/indian-express-bangla/media/media_files/2026/02/08/hanumankind-2026-02-08-16-37-07.jpg)
যা বললেন তিনি...
বলিউডের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং, প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়ার পর, সেই বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া আসছে সঙ্গীতজগত থেকে। এবার সেই সিদ্ধান্তের প্রশংসা করলেন র্যাপার হনুমানকাইন্ড।
তিনি মনে করেন, একজন শিল্পীর মানসিক সুস্থতা সবকিছুর আগে, এবং অরিজিতের এই সিদ্ধান্ত সম্মানের দাবিদার। একই সঙ্গে তিনি সৃজনশীল বার্নআউটের বিপদ সম্পর্কেও সতর্ক করেছেন।
টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে হনুমানকাইন্ড বলেন, “অরিজিৎ সম্পূর্ণ আলাদা জায়গা থেকে এসেছে। মানুষটি নিজেই এই সিদ্ধান্ত নিয়েছে, আর সেটি সম্মানের দাবিদার। কারণ তার কাজের ভার তাকেই বহন করতে হয়। ইন্ডাস্ট্রিতে কী হচ্ছে, তা তার ব্যক্তিগত সুস্থতার পরে।”
Prosenjit Chatterjee: পদ্মশ্রী সম্মানে ভাসছেন প্রসেনজিৎ, বাড়িতে রুদ্রনীল
র্যাপার আরও বলেন, আজকের সঙ্গীতজগতে ‘ননস্টপ হ্যাঁসল’ বা নিরন্তর কাজ করে যাওয়ার প্রবণতাকে অতিরিক্তভাবে গৌরবান্বিত করা হয়, যা শিল্পীদের জন্য ক্ষতিকর হতে পারে। তাঁর কথায়, “সঙ্গীতে এতটা ডুবে যাবেন না, যে সেটা আপনাকেই গ্রাস করে ফেলে। যদি খুব উজ্জ্বলভাবে জ্বলেন, সেটা একসময় আপনাকেই পুড়িয়ে দিতে পারে। মাঝে মাঝে এক ধাপ পিছিয়ে আসা দরকার। খুব বেশি ভালো জিনিসও, কখনও খারাপ হয়ে যেতে পারে।”
তিনি শিল্পীদের মানসিক চাপকে শুরুতেই চিহ্নিত করার পরামর্শ দেন এবং বলেন, সৃজনশীলতা তখনই বিকশিত হয়, যখন শিল্পীরা নিজেদের জন্য কিছুটা সময় ও মানসিক পরিসর তৈরি করতে পারেন। পাশাপাশি, যারা স্পটলাইট থেকে কিছুদিন দূরে থাকতে চান, তাঁদের বিচার না করার আহ্বানও জানান তিনি।
Raghav Juyal: রাবণের পুত্র মেঘনাদ চরিত্রে রাঘব জুয়াল, নতুন চমক!
গত ২৭ জানুয়ারি অরিজিৎ সিং ইনস্টাগ্রামে একটি পোস্টে জানান, তিনি আর নতুন প্লেব্যাক গান গ্রহণ করবেন না। সেখানে তিনি লিখেছিলেন, “এত বছর ধরে শ্রোতা হিসেবে আমাকে যে ভালোবাসা দিয়েছেন, তার জন্য ধন্যবাদ। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, এখন থেকে প্লেব্যাক ভোকালিস্ট হিসেবে আর নতুন কোনও কাজ নেব না। এই অধ্যায়টি আমি শেষ করছি। যাত্রাটা অসাধারণ ছিল।”
পরে নিজের এক্স অ্যাকাউন্টে তিনি জানান, এই সিদ্ধান্ত কোনও হঠাৎ আবেগের বশে নেওয়া নয়, বরং দীর্ঘ সময় ধরে ভেবে নেওয়া। তিনি বলেন, “আমি খুব তাড়াতাড়ি একঘেয়েমির কারণে বিরক্ত হয়ে যাই। একই ধরনের গান করতে করতে বিরক্ত হয়ে পড়েছিলাম। বাঁচার জন্য আমাকে অন্য ধরনের সঙ্গীত করতে হবে।”
তবে প্লেব্যাক থেকে সরে দাঁড়ালেও সঙ্গীত ছাড়ছেন না অরিজিৎ। তিনি জানান, ভবিষ্যতে নিজের কম্পোজিশনে বেশি মন দেবেন এবং সময় এলে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতেও ফিরতে চান। তাঁর এই সিদ্ধান্তকে শিল্পীর ব্যক্তিগত যাত্রার সাহসী পদক্ষেপ হিসেবেই দেখছেন সঙ্গীতমহল।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us