Arijit Singh: ‘আমি জানি কেন আরিজিৎ সিং প্লেব্যাক ছাড়ছেন’, পলাশ সেনের বিস্ফোরক দাবি!

পলাশ জানান, একসময় তাঁর প্রিয় গীতিকার গুলজার এবং সুরকার অনু মালিকের সঙ্গে কাজ করার সুযোগ পেতেই তিনি অভিনয়ে নামেন, শুধু গান গাওয়ার সুযোগ পাওয়ার আশায়। কিন্তু সেই সিদ্ধান্তই ধীরে ধীরে তাঁকে বলিউডের মূল স্রোত থেকে দূরে সরিয়ে দেয় বলে দাবি তাঁর।

পলাশ জানান, একসময় তাঁর প্রিয় গীতিকার গুলজার এবং সুরকার অনু মালিকের সঙ্গে কাজ করার সুযোগ পেতেই তিনি অভিনয়ে নামেন, শুধু গান গাওয়ার সুযোগ পাওয়ার আশায়। কিন্তু সেই সিদ্ধান্তই ধীরে ধীরে তাঁকে বলিউডের মূল স্রোত থেকে দূরে সরিয়ে দেয় বলে দাবি তাঁর।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Palash Sen-Arijit Singh

বিস্ফোরক দাবি পলাশ সেনের

বলিউডের প্লেব্যাক জগত থেকে আরিজিৎ সিং (Arijit Singh) সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ইতিমধ্যেই সঙ্গীত মহলে তীব্র আলোড়ন ফেলেছে। কেউ একে দেখছেন একটি যুগের শেষ হিসেবে, আবার কেউ মনে করছেন, এটাই হয়তো আরিজিতের স্বাধীন সঙ্গীতচর্চার নতুন অধ্যায়ের শুরু। এই বিতর্কের মাঝেই মুখ খুললেন গায়ক পলাশ সেন। প্রায় দু’দশক ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করা পালাশের দাবি, আরিজিতের সিদ্ধান্তের নেপথ্যের কারণ তিনি খুব ভালোভাবেই বুঝতে পারেন।

Advertisment

ইনস্টাগ্রামে দেওয়া এক দীর্ঘ পোস্টে পলাশ সেন (Palash Sen) নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি লেখেন, বলিউডে টিকে থাকা শুধু প্রতিভার উপর নির্ভর করে না, বরং ‘সিস্টেম’-এর সঙ্গে মানিয়ে চলাও ভীষণ জরুরি। পলাশ জানান, একসময় তাঁর প্রিয় গীতিকার গুলজার এবং সুরকার অনু মালিকের সঙ্গে কাজ করার সুযোগ পেতেই তিনি অভিনয়ে নামেন, শুধু গান গাওয়ার সুযোগ পাওয়ার আশায়। কিন্তু সেই সিদ্ধান্তই ধীরে ধীরে তাঁকে বলিউডের মূল স্রোত থেকে দূরে সরিয়ে দেয় বলে দাবি তাঁর।

আরও পড়ুন: শৈশবের চাপা কথাগুলোই কি তৈরি করে ‘ওসিডি’? জয়া আহসান অভিনীত সৌকর্য ঘোষালের নতুন ছবি কবে মুক্তি পাচ্ছে জেনে নিন

পলাশ সেনের কথায়, ইন্ডাস্ট্রির একটা অংশ তাঁকে “থ্রেট” হিসেবে দেখতে শুরু করেছিল। তাঁর জনপ্রিয়তা ও আলাদা পরিচয় অনেকের কাছে অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। ফলস্বরূপ, কাজের সুযোগ কমতে থাকে। এই অভিজ্ঞতা থেকেই তিনি মনে করেন, আরিজিৎ সিং-ও হয়তো একই ধরনের চাপে রয়েছেন। অতিরিক্ত জনপ্রিয়তা, নির্দিষ্ট ছাঁচে আটকে যাওয়ার ভয় এবং সৃজনশীল স্বাধীনতার অভাব, সব মিলিয়েই হয়তো আরিজিতের এই সিদ্ধান্ত।

আরও পড়ুন:গীতা গোবিন্দম থেকে গাঁটছড়া? রাশ্মিকা–বিজয়ের প্রেমকাহিনি কি এবার পরিণয়ের পথে!

 পলাশের মতে, প্লেব্যাক থেকে সরে দাঁড়ানো মানে হারিয়ে যাওয়া নয়। বরং এটি হতে পারে নিজস্ব শর্তে সঙ্গীত তৈরি করার সাহসী পদক্ষেপ। তাঁর কথায়, “কখনও কখনও সিস্টেম ছাড়াই নিজের পথ খুঁজে নেওয়াই সবচেয়ে বড় জয়।”

উল্লেখ্য, অরিজিৎ সিং দীর্ঘদিন ধরেই বলিউড ও ভারতীয় সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী। একের পর এক সুপারহিট গান, অসংখ্য পুরস্কার এবং কোটি কোটি অনুরাগী থাকা সত্ত্বেও হঠাৎ তাঁর প্লেব্যাক অবসরের সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই বিভিন্ন  মহলে প্রশ্ন উঠছে।

আরও পড়ুন: বাধাই হো-র আগে দীর্ঘ লড়াই! কীভাবে ‘সাথ সাথ’ নীনা গুপ্তাকে আটকে দিয়েছিল এক ইমেজে

bollywood entertainment Entertainment News Arijit Singh Entertainment News Today