিনি সেতারের ফাটলগুলি দেখিয়ে বলেন, “প্রথমে শুধুই মনে হচ্ছিল সুরের সমস্যা হচ্ছে। যখন সুর ঠিক করতে গিয়ে বাজাতে তুললাম, তখনই বুঝতে পারলাম ভেতরে বড় ক্ষতি হয়েছে।”

Actor Tinu Karim: অক্সিজেন লেভেল কমে সাংঘাতিক অবস্থা! হাসপাতালে সংকটজনক অভিনেতা

তিনি এয়ার ইন্ডিয়াকে উদ্দেশ করে প্রশ্ন তোলেন, “তোমরা কীভাবে এমন করলে? আমার সেতারের জন্য বিশেষ হার্ড কেস রয়েছে, তোমরা আলাদা করে হ্যান্ডলিং ফি নাও, তারপরও এমন অবহেলা?” তাঁর কথায় পরিষ্কার হতাশার সুর- যে বাদ্যযন্ত্র তাঁর পরিচয়, তাঁর জীবনের অংশ, সেটিই এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ভ্রমণের সময়।

ভিডিওটির সঙ্গে দীর্ঘ ক্যাপশনে অনুষ্কা লিখেছেন, “@airindia আমার সেতারের সঙ্গে কীভাবে এমন আচরণ করা হলো, তা ভেবে এখনও বিমর্ষ। ইচ্ছাকৃত অবহেলা ছাড়া এমন ক্ষতি অসম্ভব। আরও কষ্টের বিষয়, অনেক দিন পর, দেশীয় সংস্থার ফ্লাইটে উঠলাম। দেখা যাচ্ছে ভারতীয় বাদ্যযন্ত্র এয়ার ইন্ডিয়ায় নিরাপদে ভ্রমণ করতে পারে না। অন্যান্য এয়ারলাইন্সে হাজার হাজার ফ্লাইটে কখনো একটি পেগও বিকল হয়নি।”

Dharmendra: শেষ জীবনে খান্ডালায় কৃষিকাজে মগ্ন, ছেলেদের নয়, কোটি টাকার সম্পত্তি কাদের দিয়েছেন ধর্মেন্দ্র?

পোস্টটি দ্রুত ভাইরাল হয়ে যায়, এবং ভক্তদের পাশাপাশি সহশিল্পীরাও সমর্থন করেন। কৌতুকাভিনেতা জাকির খান মন্তব্য করেন, “এটি অত্যন্ত হৃদয়বিদারক।” সুরকার বিশাল দাদলানি লেখেন, “ঈশ্বর! ভীষণ কষ্টের বিষয়।” সঙ্গীতশিল্পী অন্বিতা শঙ্কর ক্ষোভ প্রকাশ করে বলেন, “এটা অবিশ্বাস্য! নিরাপদ বাক্সের মধ্যেও এমন ক্ষতি কীভাবে হয়?”

উল্লেখযোগ্যভাবে, মাত্র গত মাসেই অনুষ্কা তাঁর তুতো ভাই আলম খান ও বাদ্যযন্ত্রবাদক সারথি করওয়ারের সঙ্গে তৈরি ‘ডেব্রেক’ সঙ্গীতের জন্য সেরা গ্লোবাল পারফরম্যান্স বিভাগে তাঁর ১১তম গ্র্যামি মনোনয়ন লাভ করেছেন।

Entertainment News Today Anoushka Shankar