Arijit Singh: অরিজিৎ সিংয়ের অবসর ঘোষণার মাঝে ফের সামনে এল এ আর রহমানের মন্তব্য

লাইভ পারফরম্যান্স, স্বাধীন সংগীত এবং ধ্রুপদী গানে মনোনিবেশ করতেই এই সিদ্ধান্ত। এর মাঝেই ফের ভাইরাল হয়েছে অস্কারজয়ী সুরকার এ আর রহমানের একটি পুরনো সাক্ষাৎকারের ভিডিও, যেখানে তিনি অকপটে অরিজিৎ সিংয়ের প্রশংসা করেছিলেন।

লাইভ পারফরম্যান্স, স্বাধীন সংগীত এবং ধ্রুপদী গানে মনোনিবেশ করতেই এই সিদ্ধান্ত। এর মাঝেই ফের ভাইরাল হয়েছে অস্কারজয়ী সুরকার এ আর রহমানের একটি পুরনো সাক্ষাৎকারের ভিডিও, যেখানে তিনি অকপটে অরিজিৎ সিংয়ের প্রশংসা করেছিলেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
1764676856_new-project-2025-12-02t174111-838

কী বলেছিলেন রহমান...

প্রখ্যাত গায়ক অরিজিৎ সিং সম্প্রতি প্লেব্যাক গান থেকে অবসর নেওয়ার ঘোষণা করে, গোটা সংগীত জগতে আলোড়ন ফেলে দিয়েছেন। তাঁর এই সিদ্ধান্তে যেমন ভক্তরা বিস্মিত, তেমনই সংগীত মহলেও শুরু হয়েছে নানা আলোচনা। তবে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, প্লেব্যাক গান থেকে অবসর নিলেও সংগীতচর্চা থেকে তিনি সরে দাঁড়াচ্ছেন না। লাইভ পারফরম্যান্স, স্বাধীন সংগীত এবং ধ্রুপদী গানে মনোনিবেশ করতেই এই সিদ্ধান্ত।

Advertisment

এর মাঝেই ফের ভাইরাল হয়েছে অস্কারজয়ী সুরকার এ আর রহমানের একটি পুরনো সাক্ষাৎকারের ভিডিও, যেখানে তিনি অকপটে অরিজিৎ সিংয়ের প্রশংসা করেছিলেন।

Dev: প্রসেনজিৎ-জিতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, তারপরই ইম্পা মিটিং থেকে তড়িঘড়ি বেড়িয়ে গেলেন দেব

অরিজিৎ সম্পর্কে এ আর রহমানের প্রশংসা

বিবিসি এশিয়া নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে এ আর রহমান অরিজিৎ সিং সম্পর্কে বলেন, “ও একজন অসাধারণ সংগীতশিল্পী। শুধু গায়ক নয়, ও একজন প্রযোজকও, যে সংগীত প্রযোজনার শিল্পটা খুব ভালো বোঝে। নিজের গ্রাম থেকে কাজ করে যে স্বাধীন ও নির্ভীক মনোভাব দেখায়, সেটা সত্যিই দারুণ। অরিজিতের সঙ্গে তাঁর সেরা কাজ প্রসঙ্গে জানতে চাইলে রহমান জানান,
“আমার মনে হয় ‘তুম সাথ হো’ আমাদের অন্যতম সেরা কাজ।”

তরুণ শিল্পীদের নিয়ে গর্ব

তরুণ সংগীতশিল্পীদের সাফল্য নিয়ে কথা বলতে গিয়ে এ আর রহমান বলেন, “আমি ভীষণ গর্বিত। একজন সংগীতশিল্পীর সাফল্য মানেই সংগীতের সাফল্য। বিশেষ করে এই ধারণার বিরুদ্ধে লড়াই করতে, যে সংগীতশিল্পীরা নাকি খারাপ অভ্যাসে জড়িত। শ্রেয়া, অরিজিৎ এবং আরও অনেকে, আজ তরুণদের কাছে আদর্শ। ওরা পরিষ্কার জীবনযাপন করে এবং মানুষের মনে ভালো প্রভাব ফেলে।”

Ranveer Singh: ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে রণবীর সিংয়ের বিরুদ্ধে এফআইআর

রহমান-অরিজিতের সফল জুটি

এ আর রহমান ও অরিজিৎ সিং একসঙ্গে বহু জনপ্রিয় গান উপহার দিয়েছেন। তাঁদের যুগলবন্দিতে সৃষ্টি হয়েছে একের পর এক চার্টবাস্টার। এর মধ্যে উল্লেখযোগ্য- ‘তুম সাথ হো’, ‘তেরে ইশক মে’, ‘রাইত জারা সি’, ‘আতরঙ্গি রে’-সহ একাধিক হিট ট্র্যাক।

সংগীতযাত্রার নতুন অধ্যায়

প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ালেও অরিজিৎ সিংয়ের সংগীতযাত্রা যে থামছে না, তা স্পষ্ট। বরং নতুন পথে, নতুন অভিব্যক্তিতে তাঁর সৃষ্টিশীলতার আরও বিস্তার ঘটবে বলেই মনে করছেন অনুরাগীরা। এ আর রহমানের মতো কিংবদন্তির প্রশংসা সেই বিশ্বাসকেই আরও দৃঢ় করে তুলছে।

Arijit Singh Entertainment News Today A. R. Rahman