AR Rahman controversy: সাম্প্রদায়িক বিতর্কে জর্জরিত, রহমানের পাশে আদৌ দাঁড়ালেন ইমতিয়াজ?

বিতর্ক তুঙ্গে ওঠার পর রহমান একটি ভিডিও বার্তার মাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করেন। সেখানে তিনি ভারতকে তাঁর অনুপ্রেরণা, শিক্ষক ও ঘর হিসেবে উল্লেখ করে বলেন, তাঁর উদ্দেশ্য কখনও কাউকে আঘাত করা নয়।

বিতর্ক তুঙ্গে ওঠার পর রহমান একটি ভিডিও বার্তার মাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করেন। সেখানে তিনি ভারতকে তাঁর অনুপ্রেরণা, শিক্ষক ও ঘর হিসেবে উল্লেখ করে বলেন, তাঁর উদ্দেশ্য কখনও কাউকে আঘাত করা নয়।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
rahman

কী বললেন রহমানকে নিয়ে তিনি...

হিন্দি চলচ্চিত্র জগতে গত আট বছরে, তুলনামূলকভাবে কম কাজ পাওয়া নিয়ে, এ আর রহমানের সাম্প্রতিক মন্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এক সাক্ষাৎকারে তিনি শিল্পে ক্ষমতার কাঠামোর পরিবর্তনের কথা উল্লেখ করে ইঙ্গিত দেন, এই পরিস্থিতির পেছনে “একটি সাম্প্রদায়িক বিষয়ও থাকতে পারে।” তাঁর এই বক্তব্য ঘিরে যেমন সমালোচনার ঝড় উঠেছে, তেমনই অনেকেই প্রকাশ্যে তাঁর পাশে দাঁড়িয়েছেন। পরে নিজের মন্তব্যের ব্যাখ্যাও দেন অস্কারজয়ী এই সুরকার।

Advertisment

এই প্রেক্ষাপটে এ আর রহমানের সমর্থনে এগিয়ে এসেছেন পরিচালক ইমতিয়াজ আলী, যিনি একাধিক জনপ্রিয় ছবিতে তাঁর সঙ্গে কাজ করেছেন। ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে ইমতিয়াজ বলেন, তিনি ব্যক্তিগতভাবে কখনও হিন্দি চলচ্চিত্র জগতে কোনও সাম্প্রদায়িক পক্ষপাতের মুখোমুখি হননি। তাঁর কথায়, “আমি দীর্ঘদিন ধরে এই ইন্ডাস্ট্রিতে আছি এবং এমন কিছু কখনও দেখিনি। এ আর রহমান আমার দেখা সবচেয়ে উজ্জ্বল ও সংবেদনশীল শিল্পীদের একজন।”

Akshay Kumar: মুম্বইয়ে মাঝরাতে গাড়ি দুর্ঘটনা, নাম জড়াল অক্ষয় কুমারের!

রহমানের মন্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে বলেও মনে করেন ইমতিয়াজ। তিনি বলেন, “আমি নিশ্চিত যে তিনি যা বোঝাতে চেয়েছিলেন, সেটি অনেকটাই ভুলভাবে উপস্থাপিত হয়েছে। আমি এমন কোনও ঘটনাও মনে করতে পারছি না যেখানে স্পষ্ট সাম্প্রদায়িক বৈষম্য চোখে পড়েছে।” উল্লেখ্য, ইমতিয়াজ আলীর ‘রকস্টার’, ‘হাইওয়ে’, ‘তামাশা’ এবং সাম্প্রতিক ‘অমর সিং চামকিলা’ ছবিতে এ আর রহমানের সুর দর্শকমহলে বিশেষ প্রশংসা পেয়েছে।

এর আগে বিবিসি এশিয়ান নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে রহমান বলেন, তাঁর মুখের সামনে কেউ কিছু বলেননি, তবে তিনি ইন্ডাস্ট্রিতে ক্ষমতার পরিবর্তন লক্ষ্য করছেন, যেখানে সৃজনশীলতার চেয়ে অ-সৃজনশীল শক্তির প্রভাব বেড়েছে। তিনি জানান, অনেক সময় গোপনে সিদ্ধান্ত বদলে যায় এবং প্রজেক্ট হাতছাড়া হয়। যদিও তিনি স্পষ্ট করেন, তিনি কাজের পিছনে দৌড়ন না দিয়ে চান কাজই তাঁর কাছে আসুক।

Neha Kakkar statement: সব ছেড়ে যাওয়ার দাবি নেহার! স্বামী রোহনপ্রীতের সঙ্গে বিচ্ছেদ? সরব গায়িকা..

বিতর্ক তুঙ্গে ওঠার পর রহমান একটি ভিডিও বার্তার মাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করেন। সেখানে তিনি ভারতকে তাঁর অনুপ্রেরণা, শিক্ষক ও ঘর হিসেবে উল্লেখ করে বলেন, তাঁর উদ্দেশ্য কখনও কাউকে আঘাত করা নয়। তিনি অতীতকে সম্মান, বর্তমানকে উদযাপন এবং ভবিষ্যৎকে অনুপ্রাণিত করার সঙ্গীত তৈরির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। ভিডিওর শেষে একটি ক্রিকেট স্টেডিয়ামে ‘বন্দে মাতরম’ গাইতে থাকা দর্শকদের দৃশ্য তুলে ধরে তিনি জাতীয় ঐক্যের বার্তা দেন।

bollywood Entertainment News Today Imtiaz Ali A. R. Rahman