/indian-express-bangla/media/media_files/2025/11/11/rahman-2025-11-11-16-59-49.jpg)
বিরাট বিতর্কে রহমান...
AR Rahman faces backlash: সম্প্রতি সঙ্গীত জগতের অন্যতম কিংবদন্তি এ.আর. রহমান এক বড় বিতর্কে জড়িয়ে পড়েছেন। কারণ, তিনি কোরিওগ্রাফার শাইক জানি বাশা, যিনি 'জানি মাস্টার' নামে পরিচিত, তাঁর সঙ্গে কাজ করেছেন। এই কোরিওগ্রাফারের বিরুদ্ধে গুরুতর যৌন নির্যাতন এবং পকসো আইনের আওতায় অভিযোগ রয়েছে। ঘটনাটি ঘটে রাম চরণ ও জাহ্নবী কাপুর অভিনীত আসন্ন ছবি পেদ্দি-র 'চিকিরি চিকিরি' গানের জন্য, রহমান সঙ্গীত পরিচালনা করেছেন সেক্ষেত্রে এবং জানি নৃত্য নির্দেশনা দিয়েছেন।
গানটি মুক্তির আগের দিন, জানি নিজেই ইনস্টাগ্রামে রহমান ও পরিচালক বুচি বাবু সানার সঙ্গে নিজের কিছু ছবি পোস্ট করেন। তিনি লেখেন, "আমরা ছোটবেলা থেকে রহমান স্যারের গান শুনে বড় হয়েছি। আজ তাঁর সুরে কোরিওগ্রাফি করতে পারা স্বপ্নের মতো।” এই পোস্ট দেখার পরই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে। অনেকেই প্রশ্ন তুলেছেন, যিনি অতীতে #MeToo অভিযোগ ওঠার পর বৈরামুথু ও কার্তিকের সঙ্গে কাজ বন্ধ করেছিলেন, সেই রহমান কীভাবে এবার এক পকসো-অভিযুক্ত ব্যক্তির সঙ্গে কাজ করতে পারলেন?
Dharmendra: “এক এক কো চুন চুনকে মারুঙ্গা” বলিউডের 'হি-ম্যানকে' নিয়ে গুজব! ধর্মেন্দ্র কে জানেন?
রেডিট ও টুইটারে নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করেছেন। কেউ বলেছেন, "চলচ্চিত্র ও সিনে শিল্প, যৌন নির্যাতনের অভিযোগকে গুরুত্বই দেয় না," আবার কেউ মন্তব্য করেছেন, "রহমান বৈরামুথুকে বর্জন করেছিলেন, তবে জানির ক্ষেত্রে কেন এই দ্বিমুখী আচরণ?" অনেকে প্রশ্ন তুলেছেন, "পকসো মামলায় অভিযুক্ত কেউ কীভাবে আবার বড় প্রোজেক্টে কাজের সুযোগ পায়?"
এদিকে, রাম চরণ ও জাহ্নবী কাপুরও একই ছবিতে জানির সঙ্গে কাজ করলেও, তাঁদের দিকে এই বিতর্কের তীর ছোড়া হয়নি। অনেকের মতে, পুরো ঘটনা যেন শুধুমাত্র রহমানকে কেন্দ্র করেই বিতর্কিত করা হয়েছে। তবু, এই ঘটনা আবারও তুলে ধরেছে- ভারতীয় চলচ্চিত্র জগতে নৈতিকতা ও দায়বদ্ধতার প্রশ্ন কতটা গভীর।
Dharmendra Health Updates: ভক্তদের প্রার্থনা-ই কামাল করল? চিকিৎসায় সাড়া দিচ্ছেন ধর্মেন্দ্র..
উল্লেখ্য, ২০২৪ সালের সেপ্টেম্বরে গোয়ায় এক নাবালিকা সহকর্মীকে যৌন নির্যাতনের অভিযোগে জানিকে গ্রেপ্তার করা হয়েছিল। প্রথমে তার বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়, পরে পকসো আইন যুক্ত করা হয়। যদিও তিনি পরে জামিন পান, তথাপি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় তাঁর সেরা নৃত্য পরিচালকের জাতীয় পুরস্কারটি বাতিল করে দেয়। এই ঘটনার পর এ.আর. রহমানের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে গোটা সোশ্যাল মিডিয়া- তিনি কি জানির অতীত সম্পর্কে অজ্ঞ ছিলেন, নাকি ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করেছেন? এখনো পর্যন্ত রহমান এই বিতর্কে কোনও প্রকাশ্য প্রতিক্রিয়া দেননি।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us