/indian-express-bangla/media/media_files/2026/02/15/apurva-2026-02-15-16-34-32.jpg)
কে তাঁর ভ্যালেন্টাইন?
অভিনেতা অপূর্ব প্রথমবারের মতো প্রকাশ্যে আনলেন তাঁর কন্যা আনায়ার ছবি। ভ্যালেন্টাইনস ডে-কে ঘিরে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মেয়ের সঙ্গে তোলা দুটি আবেগঘন ছবি শেয়ার করেছেন তিনি। মুহূর্তেই সেই ছবি ছড়িয়ে পড়ে ভক্তদের মাঝে, শুভেচ্ছা ও ভালোবাসায় ভরে ওঠে মন্তব্যের ঘর।
প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, ছোট্ট আনায়াকে কোলে নিয়ে স্নেহভরে তাকিয়ে আছেন অপূর্ব। আরেকটি ছবিতে অপূর্ব ও তাঁর স্ত্রী শাম্মা দেওয়ানকে মেয়ের সঙ্গে একসঙ্গে দেখা গেছে। পারিবারিক এই উষ্ণ মুহূর্ত যেন নতুন জীবনের আনন্দকেই তুলে ধরেছে।
Anil Kapoor: রাজনীতির মঞ্চে ডাক পেয়েছিলেন অনিল! '১০০% দিতে না পারলে', বড় রহস্য প্রকাশ্যে
ছবির ক্যাপশনে অপূর্ব লিখেছেন, “এই বছর আমাদের ভ্যালেন্টাইন হলো আমাদের ছোট্ট রাজকন্যা আনায়া। ওর জন্য দোয়া করবেন।” সংক্ষিপ্ত এই বার্তাতেই স্পষ্ট, জীবনের নতুন অধ্যায় কতটা আবেগ ও কৃতজ্ঞতায় ভরপুর তাঁর কাছে। ২০২১ সালের সেপ্টেম্বরে, যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ানকে বিয়ে করেন অপূর্ব। গত বছরের ১২ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে জন্ম নেয় তাঁদের কন্যা আনায়া। মেয়ের আগমনে জীবনের অগ্রাধিকার যে বদলে গেছে, তা তাঁর পোস্টের ভাষাতেই ধরা পড়েছে।
Koushani-Bonney: কৌশানি-বনির ভ্যালেন্টাইনসে প্রেমের স্বীকারোক্তি, গঙ্গাবক্ষে রোম্যান্টিক মুহূর্ত
অপূর্বের ব্যক্তিগত জীবন নিয়ে আগেও আলোচনা হয়েছে নানা সময়ে। ২০১১ সালের ২১ ডিসেম্বর অদিতিকে বিয়ে করেছিলেন তিনি। তবে ২০২০ সালে তাঁদের বিচ্ছেদ ঘটে। সেই সংসারে আয়াশ নামে এক পুত্রসন্তান রয়েছে। এরও আগে অভিনেত্রী প্রভার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন অপূর্ব, যদিও সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। তাঁর তৃতীয় বিয়ের পরে, অপূর্বকে নিয়ে আলোচনা হয়েছে প্রচুর। যদিও, সেসব এখন অতীত।
/indian-express-bangla/media/post_attachments/068ade62-6d9.jpg)
নতুন পরিবার ও কন্যাসন্তানের সঙ্গে জীবনের এই অধ্যায় যে তাঁর কাছে বিশেষ, তা সামাজিক মাধ্যমে ভাগ করে নেওয়া মুহূর্তেই স্পষ্ট। ভক্তদের কাছে এখন আনায়াই অপূর্বের ‘স্পেশ্যাল ভ্যালেন্টাইন’।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us