/indian-express-bangla/media/media_files/2026/02/03/rahman1-2026-02-03-13-39-25.jpg)
রহমানের ছেলে যা বললেন...
হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে সাম্প্রদায়িক পক্ষপাত নিয়ে এ আর রহমানের সাম্প্রতিক মন্তব্য ঘিরে যখন সোশ্যাল মিডিয়ায় তীব্র বিতর্ক চলছে, ঠিক তখনই প্রকাশ্যে এল তাঁর ছেলে এ আর আমিনের স্পষ্ট অবস্থান। সমর্থন ও সমালোচনার মাঝখানে দাঁড়িয়ে, রহমানের সঙ্গীত-যাত্রা, অবস্থান এবং উত্তরাধিকার নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এই আবহেই নিজের কাজ, বাবার সঙ্গে সম্পর্ক এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বললেন এ আর আমিন।
সম্প্রতি নিজের নতুন গানের প্রচারে ব্যস্ত আমিন ফিল্মিগ্যানকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, অস্কারজয়ী বাবার সঙ্গে কাজ করা একদিকে যেমন অনুপ্রেরণার, তেমনই কঠিনও। তাঁকে জিজ্ঞেস করা হয়, রহমান কি কখনও তাঁকে বকাঝকা করেন? হাসতে হাসতে আমিন বলেন, “উনি তো সব সময়ই আমাকে বকাঝকা করেন।” এই কথার মধ্যেই স্পষ্ট বাবার কঠোরতা এবং পেশাদার মানদণ্ডের ছবি।
Raja Sen: অবহেলা করা পুরনো আঘাতই কাল হল, অসুস্থ পরিচালক রাজা সেন
নতুন গান তৈরির অভিজ্ঞতা প্রসঙ্গে আমিন জানান, “এই গানটার জার্নিটা সত্যিই খুব স্পেশাল। জসলিনকে অনেক ধন্যবাদ- ওর কণ্ঠস্বর অবিশ্বাস্য। গানের মধ্যে একটা উষ্ণতা এনে দিয়েছে। বাবা আর আমি একসঙ্গে এই গানটা প্রযোজনা করেছি। আমরা আফ্রোবিট ভাইব যোগ করেছি, আর ইরশাদ কামিলজির লেখা লিরিক্স গানটাকে অন্য মাত্রা দিয়েছে।” তাঁর কথায়, বাবার সঙ্গে কাজ মানেই ক্রমাগত শেখা।
তবে বাবার সঙ্গে তুলনা নিয়ে কোনও আক্ষেপ নেই আমিনের। বরং বাস্তববাদী দৃষ্টিভঙ্গিতেই নিজের অবস্থান ব্যাখ্যা করেন তিনি। তাঁর কথায়, “আমার বাবার উত্তরাধিকার এমন জায়গায় পৌঁছেছে, যেটা কল্পনাতীত। আমি তো মাত্র নিজের ছোট্ট যাত্রা শুরু করেছি। সামনে অনেক পথ, অনেক কাজ বাকি। আমি শুধু মন দিয়ে কাজ করতে চাই।"
এর মধ্যেই হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে সুযোগ নিয়ে রহমানের মন্তব্য ঘিরে বিতর্ক বাড়লে প্রকাশ্যে বাবার পাশে দাঁড়ান আমিন। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি রহমানকে “লাইফের লেজেন্ড” বলে উল্লেখ করেন এবং লেখেন, তাঁর উত্তরাধিকার “চিরকাল ইতিহাসে লেখা থাকবে”। এড শিরানের সঙ্গে, রহমানের পারফরম্যান্সের ভিডিও শেয়ার করার পাশাপাশি, মার্ভেলের আয়রন ম্যান সংক্রান্ত পোস্টের মাধ্যমে তিনি বোঝাতে চান- এই উত্তরাধিকার কেউ কেড়ে নিতে পারে না।
শুধু তাই নয়, বাবা-মায়ের বিয়ের বিচ্ছেদ নিয়ে ছড়ানো “ভিত্তিহীন” গুজবেরও কড়া সমালোচনা করেন আমিন। তিনি বলেন, এই ধরনের ভুল তথ্য “ক্ষতিকারক”। এবং মানুষের উচিত ব্যক্তিগত গোপনীয়তা ও মর্যাদা সম্মান করা। একই সুরে রহমানের কন্যা খাতিজা ও রহিমাও সোশ্যাল মিডিয়ায় ঘৃণা ও মিথ্যা আখ্যান ছড়ানোর বিরুদ্ধে সরব হন।
সব মিলিয়ে, বিতর্কের মাঝেও এ আর রহমান পরিবারের একজোট অবস্থান এবং আমিনের সংযত, পরিণত বক্তব্য নতুন করে নজর কেড়েছে।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us