/indian-express-bangla/media/media_files/2025/12/29/sidhu-2025-12-29-13-54-29.jpg)
কী বলছেন অর্চনা?
অর্চনা পুরান সিং বহু বছর ধরেই একটি প্রশ্নের মুখোমুখি হচ্ছেন, কেন তিনি জাতীয় টেলিভিশনে নিজের থেকে অনেক কমবয়সি কৌতুকাভিনেতাদের হাতে বারবার “রোস্ট” হন? এই প্রশ্ন শুধু সোশ্যাল মিডিয়ায় নয়, সাক্ষাৎকারে, এমনকি খোদ কপিল শর্মার শোতেও তাঁকে করা হয়েছে। অবশেষে, দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো-এর চতুর্থ সিজনের প্রচারে, একটি কলেজ ফেস্টে এসে অর্চনা এই প্রশ্নের উত্তর দেন। তবে তার আগেই পাশে বসে থাকা কৃষ্ণা অভিষেক মজার ছলে সেই উত্তরের একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন- তিনি বলেন পয়সার জন্য।
এই মাসের শুরুতেই নেটফ্লিক্সে ফিরেছে দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো-এর সিজন ৪। শো মুক্তির আগে কপিলের টিম- কৃষ্ণা অভিষেক, কিকু শারদা এবং অর্চনা পুরান সিং—একটি কলেজ অনুষ্ঠানে হাজির হয়ে নতুন সিজন নিয়ে কথা বলেন। সেখানেই অর্চনা খোলাখুলি জানান, শোতে তাঁকে অপমান করা হয়- এমন অভিযোগ তিনি প্রায়ই শুনে থাকেন।
Raj Chakraborty-Koel: মিতিনের অ্যাকশনের পর এবার টলিউডের দায়িত্ব কোয়েলের? রাজের কথায় ইঙ্গিত
এই প্রসঙ্গে কিকু শারদা জানান, তাঁর মা পর্যন্ত মাঝে মাঝে ফোন করে জিজ্ঞেস করেন, কীভাবে তিনি অর্চনার মতো একজন সিনিয়র শিল্পীকে এভাবে রোস্ট করেন। উত্তরে অর্চনা স্পষ্ট করে বলেন, “এগুলো অপমান নয়, এগুলো রোস্ট। রোস্ট এমন একটি প্রক্রিয়া, যেখানে দু’পক্ষই সম্মত থাকে। আমাদের টিমে পারস্পরিক সম্মান আর ভালোবাসা ভরপুর। আমি জানি, পর্দার বাইরে কেউই আমাকে অসম্মান করবে না।”
তিনি আরও বলেন, কপিল শর্মা, সুনীল গ্রোভার, কৃষ্ণা অভিষেক এবং কিকু শারদাকে তিনি এতটাই ভালোবাসেন যে, তাঁদের কোনও কথাতেই তাঁর খারাপ লাগে না। “ওরা এমনভাবে কথা বলে যে সবকিছুই মিষ্টি শোনায়,” এমনটাই বলেন অর্চনা।
Jeet Bankura Incident: জিৎ মঞ্চ ছাড়ার পরই অশান্তি? বিষ্ণুপুর মেলার ঘটনার নেপথ্যের কাহিনী কী?
এই মুহূর্তে কৃষ্ণা অভিষেক হাসতে হাসতে যোগ করেন, “ভালোবাসা তো আছেই, তবে এটাও বলি—অর্চনাজি কিন্তু মোটা অঙ্কের চেক নেন!” তাঁর এই মন্তব্যে গোটা মঞ্চে হাসির রোল পড়ে যায়। এদিন আরও এক মজার মন্তব্য করেন অর্চনা। তিনি বলেন, নভজ্যোত সিং সিধুর হাসির ‘ভলিউম’ একটু কমানো দরকার। “সবাই ভাবে আমি খুব জোরে হাসি, কিন্তু সিধু আমার থেকেও জোরে হাসে। ওর হাসির জন্য আমার ডান কানে শুনতেও একটু সমস্যা হচ্ছে,” এই রসিকতা করেন তিনি।
উল্লেখ্য, দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো-এর চতুর্থ সিজন ২০ ডিসেম্বর নেটফ্লিক্স ইন্ডিয়ায় প্রিমিয়ার হয়েছে। প্রথম পর্বে অতিথি হিসেবে ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া, আর সাম্প্রতিক এক পর্বে শোতে হাজির হয়েছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us