Archana Puran Singh: ওয়ান নাইট স্ট্যান্ড হিসেবেই শুরু, 'টাকা আমিই ধার দিতাম...', সম্পর্কে বড় স্বীকারোক্তি অর্চনার

Archana Puran Singh: সম্পর্কের শুরুর দিকে একবার অর্চনার সামনে ভুল করে প্রাক্তন প্রেমিকার নাম বলে ফেলেছিলেন পারমিত। অর্চনা বলেন, “আমি রেগে যাইনি। কারণ জানতাম...

Archana Puran Singh: সম্পর্কের শুরুর দিকে একবার অর্চনার সামনে ভুল করে প্রাক্তন প্রেমিকার নাম বলে ফেলেছিলেন পারমিত। অর্চনা বলেন, “আমি রেগে যাইনি। কারণ জানতাম...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
archana

যা বললেন অর্চনা...

প্রায় চার দশক ধরে একসঙ্গে পথ চলা অর্চনা পুরান সিং ও পারমিত শেঠির। আর তাঁদের প্রেমকাহিনি নিয়ে ফের আলোচনায়। সম্প্রতি নিজেদের ইউটিউব চ্যানেলে শেয়ার করা এক ভিডিওতে, এই তারকা দম্পতি একটি ডেটে বেরিয়ে অকপটে স্মৃতিচারণ করেন তাঁদের সম্পর্কের শুরু নিয়ে। অবাক করা বিষয়, তাঁরা নিজেরাই স্বীকার করেছেন- এই সম্পর্কের সূচনা হয়েছিল একটি ‘ওয়ান নাইট স্ট্যান্ড’- হিসেবেই, যা ধীরে ধীরে গভীর ভালোবাসায় রূপ নেয়।

Advertisment

প্রথম দেখা, প্রথম ফোন

অর্চনা ও পারমিতের প্রথম দেখা হয় ১৯৮৮ সালে, এক বন্ধুর বাড়িতে। যদিও সেদিন তেমন কথা হয়নি, পরে একই বন্ধুদের সঙ্গে একটি ক্লাবে যাওয়ার সময় তাঁদের আলাপ জমে ওঠে। পরদিন অর্চনা অপেক্ষা করছিলেন ফোনের জন্য। আর পারমিত সেই ফোন-ই করেছিলেন। সেখান থেকেই শুরু নিয়মিত কথা বলা। পারমিত স্মরণ করেন, “এটা আসলে একটা ফ্লিং হওয়ার কথা ছিল, একটা ওয়ান নাইট স্ট্যান্ড।” অর্চনাও হেসে বলেন, “হ্যাঁ, খুবই সাধারণ একটা শুরু ছিল।”

Anirban Bhattacharya: ‘আমি মুরগী হলাম’ অনির্বাণের পোস্টে তোলপাড়, দেশু ৭ জল্পনার মাঝেই বার্তা?

দুজনেই তখন সদ্য আগের সম্পর্ক ভেঙে বেরিয়ে এসেছেন। অর্চনা বলেন, “আমরা স্পষ্ট করে একে অপরকে বলেছিলাম, এটা কোনো সিরিয়াস সম্পর্ক নয়।” অন্যদিকে পারমিতের দাবি, “আমরা প্রায় প্রতিদিনই একে অপরকে মনে করিয়ে দিতাম- এটা গুরুতর কিছু নয়।” তবে বাস্তবতা ছিল অন্যরকম। ধীরে ধীরে তাঁরা একে অপরের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠেন।

জনপ্রিয় অর্চনা, অনিশ্চিত পারমিত

তখন অর্চনা ‘জলওয়া’ ছবির মাধ্যমে জনপ্রিয় মুখ। পারমিত স্বীকার করেন, “তুমি তখন হট অ্যান্ড হ্যাপেনিং। আমি ভেবেছিলাম, তুমি আমার নাগালের বাইরে।” এই অসমতা সত্ত্বেও সম্পর্ক এগিয়ে যায়। যদিও অর্চনা হাসতে হাসতে জানান, পারমিত নিয়ম করে তিনটি লাল গোলাপ এনে বলতেন, ‘আমি তোমাকে ভালোবাসি’। মজার ব্যাপার, সেই গোলাপ কিনতেও পারমিতকে টাকা ধার নিতে হতো অর্চনার কাছ থেকেই। তাঁর কথায়, “একদিন আমি বলেই ফেললাম, গোলাপ কেনা বন্ধ করো।" 

Dev-Raj: 'বেশ করেছে দেব...', ঘাটালে মেগাস্টারের সঙ্গে রুক্মিণী, রাজ যা বললেন...

 সম্পর্কের শুরুর দিকে একবার অর্চনার সামনে ভুল করে প্রাক্তন প্রেমিকার নাম বলে ফেলেছিলেন পারমিত। অর্চনা বলেন, “আমি রেগে যাইনি। কারণ জানতাম, এটা ভুল করে হয়েছে।” তাঁর এই আত্মবিশ্বাসই সম্পর্ককে আরও দৃঢ় করে। ১৯৯২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন অর্চনা পুরান সিং ও পারমিত শেঠি। এক রাতের আকর্ষণ থেকে যে সম্পর্ক শুরু হয়েছিল, আজ তা পরিণত হয়েছে দীর্ঘদিনের বিশ্বাস, বন্ধুত্ব আর ভালোবাসার এক অনন্য গল্পে।

Archana puran singh Entertainment News Today