/indian-express-bangla/media/media_files/2026/02/02/rahman-2026-02-02-11-06-33.jpg)
মুখ খুললেন এ আর রহমান
অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমান (AR Rahman) সম্প্রতি একটি মন্তব্যের জন্য বিতর্কে জড়িয়ে পড়েছে। তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে সাম্প্রতিক বছরে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি ‘সাম্প্রদায়িক’ হয়ে উঠেছে। তাঁর মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হলে রহমান জানান, ‘তাঁর বক্তব্য ভুলভাবে বোঝা হয়েছে এবং তাঁর উদ্দেশ্য ভিন্ন ছিল।’
এই প্রসঙ্গ ফের উঠে এল নেটফ্লিক্সের জনপ্রিয় অনুষ্ঠান দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো-এর সাম্প্রতিক এক পর্বে। শো-তে ‘হুইস্পার গেম খেলার উদাহরণ টেনে রহমান বোঝান, কীভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছতে পৌঁছতে কোনও বার্তা বিকৃত হয়ে যেতে পারে। তিনি বলেন, “এটা খুব ভালো একটা অনুশীলন। কীভাবে তথ্য ভুলভাবে ছড়িয়ে পড়ে, তা বোঝার জন্য। পৃথিবীর আসল সমস্যাটাই হল, বার্তাগুলো চলার পথে বিকৃত হয়ে যায়।’
এই পর্বে এ আর রহমান হাজির হয়েছিলেন তাঁর নতুন ছবি ‘গান্ধী টকস’ প্রচারের জন্য। কিশোর পাণ্ডুরঙ্গ বেলেকরের পরিচালনায় তৈরি এই ছবি একটি নির্বাক চলচ্চিত্র, যেখানে অভিনয় করেছেন বিজয় সেতুপতি, অদিতি রাও হায়দারি ও সিদ্ধার্থ যাধব। ছবির সঙ্গীত নিয়ে কথা বলতে গিয়ে রহমান বলেন, “যেখানে কোনও সংলাপ নেই, সেখানে সঙ্গীতই হয়ে ওঠে সবচেয়ে বড় উৎসব। কারণ পুরো জায়গাটাই সঙ্গীতের জন্য খোলা থাকে। আবার একই সঙ্গে এটা ভয়েরও, কারণ প্রতিটি নোট খুঁটিয়ে বিচার করা হবে।”
এর আগে দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে রহমান জানিয়েছিলেন,’৯০-এর দশকের ‘রোজা’র মতো কাজের উদাহরণ টেনে বলা হত, সেটাই নাকি তাঁর সেরা সময়। রহমান স্বীকার করেন, এই ধরনের মন্তব্য তাঁর আত্মবিশ্বাসে আঘাত করত। সেই কারণেই গত ছয় বছরে তিনি টানা ২০–৩০টি ছবিতে কাজ করেন, নিজেকে নতুন করে প্রমাণ করার জন্য।
আরও পড়ুন: অলি পাব বিতর্কে গ্রেপ্তার ওয়েটার, পথে নামল এপিডিআর
অন্যদিকে, বিবিসি এশিয়ান নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, গত আট বছরে হিন্দি ছবিতে তাঁর কাজ কমে যাওয়ার পিছনে ইন্ডাস্ট্রির ‘পাওয়ার শিফট’ও দায়ী। তাঁর কথায়, ‘এখন অনেক ক্ষেত্রে সৃজনশীল মানুষের হাতে ক্ষমতা নেই। হয়তো এর মধ্যে সাম্প্রদায়িক দিকও থাকতে পারে, যদিও সেটা সরাসরি আমার সামনে আসেনি।’ এই মন্তব্য ঘিরেই বিতর্কের সৃষ্টি হলে পরে তিনি নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে বাধ্য হন।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us