/indian-express-bangla/media/media_files/2026/01/28/arijit1-2026-01-28-17-37-08.jpg)
কী বলছেন অরিজিতের বাবা? Photograph: (file)
ভারতীয় সঙ্গীত জগতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র অরিজিৎ সিং–এর সাফল্যের আড়ালে লুকিয়ে আছে এক দীর্ঘ পারিবারিক ইতিহাস, যার শিকড় ছড়িয়ে রয়েছে দেশভাগের বেদনায়। সম্প্রতি ‘The Telegraph India’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তাঁর বাবা সুরিন্দর সিং সেই ইতিহাসের কথাই তুলে ধরেছেন।
সুরিন্দর সিং জানান, তাঁদের পৈতৃক ভিটে ছিল লাহোরের কাছে। দেশভাগের অভিঘাতে সবকিছু ছেড়ে নতুন আশ্রয়ের সন্ধানে বেরোতে হয় পরিবারকে। তিনি বলেন, “আমাদের পৈতৃক বাড়ি লাহোরের কাছে ছিল। দেশভাগের পর, আমার বাবা এবং তাঁর তিন ভাই পশ্চিমবঙ্গের লালগোলায় চলে আসেন।” সেই সময় বহু পরিবারের মতো তাঁদেরও নতুন করে জীবন শুরু করতে হয়। টেক্সটাইল ব্যবসার সঙ্গে যুক্ত এই পরিবার ধীরে ধীরে মুর্শিদাবাদের জিয়াগঞ্জে বসতি স্থাপন করে। সুরিন্দর সিংয়ের কথায়, “তারা টেক্সটাইল ব্যবসায়ী ছিলেন এবং কোনওভাবে জিয়াগঞ্জে পৌঁছাতে সক্ষম হন। নদীর তীরে নিজেদের বাড়ি গড়ে তোলেন।”
ইসরায়েল-ইরান সংঘাতের প্রভাব, দুবাইয়ে আটকা শুভশ্রী ও ইউভান
লালগোলা থেকে জিয়াগঞ্জ—এই যাত্রাপথ শুধু ভৌগোলিক স্থানান্তর ছিল না, ছিল শিকড় গেড়ে বেঁচে থাকার সংগ্রাম। পরিবারের কিছু সদস্য পাঞ্জাবিপাড়া এলাকায় বসতি গড়েন এবং শিখ সম্প্রদায় সেখানে একটি গুরুদ্বার নির্মাণ করে। সময়ের সঙ্গে জিয়াগঞ্জ তাঁদের কাছে কেবল ঠিকানা নয়, হয়ে ওঠে আপন ঘর।
শৈশবে অরিজিৎ পাড়ায় ‘শোনু’ নামেই পরিচিত ছিলেন। ছোটবেলা থেকেই সঙ্গীত ছিল তাঁর নিত্যসঙ্গী। মায়ের হাত ধরে তিনি নিয়মিত গুরুদ্বারে যেতেন এবং বিশেষ অনুষ্ঠানে কীর্তন গাইতেন। সুরিন্দর সিং স্মৃতিচারণ করে বলেন, “ও তার মায়ের সঙ্গে গুরুদ্বারে যেত এবং কীর্তন গাইত। তখনই বোঝা যেত, সঙ্গীত ওর রক্তে মিশে আছে।”
Vijay-Rashmika: দেশের ১৬ মন্দিরে অন্নদানমের আয়োজন নবদম্পতি বিজয়-রশ্মিকার, বাদ পড়ল বাংলা?
আজ বিশ্বজোড়া খ্যাতি পেলেও মাটির টান ভুলে যাননি অরিজিৎ। মুম্বইয়ে কাজের ব্যস্ততা সত্ত্বেও তিনি জিয়াগঞ্জের সঙ্গেই নিবিড়ভাবে যুক্ত। তাঁর বাবা বলেন, “জিয়াগঞ্জ খুবই শান্তিপূর্ণ জায়গা। আমার ছেলে মুম্বইয়ে থাকতে না পেরে আবার ফিরে এসেছে। এই মাটির একটা আলাদা আকর্ষণ আছে।” তাঁর সন্তানরাও এখানেই পড়াশোনা করছে, এবং স্থানীয় স্কুল ও নানা সুযোগ-সুবিধার উন্নয়নে তিনি একাধিক দাতব্য উদ্যোগ নিয়েছেন।
সম্প্রতি ২৭ জানুয়ারি প্লেব্যাক গান থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়ে ভক্তদের চমকে দিয়েছেন অরিজিৎ। যদিও তাঁর নতুন গান ‘রায়না’ ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে, সুর করেছেন শেখর রাভজিয়ানি এবং কথা লিখেছেন প্রিয়া সারাইয়া। সাফল্যের শিখরে দাঁড়িয়েও শিকড়ের প্রতি এই টানই যেন অরিজিৎ সিংকে আলাদা করে চিহ্নিত করে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us