Arijit Singh: ‘সাফল্য মানেই শান্তি নয়’, অরিজিতের প্লেব্যাক অবসর ঘোষণায় বিশালের বার্তায় লুকিয়ে কিসের ইঙ্গিত?

প্লেব্যাক দুনিয়া থেকে অবসর নেওয়ার ঘোষণা করে সংগীতপ্রেমীদের কার্যত চমকে দিয়েছেন অরিজিৎ সিং। তাঁর এই সিদ্ধান্তের পর থেকেই সোশ্যাল মিডিয়া ও বিনোদন মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা।

প্লেব্যাক দুনিয়া থেকে অবসর নেওয়ার ঘোষণা করে সংগীতপ্রেমীদের কার্যত চমকে দিয়েছেন অরিজিৎ সিং। তাঁর এই সিদ্ধান্তের পর থেকেই সোশ্যাল মিডিয়া ও বিনোদন মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Arijit sing -vishal Dadlani

বিশালের বার্তায় লুকিয়ে কিসের ইঙ্গিত?

প্লেব্যাক দুনিয়া থেকে অবসর নেওয়ার ঘোষণা করে সংগীতপ্রেমীদের কার্যত চমকে দিয়েছেন অরিজিৎ সিং (Arijit Singh)। তাঁর এই সিদ্ধান্তের পর থেকেই সোশ্যাল মিডিয়া ও বিনোদন মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা। কেউ বিশ্বাস করতে পারছেন না, কেউ আবার শিল্পীর ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান জানিয়ে পাশে দাঁড়াচ্ছেন। অরিজিতের এই ঘোষণার পর এবার মুখ খুললেন গায়ক-সুরকার বিশাল দাদলানি (Vishal Dadlani)। যদিও তিনি কারও নাম উল্লেখ করেননি, তবু তাঁর বক্তব্য যে এই প্রসঙ্গেই তা বুঝতে অসুবিধা হয়নি অনুরাগীদের।

Advertisment

ইনস্টাগ্রামে একটি বার্তা শেয়ার করেন বিশাল দাদলানি। সেখানে তিনি লেখেন, “কিছু শেখার আছে? সাফল্য মানেই শান্তি বা তৃপ্তি নয়। অর্থ আর ক্ষমতা কখনওই নিরাপত্তার নিশ্চয়তা দেয় না। জীবন অদ্ভুত, জীবন খুবই ছোট। নিজের সঙ্গে নিজে মিথ্যে বলেই একটি মুহূর্তও নষ্ট কোরো না।” বিশালের এই কথাগুলি ইতিমধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে।
এই নোটে বিশাল আরও লেখেন, “অন্য কেউ যেটা বলেছে, সেটা হওয়ার চেষ্টা কোরো না। পুরোপুরি বাঁচো। এটাই আমার দেওয়া সবচেয়ে ভালো পরামর্শ।” তাঁর এই বক্তব্য অনেকের কাছেই যেন আজকের সময়ের শিল্পীদের মানসিক চাপ, প্রত্যাশার বোঝা আর আত্মপরিচয়ের লড়াইয়ের প্রতিচ্ছবি হয়ে উঠেছে।

উল্লেখ্য, অরিজিৎ সিং দীর্ঘদিন ধরেই বলিউড ও ভারতীয় সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী। একের পর এক সুপারহিট গান, অসংখ্য পুরস্কার এবং কোটি কোটি অনুরাগী থাকা সত্ত্বেও হঠাৎ তাঁর অবসরের সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলেছে, সাফল্যের আড়ালে কি ক্লান্তি, মানসিক চাপ বা আত্মসংঘাত লুকিয়ে থাকে?

আরও পড়ুন: ‘একই মাসিকতা, একই ব্যক্তিত্ব’, প্রিয়াঙ্কাকে হারানোর দায় বলিউডেরই! শাহরুখের সঙ্গে তুলনা টানলেন শৈলেন্দ্র

বিশাল দাদলানির বক্তব্য সেই দিকেই ইঙ্গিত করছে বলে মনে করছেন অনেকেই। বিনোদন জগতে সাফল্য মানেই যে মানসিক শান্তি বা ব্যক্তিগত সুখ নিশ্চিত হয় না, সেই বাস্তবতাই যেন তাঁর কথায় উঠে এসেছে। অনেকে আবার বলছেন, এই মন্তব্য শুধুই অরিজিতের প্রসঙ্গে নয়, বরং গোটা সমাজের জন্যই এক গুরুত্বপূর্ণ বার্তা।

অরিজিতের অবসর ঘোষণা এবং বিশালের এই দার্শনিক মন্তব্য মিলিয়ে শিল্পীজীবনের অদৃশ্য চাপ, আত্মপরিচয়ের খোঁজ ও ‘ভালো থাকার’ সংজ্ঞা নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছেন অনুরাগীরা। এখন দেখার, ভবিষ্যতে অরিজিৎ নিজে তাঁর সিদ্ধান্ত নিয়ে আরও কী বলেন এবং এই আলোচনা সংগীত জগতে কী প্রভাব ফেলে।

আরও পড়ুন: ‘এখানে জাত বা ধর্মের ভিত্তিতে কোনও ভেদাভেদ নেই’, রহমান বিতর্কে এবার সরব রানি

vishal dadlani bollywood Entertainment News Today Entertainment News entertainment Arijit Singh