Arijit Singh: অরিজিৎ সিংয়ের কোনও গানই ফ্লপ হয় না কেন? তিনি কি স্বাধীন সঙ্গীতের পথে হাটতে চলেছেন!

অরিজিতের কথায়, তিনি একজন ভালো সংগীতের অনুরাগী হিসেবে আরও শিখতে চান, আরও গভীরে যেতে চান। এখনও তাঁর কিছু প্রতিশ্রুতি বাকি রয়েছে, সেগুলো পূরণ করবেন। তাই ২০২৬ সালেই তাঁর কিছু নতুন গান মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও তিনি ইঙ্গিত দিয়েছেন।

অরিজিতের কথায়, তিনি একজন ভালো সংগীতের অনুরাগী হিসেবে আরও শিখতে চান, আরও গভীরে যেতে চান। এখনও তাঁর কিছু প্রতিশ্রুতি বাকি রয়েছে, সেগুলো পূরণ করবেন। তাই ২০২৬ সালেই তাঁর কিছু নতুন গান মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও তিনি ইঙ্গিত দিয়েছেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Arijit Singh

কোন পথে হাটতে চলেছেন অরিজিৎ?

গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে চায়ের আড্ডা সব জায়গাতেই একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, অরিজিৎ সিং (Arijit Singh) কি সত্যিই অবসর নিচ্ছেন? নাকি এটি শুধুই একজন শিল্পীর সাময়িক মানসিক ক্লান্তির প্রকাশ! নাকি অন্য কিছু? 

Advertisment

জিয়াগঞ্জের সেই সাধারণ ছেলেটা, যাকে একদিন রিয়েলিটি শো-এর মঞ্চ থেকে ছিটকে যেতে হয়েছিল, আজ সে-ই বিশ্বসংগীতের অন্যতম উজ্জ্বল নাম। নিজের জেদ, সাধনা আর অদম্য পরিশ্রমের জোরেই তিনি নিজেকে গড়ে তুলেছেন।  তাঁর মুখে ‘প্লেব্যাক গাইব না’ কথাটা শোনা মাত্রই ভক্তরা আঁতকে উঠেছেন। অনেকেই ভেবেছেন, তবে কি গানকেই বিদায় জানাতে চলেছেন অরিজিৎ?

‘প্লেব্যাক গাইব না’ মানে আসলে সিনেমার গানের ভিড় থেকে একটু সরে দাঁড়িয়ে নিজের মতো করে সংগীতচর্চার কথা তিনি বলেছেন। অরিজিতের কথায়, তিনি একজন ভালো সংগীতের অনুরাগী হিসেবে আরও শিখতে চান, আরও গভীরে যেতে চান। এখনও তাঁর কিছু প্রতিশ্রুতি বাকি রয়েছে, সেগুলো পূরণ করবেন। তাই ২০২৬ সালেই তাঁর কিছু নতুন গান মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও তিনি ইঙ্গিত দিয়েছেন। অর্থাৎ অবসর নয়, বরং এক নতুন অধ্যায়ের প্রস্তুতি নিচ্ছেন তিনি।

আরও পড়ুন: রানি মুখার্জির প্রশংসায় ভাসছেন মল্লিকা! ‘মর্দানি ৩’ কবে মুক্তি পাচ্ছে?

আসলে অরিজিতের লক্ষ্য এখন স্বাধীন সঙ্গীতের পথে হাঁটা। যেখানে থাকবে নিজের পছন্দ, নিজের স্বাধীনতা, আর নিজের মতো করে সৃষ্টি করার আনন্দ। বাণিজ্যিক চাপ, সময়সীমা বা ‘হিট’ হওয়ার তাগিদ সেখানে মুখ্য নয়। মুখ্য হবে সংগীত।

আরও পড়ুন: চার দিনেই ২০০ কোটির দোরগোড়ায় ‘বর্ডার ২’, রেকর্ড ভাঙল অনেক ছবির

সম্প্রতি শুভঙ্কর মিশ্রার শোতে উঠে এসেছে অরিজিৎ সিংকে নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। কেন তাঁর প্রায় কোনও গানই ফ্লপ হয় না? কেন তিনি যে গানই গান, তা মানুষের মনে গেঁথে যায়? এর জবাবে বলা হয়, অরিজিৎ আসলে খুব ভালো করে জানেন কোন গানটা তাঁর গাওয়া উচিত, আর কোনটা নয়। এই বাছাইয়ের ক্ষমতাই তাঁকে অন্যদের থেকে আলাদা করে।

bollywood tollywood entertainment Entertainment News Arijit Singh Entertainment News Today