/indian-express-bangla/media/media_files/2026/01/31/rahman-kapil-2026-01-31-15-59-28.jpg)
আদৌ উত্তর দিলেন রহমান?
নেটফ্লিক্সের জনপ্রিয় কমেডি শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর আসন্ন পর্বে হাজির হতে চলেছেন গান্ধী টকস ছবির তারকাখচিত টিম। এ আর রহমান, অদিতি রাও হায়দারি, বিজয় সেতুপতি এবং সিদ্ধার্থ যাদব- এই চার তারকার উপস্থিতিতে যে পর্বটি জমে উঠতে চলেছে, তার ইঙ্গিত মিলেছে সদ্য প্রকাশিত প্রোমোতেই। শুক্রবার নেটফ্লিক্স প্রকাশিত এই প্রোমো ভিডিওতে কপিল শর্মার ঠাট্টা-তামাশা, অকপট মুহূর্ত এবং একের পর এক হাসির খোরাক দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।
প্রোমোর শুরুতেই দেখা যায়, কপিল শর্মা কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের একটি সিডি হাতে নিয়ে এ আর রহমানকে শপথ করাচ্ছেন। এরপর রহমানের সংক্ষিপ্ত উত্তর দেওয়ার স্বভাব নিয়ে মজার খোঁচা দিতে ছাড়েননি কপিল। হাসতে হাসতে তিনি বলেন,“রহমান সাহেবকে চার লাইন প্রশ্ন করলেও, উনার উত্তর আসে এক শব্দে, বেশি কথা উনি বলেন না। হ্যাঁ, না, খুব ভালো। ব্যাস!” এই মন্তব্যে স্টুডিওজুড়ে হাসির রোল ওঠে, আর রহমানও মুচকি হেসে পরিস্থিতি উপভোগ করেন।
Catherine O’Hara dies: এমি জয়ী অভিনেত্রী ক্যাথরিন ও’হারার মৃত্যু, শোকস্তব্ধ হলিউড
প্রোমোর আরেকটি মজার মুহূর্ত তৈরি হয় কপিল শর্মা ও বিজয় সেতুপতির কথোপকথনে। কপিল অভিনেতাকে জিজ্ঞেস করেন, তিনি ক্রিকেট দেখেন কিনা। তামিল সুপারস্টার স্পষ্ট জানিয়ে দেন যে তিনি খেলাটি অনুসরণ করেন না। এরপর কপিল জানতে চান, তিনি নভজ্যোত সিং সিধুকে চেনেন কিনা। সেতুপতি মাথা নেড়ে বলেন, “হাঁ, হাঁ… সিধু স্যার।” কপিল সঙ্গে সঙ্গে প্রশ্ন ছুঁড়ে দেন, কোথায় দেখেছেন তাকে? বিন্দুমাত্র দ্বিধা না করে সেতুপতির উত্তর, “ক্রিকেট মাঠে দেখেছি তাঁকে। এই সরল অথচ বুদ্ধিদীপ্ত উত্তরে ফের হাসিতে ফেটে পড়েন সবাই।
এরপর কপিলের নিশানায় আসেন অদিতি রাও হায়দারি। সম্প্রতি সিদ্ধার্থের সঙ্গে বিয়ে হলেও, কপিল মজা করে তাকে জিজ্ঞেস করেন, তিনি বিবাহিত কিনা। অদিতি দৃঢ়ভাবে ‘হ্যাঁ’ বলতেই কপিল পাল্টা প্রশ্ন করেন, “কেন?”তারপরই সামলে নিয়ে বলেন, “বাহ!” এই মুহূর্তটিও দর্শকদের জন্য বাড়তি বিনোদনের রসদ হয়ে ওঠে।
এদিকে, অভিনেতা-কৌতুক অভিনেতা সিদ্ধার্থ যাদব ও বিজয় সেতুপতি একসঙ্গে একটি মজার মূক অভিনয় করে শো-তে আলাদা মাত্রা যোগ করেন। প্রোমোর শেষভাগে কপিল আবার ফিরে যান এ আর রহমানের কাছে। গান্ধী টকস-এর পরিচালক কিশোর পান্ডুরঙ্গ বেলেকরের সঙ্গে রহমানের সাক্ষাতের প্রসঙ্গ টেনে কপিল রসিকতা করে বলেন,
“যখন আপনাকে নির্বাক ছবির জন্য ডাকা হয়েছিল, তখন কি ওঁদের একটু কনফিউশন হয়নি- আপনাকে মিউজিক ডিরেক্টর নেবেন, না অভিনেতা?” রহমানের অন্তর্মুখী স্বভাব নিয়ে এই হালকা কটাক্ষেই প্রোমোর ইতি টানে, দর্শকদের রেখে যায় পর্বটি দেখার প্রবল আগ্রহে।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us