/indian-express-bangla/media/media_files/2026/02/02/arijit2-2026-02-02-13-55-18.jpg)
যা বললেন ইলা...
Arijit Singh-Ila Arun: গত সপ্তাহে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে, প্লেব্যাক কণ্ঠশিল্পী হিসেবে অবসর নেওয়ার ইঙ্গিত দেন অরিজিৎ সিং। তাঁর এই ঘোষণায় হতাশ ও আবেগপ্রবণ হয়ে পড়েন অসংখ্য ভক্ত। শুধু অনুরাগীরাই নন, সঙ্গীত জগতের বহু সহকর্মীও এই খবরে প্রতিক্রিয়া জানান এবং ইঙ্গিত দেন- অরিজিৎ হয়তো তাঁর জীবনের এক নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন। হিন্দি চলচ্চিত্র সঙ্গীত জগতে আজ তিনি যে উচ্চতায় পৌঁছেছেন, তার শুরুটা ছিল ২০০৫ সালের জনপ্রিয় রিয়েলিটি শো ‘ফেম গুরুকুল’ থেকে।
অবসরের ঘোষণার পর থেকেই শোটি থেকে অরিজিৎ ও সংগীতশিল্পী ইলা অরুণের একটি পুরনো ক্লিপ সোশ্যাল মিডিয়ায় নতুন করে ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যায়, ঘনিষ্ঠ বন্ধুত্ব থাকা সত্ত্বেও এক সহ-প্রতিযোগীকে ভোট দেওয়ার জন্য অরিজিৎকে তিরস্কার করছেন ইলা। নিজের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলার মুহূর্তেই, অরিজিৎ আবেগে ভেঙে পড়েন এবং কান্নায় তখন বীভৎস অবস্থা। ইলা তাঁকে পা ছুঁতেও দেননি- যা সেই সময় দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছিল।
Dev: 'যারা খারাপ করতে চাইছে তাঁদের শুভেচ্ছা', বিতর্কের পর বড় দাদার উদারতা, দেবকে বুকে টানলেন প্রসেনজিৎ
নিউজ১৮-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ইলা অরুণ স্মৃতিচারণা করেন অরিজিতের ‘ফেম গুরুকুল’ পর্বের দিনগুলির। তিনি বলেন, “ভেটো পাওয়ার থাকায় আমি তিনবার ওকে বহিষ্কার হওয়া থেকে বাঁচিয়েছিলাম। আমি জানতাম, ও সবচেয়ে প্রতিভাবান।” তিনি আরও জানান, বিচারক জাভেদ আখতার, শঙ্কর মহাদেবন ও কেকে একসময় তাঁকে বাদ দিলেও সেদিনই তিনি বলেছিলেন- “অরিজিৎ হি হ্যায় লম্বা রেস কা ঘোড়া।”
অরিজিতের অবসর প্রসঙ্গে ইলা বলেন, “আমি হতবাক হয়ে গিয়েছিলাম। গত কয়েক বছরে প্রায় সব বড় হিট গান ও গেয়েছে। তারুণ্যের প্রজন্ম ভীষণ কষ্ট পেয়েছে।” তাঁর মতে, একই ধরনের গান গেয়ে একঘেয়েমি চলে আসতেই পারে। “ও নিজেকে পুনরাবৃত্তি করতে চায় না। ইঁদুর দৌড়ে বিশ্বাসী নয়। খুব আধ্যাত্মিক মানুষ। একটা স্যাচুরেশন পয়েন্টে পৌঁছেছিল বলেই হয়তো এই সিদ্ধান্ত,” বলেন তিনি।
Rohit Shetty: নিরাপত্তা আতঙ্কে নিজেকে গুটিয়ে নিলেন রোহিত শেঠি, বাতিল সব পরিকল্পনা
ইলার চোখে অরিজিতের আসল পরিচয় তাঁর সরল জীবনযাপন। “ও একেবারে সান্ত মানুষ। নিজের শহরে থাকে, বাড়ি থেকে কাজ করে। এমন একটা রেস্তোরাঁ চালায় যেখানে ৪০ টাকায় খাবার পাওয়া যায়। কখনও তারকার মতো আচরণ করেনি। শিকড়ের সঙ্গে যুক্ত থেকেছে বলেই আজ এত বড় হয়েছে,” জানান ইলা।
কিছু প্রতিবেদনে দাবি, এই বিরতি তিনি পরিচালনার কাজে মন দেওয়ার জন্য নিচ্ছেন, আবার কেউ কেউ রাজনীতিতে প্রবেশের সম্ভাবনার কথাও বলছেন। যদিও ইলা এখনও তাঁর সঙ্গে সরাসরি কথা বলতে পারেননি, তবুও তিনি অরিজিতের সম্ভাব্য পরিচালনা জীবনের জন্য শুভকামনা জানিয়ে বলেন, “পরবর্তী সঞ্জয় লীলা বানসালি হওয়ার ক্ষমতা ওর আছে।”


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us