/indian-express-bangla/media/media_files/WA2KVZVe1rvqjgKnqNGq.jpg)
arijit singh: যা সিদ্ধান্ত নিলেন অরিজিৎ...
Arijit Singh Retirement: বলিউডে রোমান্টিক গানের সমার্থক নাম অরিজিৎ সিং। সেই অরিজিৎই সিনেমার প্লেব্যাক গায়ক হিসেবে অবসর নেওয়ার ঘোষণা করলেন। মঙ্গলবার, ২৭ জানুয়ারি, নিজের ব্যক্তিগত এক্স (প্রাক্তন টুইটার) অ্যাকাউন্টে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে এই চমকপ্রদ সিদ্ধান্তের কথা জানান ৩৮ বছর বয়সী শিল্পী। ব্যাটল অফ গালওয়ান ছবির সাম্প্রতিক গান ‘মাত্রুভূমি’ মুক্তির কয়েকদিন পরেই তাঁর এই ঘোষণা নতুন করে আলোড়ন ফেলেছে সংগীত মহলে।
নিজের পোস্টে অরিজিৎ লেখেন, “হ্যালো, সবাইকে নববর্ষের শুভেচ্ছা। এত বছর ধরে শ্রোতারা, যে হিসেবে আমাকে অকুণ্ঠ ভালোবাসা দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আনন্দের সঙ্গে জানাচ্ছি, এখন থেকে আমি আর প্লেব্যাক ভোকালিস্ট হিসেবে কোনও নতুন অ্যাসাইনমেন্ট নেব না। এই অধ্যায় এখানেই শেষ করছি। এটি ছিল এক অসাধারণ যাত্রা, আর ঈশ্বর আমার প্রতি সত্যিই দয়ালু ছিলেন।”
তবে অবসর মানেই সংগীতজগৎ থেকে বিদায় নয়। সে কথাও স্পষ্ট করে দিয়েছেন গায়ক। তিনি লিখেছেন, “আমি সংগীত বন্ধ করছি না। ভালো সংগীতের একজন অনুরাগী হিসেবে আমি আরও শিখতে চাই, নিজের মতো করে আরও কিছু করতে চাই। এখনও কিছু প্রতিশ্রুতি বাকি রয়েছে, সেগুলো পূরণ করব। তাই ২০২৬ সালে আমার কিছু গান মুক্তি পেতে পারে।”
উল্লেখযোগ্যভাবে, অরিজিতের কোনও অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট না থাকায় তাঁর ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকেই এই ঘোষণা করা হয়েছে। এই পোস্ট প্রকাশ্যে আসার পরেই অনুরাগীদের মধ্যে আবেগের ঢেউ বয়ে যায়। অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন, আবার কেউ কেউ এই সাহসী সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন।
Hiraan Chatterjee: 'বড় ব্লান্ডার...!' ভুলের মাশুল গুনছেন? বিস্ফোরক মন্তব্য হিরণের প্রাক্তন স্ত্রীর
২০১৩ সালে আদিত্য রায় কাপুর ও শ্রদ্ধা কাপুর অভিনীত ‘আশিকি ২’-এর কালজয়ী গান ‘তুম হি হো’ দিয়ে রাতারাতি তারকাখ্যাতি পান অরিজিৎ। তাঁর আগে বাংলায় বোঝেনা সে বোঝেনা দিয়ে জনপ্রিয়তা পেয়েছিলেন। এরপর একের পর এক চার্টবাস্টার গান তাঁকে বলিউডের সবচেয়ে নির্ভরযোগ্য কণ্ঠে পরিণত করে। ‘এ দিল হ্যায় মুশকিল’-এর টাইটেল ট্র্যাক, ‘হাওয়াইন’, ‘আপনা বানা লে’, ‘সাজনি’, ‘ভে মাহী’, ‘গেহরা হুয়া’, কিংবা সাম্প্রতিক ‘ঘর কাব আওগে’- প্রতিটি গানেই নিজের স্বাক্ষর রেখে গিয়েছেন তিনি।
দু’বারের জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই শিল্পীর অবসর ঘোষণায় সংগীতজগতে নিঃসন্দেহে এক বড় শূন্যতার সৃষ্টি হবে। তবে নতুন পথে এগিয়ে নিজের সৃষ্টিশীলতা দিয়ে শ্রোতাদের চমকে দিতে প্রস্তুত অরিজিৎ সিং- এমনটাই বিশ্বাস অনুরাগীদের।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us