‘দ্রাবিড় আমাকে চেনে!’ শৈশবের নায়কের সঙ্গে দেখা করে উচ্ছ্বসিত অনুরাগ কাশ্যপ

পরিচালকের কথায়, পুরো ঘটনাটি একেবারেই অপ্রত্যাশিতভাবে ঘটে। কাশ্যপ জানান, তিনি এবং দ্রাবিড় একই ফ্লাইটে ছিলেন, কিন্তু ঘুমিয়ে থাকার কারণে তিনি বিষয়টি টের পাননি।

পরিচালকের কথায়, পুরো ঘটনাটি একেবারেই অপ্রত্যাশিতভাবে ঘটে। কাশ্যপ জানান, তিনি এবং দ্রাবিড় একই ফ্লাইটে ছিলেন, কিন্তু ঘুমিয়ে থাকার কারণে তিনি বিষয়টি টের পাননি।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
anurag-kashyap-rahul-dravid-

যা বললেন অনুরাগ...

গত বছরের নভেম্বরে, ইনস্টাগ্রামে একটি বিশেষ ছবি শেয়ার করেছিলেন অনুরাগ কাশ্যপ। সেই সেলফিতে ছিলেন তাঁর শৈশবের নায়ক, ভারতীয় ক্রিকেটের সাবেক তারকা এবং কোচ রাহুল দ্রাবিড়। শুধু একটি সেলফি নয়- ছবিটির পেছনে ছিল আবেগঘন স্মৃতি, যা এবার ম্যাশেবল মিডল ইস্টকে দেওয়া সাক্ষাৎকারে খোলাখুলিভাবে জানিয়েছেন কাশ্যপ।

Advertisment

পরিচালকের কথায়, পুরো ঘটনাটি একেবারেই অপ্রত্যাশিতভাবে ঘটে। কাশ্যপ জানান, তিনি এবং দ্রাবিড় একই ফ্লাইটে ছিলেন, কিন্তু ঘুমিয়ে থাকার কারণে তিনি বিষয়টি টের পাননি। “ফ্লাইট থেকে নামার পর দেখি আমরা একই বাসে উঠেছি। হঠাৎ তাকাতেই দেখি দ্রাবিড় দাঁড়িয়ে আছেন। আমি মুহূর্তে স্তব্ধ হয়ে যাই। আমার ভেতরের ফ্যানবয় বেরিয়ে পড়ে,” বলেন পরিচালক। ফ্লাইট থেকে নামার পর অনেক যাত্রীই দ্রাবিড় এবং কাশ্যপ- উভয়ের সঙ্গেই ছবি তুলছিলেন। কিন্তু কাশ্যপ তখন শুধু চাইছিলেন সবাই সরে যাক, যাতে তিনি তাঁর নায়কের সঙ্গে একটি সেলফি তুলতে পারেন।

Ankush Hazra: 'আনন্দ পায় এসব করে?' ছবি রিলিজের আগেই বড় ক্ষতি অঙ্কুশের, হুঁশিয়ারি দিলেন অভিনেতা

ঘটনার আসল চমক আসে এরপর। অনুরাগ বলেন, “যখন দ্রাবিড় আমাকে বললেন- ‘অল দ্য বেস্ট, আপনি যে কাজগুলো করছেন তার জন্য ধন্যবাদ’- আমি বিশ্বাসই করতে পারছিলাম না। তিনি আমাকে চেনেন! এটি ভীষণ বিশেষ অনুভূতি।” ছবিটি তোলার পরের মুহূর্তে এক মজার ঘটনা ঘটে। কাশ্যপ জানান, “সিঁড়ির কাছে এসে দেখলাম তিনি দৌড়ে উঠে গেলেন আর আমি এসকেলেটর ধরে নামছি। মনে হচ্ছিল- এই তো সত্যিকারের স্পোর্টসম্যান!”

এ সাক্ষাৎকারে অনুরাগ আরও কথা বলেছেন তাঁর ২০১৫ সালের ছবি বোম্বে ভেলভেট নিয়ে। ছবিটি বক্স অফিসে ব্যর্থ হওয়ার পর কীভাবে এর প্রধান অভিনেতা রণবীর কাপুর প্রতিক্রিয়া দেখিয়েছিলেন তা উল্লেখ করে কাশ্যপ বলেন, “রণবীর বিরক্ত হতো, বলত- ‘ছবিটি কাজ করেনি, বারবার কেন বোম্বে ভেলভেট নিয়ে কথা বলো?’ কিন্তু আমায় তো সবাই জিজ্ঞেস করে। কী করে এড়াই?”

পরিচালক জানান, ছবির ব্যর্থতার পর তিনি তাঁর অভিনেতাদের মুখোমুখি হতে, সংকোচ বোধ করতেন। তাঁর কথায়, "তারা আমার প্রতি অনেক বিশ্বাস রেখেছিল। অথচ আমি নিজের ভেতরের সমস্যাগুলোর সঙ্গে লড়ছিলাম।" এর পর তিনি নিজেকে পুনরুদ্ধার করতে ছোট ছবি রমন রাঘব- এ মন দেন।

বর্তমানে অনুরাগ কাশ্যপ তাঁর নতুন প্রকল্প বন্দর, যেখানে প্রধান ভূমিকায় আছেন ববি দেওল- এর মুক্তির প্রস্তুতিতে ব্যস্ত। সম্প্রতি তিনি ক্রাইম সাগা নিশাঞ্চি–র দুটি পর্ব পরিচালনা করেছেন।

Rahul Dravid Anurag Kashyap Entertainment News Today