A R Rahman controversy: ‘সবকিছুতে জড়াতে চাই না’, এ আর রহমানের ধর্মীয় বিতর্ক প্রসঙ্গে স্পষ্ট ওয়াহিদা রহমান

রহমানের কাজ কমে যাওয়ার কারণ ধর্মীয় বিভাজন নয়, বরং সময়ের পরিবর্তন বলেই মনে করেন ওয়াহিদা। তাঁর কথায়, "কাজ তো সব সময় উপর-নিচে হয়। একটা নির্দিষ্ট বয়সের পর..."

রহমানের কাজ কমে যাওয়ার কারণ ধর্মীয় বিভাজন নয়, বরং সময়ের পরিবর্তন বলেই মনে করেন ওয়াহিদা। তাঁর কথায়, "কাজ তো সব সময় উপর-নিচে হয়। একটা নির্দিষ্ট বয়সের পর..."

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Waheeda-AR-Rahman

যা বললেন ওয়াহিদা...

A R Rahman Controversy: গত আট বছরে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে, সাম্প্রদায়িক পক্ষপাত ও ক্ষমতার স্থানান্তরের কারণে, কাজ কমে যাওয়ার দাবি করে বিতর্কে জড়িয়েছেন এ আর রহমান। তাঁর এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই প্রতিক্রিয়া জানিয়েছেন জাভেদ আখতার, শান, শঙ্কর মহাদেবন, কঙ্গনা রানাওয়াত-সহ একাধিক তারকা। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন প্রবীণ অভিনেত্রী ওয়াহিদা রেহমান।

Advertisment

স্ক্রিন-কে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে ৮৭ বছর বয়সী ওয়াহিদা রেহমান বলেন, “আমি বিষয়টা সম্পর্কে পড়েছি ঠিকই, কিন্তু খুব বেশি খুঁটিয়ে ভাবতে চাই না। যখন সব কিছু ঠিকঠাক চলছে, তখন এই ধরনের ছোটখাটো বিতর্কে মন দেওয়ার প্রয়োজন নেই। এই ধরনের ঘটনা তো সব দেশেই ঘটে।” তিনি আরও বলেন, “কী বিশ্বাস করব, আর কতটা বিশ্বাস করব- সেটাই বড় প্রশ্ন। সবকিছুর মধ্যেই আমরা কেন জড়িয়ে পড়ব? অন্তত এই বয়সে আমি শান্তিতে থাকতে চাই। আপনি শান্তিতে থাকুন, এটা আমাদের দেশ, সুখে থাকুন- এটাই বলতে পারি।”

Prosenjit Chatterjee: পদ্মশ্রী সম্মানে ভূষিত প্রসেনজিৎ, গর্বে আবেগপ্রবণ বাবা বিশ্বজিৎ, নাতিকে নিয়ে কী বললেন?

রহমানের কাজ কমে যাওয়ার কারণ ধর্মীয় বিভাজন নয়, বরং সময়ের পরিবর্তন বলেই মনে করেন ওয়াহিদা। তাঁর কথায়, “কাজ তো সব সময় উপর-নিচে হয়। একটা নির্দিষ্ট বয়সের পর, অনেকেই নতুন মুখ বা ভিন্ন ধাঁচের মানুষ আনতে চান। এটা খুব স্বাভাবিক। এতে কিছু মানুষ পিছিয়ে পড়তেই পারেন।” তিনি যোগ করেন, “যাঁরা একসময় অনেক উপরে ছিলেন, তাঁরা সব সময় সেই জায়গায় থাকবেন- এমনটা হয় না। ওঠানামা জীবনের অঙ্গ। এটা নতুন কিছু নয়।”

Hiraan Chatterjee: 'বড় ব্লান্ডার...!' ভুলের মাশুল গুনছেন? বিস্ফোরক মন্তব্য হিরণের প্রাক্তন স্ত্রীর

উল্লেখ্য, এর আগে বিবিসি এশিয়ান নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে এ আর রহমান বলেছিলেন, “হয়তো গত আট বছরে ক্ষমতার স্থানান্তর ঘটেছে এবং যাঁরা সৃজনশীল নন, তাঁদের হাতে এখন ক্ষমতা রয়েছে। বিষয়টা সাম্প্রদায়িকও হতে পারে। অনেক সময় ফিসফিসের মতো খবর আসে, যে আমাকে নেওয়ার কথা ছিল, কিন্তু পরে অন্যদের নেওয়া হয়েছে।”

তবে একইসঙ্গে রহমান বলেন, “আমি কাজের খোঁজে ঘুরি না। আমি চাই কাজ নিজে থেকেই আমার কাছে আসুক। পরিবারের সঙ্গে সময় কাটানোই এখন আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ।”এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে নতুন বিতর্ক, যেখানে ওয়াহিদা রেহমানের সংযত ও শান্তিপূর্ণ প্রতিক্রিয়া নতুন মাত্রা যোগ করেছে।

Waheeda Rehman Entertainment News Today A. R. Rahman