/indian-express-bangla/media/media_files/2026/01/29/arijit-singh-2026-01-29-12-15-30.jpg)
অরিজিৎ সিং কাদের ফলো করেন জানেন?
চমকপ্রদ আলো, ঝলমলে প্রচার আর তারকাখ্যাতির সংজ্ঞার নিয়মের একেবারে উল্টো পথে হেঁটে বিশ্বসংগীতে নিজের অমোঘ ছাপ রেখে চলেছেন অরিজিৎ সিং (Arijit Singh)। যাঁর কণ্ঠে প্রেম, বিচ্ছেদ, আশা, নিরাশা কিংবা জীবনের নীরব দীর্ঘশ্বাসও যেন আলাদা করে কথা বলে। আন্তর্জাতিক মঞ্চে আজ তিনি শুধু একজন জনপ্রিয় গায়ক নন, তিনি এক আবেগের প্রতীক। ২০২৫-২৬ সালে স্পটিফাই-তে ১৬৮ মিলিয়নেরও বেশি ফলোয়ার নিয়ে তিনি পেছনে ফেলেছেন টেলর সুইফট, এড শিরানের মতো বিশ্ববিখ্যাত শিল্পীদেরও। সংখ্যার বিচারে এই সাফল্য তাঁকে কার্যত মহাতারকার আসনে বসিয়েছে।
তবে জনপ্রিয়তার এই বিপুল ঢেউয়ের মধ্যেও অরিজিৎ সিং রয়ে গেছেন আশ্চর্য রকম সংযত ও অন্তর্মুখী। যেখানে অন্য তারকারা ডজনের পর ডজন প্রোফাইল ফলো করেন, সেখানে অরিজিতের ‘ফলোয়িং’ তালিকায় রয়েছে মাত্র তিনটি নাম।
অরিজিতের 'ফলোয়িং' লিস্টে থাকা ৩ জন কারা?
তত্ত্বমসি ফাউন্ডেশন (Tattvamasi Foundation)
অরিজিৎ ও তাঁর স্ত্রী কোয়েল এই ফাউন্ডেশনের পরিচালক। সমাজের পিছিয়ে পড়া শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যের উন্নয়নে কাজ করে এই সংস্থা।
টিএম ট্যালেন্ট ম্যানেজমেন্ট (TM Talent Management)
এই সংস্থা ইন্ডাস্ট্রির সেরা সঙ্গীতশিল্পীদের নিয়ে কাজ করে এবং গুণী প্রতিভাদের সঠিক মঞ্চে পৌঁছে দিতে সাহায্য করে।
ওরিয়ন মিউজিক (Oriyon Music)
এই প্ল্যাটফর্মেই পাওয়া যায় তাঁর গাওয়া সমস্ত নন-ফিল্মি বা স্বাধীন গান। সিনেমার বাইরেও সংগীতকে নিজের মতো করে বাঁচিয়ে রাখার যে ইচ্ছে, তারই বাস্তব রূপ এই প্রোফাইল।
প্রায় ১৫ বছরেরও বেশি সময় ধরে হিন্দি, বাংলা সহ বিভিন্ন ভাষায় অগণিত সুপারহিট গান উপহার দিয়েছেন অরিজিৎ সিং। তাঁর কণ্ঠে প্রেম যেমন গভীর, তেমনই বিচ্ছেদও হয়ে ওঠে তীব্র ও বাস্তব। মানুষের জীবনের প্রায় সব অনুভূতিকে তিনি নিজের সুরে বেঁধেছেন। তাই অরিজিৎ সিং মানেই কেবল একজন গায়ক নন, তিনি যেন অনুভূতির আরেক নাম।
আরও পড়ুন: রানি মুখার্জির প্রশংসায় ভাসছেন মল্লিকা! ‘মর্দানি ৩’ কবে মুক্তি পাচ্ছে?
মঙ্গলবার নিজের এক্স হ্যান্ডলে এক আবেগঘন পোস্টে অরিজিৎ সিং ঘোষণা করেন, প্লেব্যাক গায়ক হিসেবে তিনি অবসর নিচ্ছেন। পোস্টে তিনি লেখেন,“হ্যালো, সবাইকে নববর্ষের শুভেচ্ছা। এত বছর ধরে শ্রোতারা যে ভালোবাসা আমাকে দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আনন্দের সঙ্গে জানাচ্ছি, এখন থেকে আমি আর প্লেব্যাক ভোকালিস্ট হিসেবে কোনও নতুন অ্যাসাইনমেন্ট নেব না। এই অধ্যায় এখানেই শেষ করছি। এটি ছিল এক অসাধারণ যাত্রা, আর ঈশ্বর আমার প্রতি সত্যিই দয়ালু ছিলেন।”
আরও পড়ুন: অরিজিৎ সিংয়ের কোনও গানই ফ্লপ হয় না কেন? তিনি কি স্বাধীন সঙ্গীতের পথে হাটতে চলেছেন!
এমন ঘোষণায় অনেকের মনেই প্রশ্ন জাগে, তবে কি সংগীতজগৎ থেকেই বিদায় নিচ্ছেন অরিজিৎ? তিনি লেখেন, “আমি সংগীত ছাড়ছি না। ভালো সংগীতের একজন অনুরাগী হিসেবে আমি আরও শিখতে চাই, নিজের মতো করে আরও কিছু করতে চাই। এখনও কিছু প্রতিশ্রুতি বাকি রয়েছে, সেগুলো পূরণ করব। তাই ২০২৬ সালে আমার কিছু গান মুক্তি পেতে পারে।”


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us