/indian-express-bangla/media/media_files/2025/11/21/cats-2025-11-21-14-42-20.jpg)
কোভিড আক্রান্ত অভিনেত্রী
Ariana Grande: 'দ্য টুনাইট শো উইথ জিমি ফ্যালন'-এর সেটে নতুন ছবি Wicked: For Good–এর প্রচারে এসেছিলেন আরিয়ানা গ্র্যান্ডে। সিনেমার প্রচারে চরম ব্যস্ততার মাঝেই অসুস্থ হয়ে পড়লেন পপস্টার আরিয়ানা গ্র্যান্ডে। কোভিড-১৯–এ আক্রান্ত হয়েছেন অভিনেত্রী। ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের ‘দ্য টুনাইট শো উইথ জিমি ফ্যালন’–এ উপস্থিতির একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'কোভিডের আগের মুহূর্তে'। ছবি মুক্তির দিনই আরিয়ানা গ্রান্ডের করোনা আক্রান্ত হওয়ার খবরে মন খারাপ ভক্তদের।
/indian-express-bangla/media/post_attachments/7a2bab52-35c.jpg)
আরিয়ানা গ্র্যান্ডের অসুস্থতার খবর এমন সময়ে প্রকাশ্যে আসে যখন আরিয়ানার সহ-অভিনেত্রী সিন্থিয়া এরিভোও অসুস্থ বোধ করেন। তাঁর গলা প্রায় বসে গিয়েছে। নিউ ইয়র্ক প্রিমিয়ারের বিভিন্ন সাক্ষাৎকারেও দেখা মেলেনি আরিয়ানার। ভ্যারাইটি-র খবর অনুযায়ী, কোভিড-১৯–এর কারণে আরিয়ানা গ্র্যান্ডেকে আগামী কয়েক দিন বেশ কিছু নির্ধারিত প্রশ্নোত্তর সেশন এবং ‘দ্য কেলি ক্লার্কসন শো'-এর উপস্থিতি বাতিল করতে হয়েছে। সুস্থ না হওয়া পর্যন্ত সিনেমার সমস্ত প্রচারমূলক কাজ আপাতত বন্ধ থাকছে।
আরও পড়ুন করোনা আক্রান্ত একের পর এক তারকা! কোভিড পজেটিভ আরও ১ বাঙালি অভিনেত্রী
এটাই প্রথম নয় এর আগেও আরিয়ানা ও সিন্থিয়া এরিভো 'উইকেড'-এর প্রথম ছবির শুটিংয়ের সময় আলাদা সময়ে কোভিডে আক্রান্ত হয়েছিলেন। গ্র্যান্ডে 'Popular' গানের সিকোয়েন্স শুরুর আগেই আক্রান্ত হন আর এরিভোর রোগ নির্ণয় হয় 'Defying Gravity'–র শুটিংয়ের আগে।
আরও পড়ুন একের পর এক করোনা আক্রান্তে আতঙ্কের ছায়া, শিল্পার পর কোভিড পজেটিভ আরও এক বাঙালি অভিনেত্রী
২০০৩ সালের ব্রডওয়ে মিউজিক্যাল Wicked–এর উপর ভিত্তি করে তৈরি হয়েছে ছবিটি। এটি আবার ১৯৯৫ সালের গ্রেগরি ম্যাগুইারের ডার্ক ফ্যান্টাসি উপন্যাস Wicked: The Life and Times of the Wicked Witch of the West–এর রূপান্তর। ২১ নভেম্বর মুক্তি পেল ছবিটি।
আরও পড়ুন কোভিড আক্রান্তের খবর জানিয়েছিলেন ৫১ বছরের শিল্পা, কেমন আছেন অভিনেত্রী?
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us