/indian-express-bangla/media/media_files/2026/02/02/aamir-2026-02-02-17-53-19.jpg)
কী এমন বলেছিলেন তিনি?
গানের জগতে অরিজিৎ সিং, আজ শুধু একজন জনপ্রিয় প্লেব্যাক শিল্পী নন, তিনি এক আবেগের নাম। অল্প কয়েক বছরের মধ্যেই নিজের কণ্ঠের জাদু দিয়ে তিনি জায়গা করে নিয়েছেন কোটি মানুষের হৃদয়ে। তাঁর গানের গভীরতা, অনুভূতির সূক্ষ্মতা আর স্বাভাবিক ভঙ্গিই তাঁকে আলাদা করে তোলে। তার সঙ্গে যোগ হয়েছে অরিজিতের বিনয়ী ও সংযত স্বভাব- যা তাঁকে শুধু শ্রোতাদের নয়, সহশিল্পী ও তারকাদের কাছেও অত্যন্ত প্রিয় করে তুলেছে।
অরিজিৎ সিংয়ের এমনই এক বড় ভক্ত হলেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। বিভিন্ন সময়ে আমির প্রকাশ্যে অরিজিতের কণ্ঠের প্রশংসা করেছেন। একবার এমনই এক বিশেষ মুহূর্ত ধরা পড়ে, যখন COVID-19 তহবিল সংগ্রহের জন্য বিশ্বনাথ আনন্দের সঙ্গে একটি সেলিব্রিটি দাবা ম্যাচে অংশ নিয়েছিলেন আমির ও অরিজিৎ। খেলা শেষ হওয়ার পর সকলের বক্তব্য রাখার সময় আসে। অরিজিৎ কথা বলতে শুরু করতেই তাঁকে থামিয়ে দেন আমির।
Sayak Chakraborty: অনিচ্ছাকৃত ভুল স্বীকার করল রেস্তোরাঁ, অভিযোগ প্রত্যাহার করলেন সায়ক
হাসতে হাসতে আমির বলেন, “এটা চলবে না।” বিস্মিত অরিজিৎ জানতে চান, “তাহলে কীভাবে চলবে?” উত্তরে আমির স্পষ্ট বলেন, “এক-দু’ লাইন গান গাইতেই হবে।” তখন বুঝেই যান অরিজিৎ, গান ছাড়া নিস্তার নেই। তিনি আমিরকে জিজ্ঞেস করেন, কোন গানটি শুনতে চান। আমির জানান, তাঁর প্রিয় গান ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’।
এরপর গিটার হাতে সেই গান গেয়ে শোনান অরিজিৎ। গান শেষ হতেই আবেগে ভেসে যান আমির খান। তিনি বলেন, “অরিজিৎ অসাধারণ। সে শুধু ভালো গায়ক নয়, সে একেবারেই বিশেষ একজন। ওর গান আমার হৃদয় ছুঁয়ে যায়। আমি সব কাজ ছেড়ে বসে থাকি। কবে আবার ওকে শুনতে পাব।” এই মুহূর্তই প্রমাণ করে, শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতে আমির খান কোনও কুণ্ঠাবোধ করেন না- হৃদয় দিয়েই সম্মান জানান।
এদিকে, আজ বেলা গড়াতেই আমির খান হাজির হয়েছেন অরিজিতের বাড়িতে। জিয়াগঞ্জে গায়কের বাড়িতে যাওয়ার আগে পান কিনেছেন আমির। শুধু তাই নয় আমিরের জন্য বেশ কিছু গান গেয়েছেন। যেগুলি, সুপারহিট। তার মধ্যে লাল সিং চাড্ডা ছবির তেরে হাওালে, বা ও সাজনি, বেশ জনপ্রিয়তা পায়।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us