/indian-express-bangla/media/media_files/2025/03/16/h7ru5HvoW93IN4I66AGu.jpg)
কী বললেন রহমান?
এই মাসের শুরুতেই এ আর রহমান স্পষ্ট করে দিয়েছিলেন, তাঁর বক্তব্যের উদ্দেশ্য কখনও ভুলভাবে ব্যাখ্যা করা উচিত নয়। অস্কারজয়ী এই সুরকার জানান, “আমার একমাত্র লক্ষ্য সংগীতের মাধ্যমে আমার মাতৃভূমি ভারতকে সম্মান, সেবা এবং উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়া।” সাম্প্রতিক সময়ে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ কমে যাওয়া এবং তার পিছনে “সাম্প্রদায়িক কারণ” থাকতে পারে বলে মন্তব্য করার পরই বিতর্কের সৃষ্টি হয়। সেই প্রেক্ষিতেই নিজের অবস্থান পরিষ্কার করেন রহমান।
এই আবহে আবারও আলোচনায় উঠে এসেছে তাঁর কালজয়ী দেশাত্মবোধক গান ‘মা তুঝে সালাম’। সম্প্রতি এক সাক্ষাৎকারে রহমান জানান, ১৯৯৭ সালে, ভারতের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত ‘বন্দে মাতরম’ অ্যালবামের এই গানটি তৈরির পিছনে, ইসলামের শিক্ষাই তাঁকে অনুপ্রাণিত করেছিল।
Arijit Singh: বলিউডে বড় ধাক্কা! প্লেব্যাক সিঙ্গিং ছাড়ছেন অরিজিৎ সিং, কী বললেন শিল্পী?
প্রবীণ অভিনেত্রী ফরিদা জালালের পডকাস্ট ইয়াদেন বিটাউন কি-তে তিনি বলেন, “ইসলামেও বলা হয়েছে, দেশের প্রতি ভালোবাসা, মানুষের অর্ধেক ঈমান। সেই ভাবনা থেকেই আমরা একটি বড় দেশাত্মবোধক গান তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিলাম। মেহবুব কোতোয়াল যখন ‘মা তুঝে সালাম’ লাইনটি নিয়ে এলেন, তখন তা এক অনবদ্য অনুভূতিতে রূপ নেয়।”
রহমান আরও বলেন, এই গানটি তৈরি করার মূল লক্ষ্য ছিল ধর্ম, ভাষা বা সংস্কৃতির বিভেদ ছাড়াই তরুণ প্রজন্মের সঙ্গে সংযোগ স্থাপন করা। তাঁর কথায়, “এই গানটি প্রায় একশো বছরের ঐতিহ্যের অংশ। তাই আমরা চেয়েছিলাম, কোনও পক্ষপাত ছাড়াই, এটি যেন সকল যুবসমাজের হৃদয়ে পৌঁছে যায়। মূল উদ্দেশ্য ছিল সেতুবন্ধন তৈরি করা, আর সেই কাজটাই আমরা করতে পেরেছি।”
Hiraan Chatterjee: 'বড় ব্লান্ডার...!' ভুলের মাশুল গুনছেন? বিস্ফোরক মন্তব্য হিরণের প্রাক্তন স্ত্রীর
এই ভাবনার নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল পরিচালক ও প্রযোজক ভরত বালার। রহমান জানান, ভরতের বাবা তাঁকে দেশের জন্য কিছু করার অনুপ্রেরণা দিয়েছিলেন।
“ভরত বলেছিল, আমাদের ‘বন্দে মাতরম’ করা উচিত। আমি তখন বলি, যদি করি, তাহলে তা যেন সব ধর্মের মানুষ, বিশ্বের সমস্ত তরুণ এবং প্রবাসী ভারতীয়দের কাছেও পৌঁছায়, যাতে সবাই একাত্মতা অনুভব করতে পারে,” বলেন রহমান।
উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগে বিবিসি এশিয়ান নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে রহমান জানান, সাম্প্রতিক বছরগুলিতে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ক্ষমতার ভারসাম্য বদলানোর ফলে তাঁর কাছে কাজ কম আসছে। তিনি বলেন,
“যাঁরা সৃজনশীল নন, তাঁদের হাতে এখন অনেক সিদ্ধান্ত। এটা সাম্প্রদায়িক বিষয়ও হতে পারে। অনেক সময় শোনা যায়, আমাকে নেওয়ার কথা ছিল, কিন্তু পরে অন্য সুরকারদের নেওয়া হয়েছে।”


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us