Arijit Singh: দমবন্ধ হয়ে আসছিল অরিজিতের! কেন প্লে-ব্যাক ছাড়ার সিদ্ধান্ত নিলেন? আসল রহস্য সামনে...

ইনস্টাগ্রামে তিনি লেখেন, “হ্যালো, সকলকে নতুন বছরের শুভেচ্ছা। এত বছর ধরে একজন শ্রোতা হিসেবে আমাকে যে ভালোবাসা দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আনন্দের সঙ্গে জানাচ্ছি, এখন থেকে আমি আর কোনও নতুন প্লেব্যাক গান গাইব না।"

ইনস্টাগ্রামে তিনি লেখেন, “হ্যালো, সকলকে নতুন বছরের শুভেচ্ছা। এত বছর ধরে একজন শ্রোতা হিসেবে আমাকে যে ভালোবাসা দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আনন্দের সঙ্গে জানাচ্ছি, এখন থেকে আমি আর কোনও নতুন প্লেব্যাক গান গাইব না।"

author-image
IE Bangla Entertainment Desk
New Update
arijit1 planning for children

যা বললেন অরিজিত...

 মঙ্গলবার হঠাৎ করেই প্লেব্যাক গান থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়ে গোটা সঙ্গীত জগতকে চমকে দিলেন অরিজিৎ সিং। সালমান খানের বহুল প্রতীক্ষিত ছবি ব্যাটল অফ গালওয়ান-এর জন্য গাওয়া তাঁর সর্বশেষ ট্র্যাক ‘মাতৃভূমি’ মুক্তির পরই সোশ্যাল মিডিয়ায় এই বড় সিদ্ধান্তের কথা জানান জনপ্রিয় গায়ক। ইনস্টাগ্রামে তিনি লেখেন, “হ্যালো, সকলকে নতুন বছরের শুভেচ্ছা। এত বছর ধরে একজন শ্রোতা হিসেবে আমাকে যে ভালোবাসা দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আনন্দের সঙ্গে জানাচ্ছি, এখন থেকে আমি আর কোনও নতুন প্লেব্যাক গান গাইব না। যাত্রাটা ছিল অসাধারণ।” তবে তিনি স্পষ্ট করে দেন, সঙ্গীত থেকে তিনি সরে দাঁড়াচ্ছেন না- বরং ধ্রুপদী গান ও লাইভ কনসার্টে আরও মনোযোগী হতে চান।

Advertisment

এরপর নিজের ব্যক্তিগত টুইটার হ্যান্ডেলে ভক্তদের উদ্দেশে একাধিক পোস্টে অরিজিৎ তাঁর সিদ্ধান্তের নেপথ্যের কারণ ব্যাখ্যা করেন। ৩৮ বছর বয়সি এই শিল্পীর কথায়, “এই সিদ্ধান্ত হঠাৎ নয়। এর পিছনে একাধিক কারণ রয়েছে। দীর্ঘদিন ধরেই আমি এটা ভাবছিলাম, অবশেষে সাহস সঞ্চয় করতে পেরেছি।” নিজের সৃজনশীল অস্থিরতার কথাও অকপটে স্বীকার করেন তিনি। লেখেন, “আমি খুব দ্রুত বিরক্ত হয়ে পড়ি। একই ফর্মুলায় বারবার গান গাইতে গাইতে একসময় দমবন্ধ লাগে। বেঁচে থাকার জন্য আমাকে নতুন কিছু করতে হবে।”

Arijit Singh: প্রথম ৫-এ না পৌঁছেও জীবন সংগ্রামে সফল, অরিজিত সিংয়ের অজানা কাহিনী জানলে গর্ব হবে

শুধু নিজের জন্য নয়, ইন্ডাস্ট্রিতে নতুন প্রতিভার জায়গা করে দেওয়ার ইচ্ছাও রয়েছে তাঁর। অরিজিতের মতে, “আমি এমন একজন নতুন গায়কের অপেক্ষায় আছি, যে আমাকে আবার অনুপ্রাণিত করবে।” ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে তিনি জানান, “আমি আমার নিজের সঙ্গীত তৈরি করব। যখন প্রস্তুত হব, তখনই তা শ্রোতাদের সামনে আনব। ভারতীয় ধ্রুপদী সঙ্গীতে ফিরে যেতে চাই, আবার শুরু করতে চাই।” তবে চলতি বছরের কিছু পূর্ব প্রতিশ্রুতি তিনি অবশ্যই পূরণ করবেন বলেও আশ্বাস দেন।

Hiraan Chatterjee: 'না খেলাম, না আঁচালাম..', হিরণের দ্বিতীয় বিয়েকে ডোন্ট কেয়ার চিরঞ্জিতের

অরিজিতের ঘোষণায় আবেগে ভেসেছেন অনুরাগী ও সহশিল্পীরা। প্রবীণ গায়ক উদিত নারায়ণ বলেন, “অরিজিৎ অল্প সময়েই অসাধারণ উচ্চতায় পৌঁছেছে। অবসর নেওয়া তার সিদ্ধান্ত, কিন্তু তার কণ্ঠ মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে।” আরমান মালিক লেখেন, “ভালোবাসা ও শ্রদ্ধা— শিল্পে আপনার অবদানের জন্য ধন্যবাদ।” সুরকার অমল মল্লিকের কথায়, “তোমার সিদ্ধান্তকে সম্মান করি, তবে তোমাকে ছাড়া ফিল্ম মিউজিক আগের মতো থাকবে না।” বাদশা সংক্ষেপে লেখেন, “সাদিওঁ মে এক।” নিঃসন্দেহে, প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ালেও অরিজিতের সঙ্গীতযাত্রার এই নতুন অধ্যায় শ্রোতাদের জন্য সমানভাবেই প্রতীক্ষার।

Arijit Singh Entertainment News Today