/indian-express-bangla/media/media_files/2026/01/31/vishal-bhardwaj-arijit-singh-2026-01-31-13-24-43.jpg)
কী বলছেন বিশাল...
মঙ্গলবার সন্ধ্যায় প্লেব্যাক জগতকে কার্যত স্তব্ধ করে দিয়ে অরিজিৎ সিং ঘোষণা করেন যে তিনি চলচ্চিত্রের জন্য গান গাওয়া থেকে অবসর নিচ্ছেন। প্রথমে নিজের ব্যক্তিগত এক্স টুইটার) অ্যাকাউন্টে ইঙ্গিত দেন তিনি, পরে বিষয়টি নিশ্চিত করেন অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। এই ঘোষণার পর থেকেই ভক্তদের পাশাপাশি গোটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে নেমে আসে শোকের ছায়া। অনেকেই আক্ষেপ প্রকাশ করেন-হিন্দি সিনেমায় আর শোনা যাবে না অরিজিতের মতো এক অনন্য কণ্ঠস্বর।
এই তালিকায় অন্যতম নাম চলচ্চিত্র নির্মাতা ও সুরকার বিশাল ভরদ্বাজ। অরিজিতের সঙ্গে তার দীর্ঘদিনের সৃষ্টিশীল সম্পর্ক রয়েছে। একসঙ্গে তারা উপহার দিয়েছেন “ইয়ে ইশক হ্যায়”, “আলভিদা”, “দিল দুষ্মান”, “না হোশ চলে”-র মতো স্মরণীয় গান। অতি সম্প্রতি বিশালের আসন্ন ছবি ও’ রোমিও-তেও এই জুটির শেষ কাজ হয়েছে। ছবির গান “হাম তো তেরে হি লিয়ে থে” ইতিমধ্যেই চার্টবাস্টার হয়ে উঠেছে।
Mardaani 3 review: রানীর শক্তিশালী উপস্থিতি, কিন্তু নতুনত্বে ঘাটতি! মারদানি ৩ আদৌ জমল?
অরিজিতের ঘোষণার পর বিশাল ভরদ্বাজ ইনস্টাগ্রামে একটি আবেগঘন রিল শেয়ার করেন। ভিডিওতে দেখা যায়, ও’ রোমিও-র আরেকটি গানে দু’জনে একসঙ্গে জ্যাম করছেন। সেখানে বিশাল স্ক্র্যাচ ট্র্যাক গাইছেন আর অরিজিৎ সেটি রেকর্ড করছেন। পোস্টের ক্যাপশনে বিশাল লেখেন,
“আরে অরিজিত। কিছুদিন আগের পর্যন্ত জানতাম না, আমাদের একসঙ্গে জ্যাম করা এই গানটাই আমার সঙ্গে তোমার শেষ ছবির গানগুলির মধ্যে একটি হবে। এটা অন্যায়… #TakeBackYourSanyaas। এটা গ্রহণযোগ্য নয়।”কাকতালীয়ভাবে, গানের লিরিক্স ছিল- “মুঝে ডর লাগতা হ্যায় তু জানে ওয়ালা হ্যায়”, যা পরিস্থিতিকে আরও আবেগময় করে তোলে।
Dev-Prosenjit: দেব-প্রসেনজিৎ দ্বন্দ্বের গুঞ্জন, নীরব ছবিতেই বার্তা দিলেন সুপারস্টার
নিজের সিদ্ধান্ত নিয়ে অরিজিৎ এক্স-এ স্পষ্ট করে লেখেন যে এটি কোনও হঠাৎ আবেগের ফল নয়। তিনি জানান, “এর পিছনে কোনও একটিমাত্র কারণ নেই। অনেক কারণ রয়েছে, আর আমি দীর্ঘদিন ধরেই এটা করার চেষ্টা করছিলাম। অবশেষে সঠিক সাহসটা পেয়েছি।” তিনি আরও যোগ করেন, “আমি খুব তাড়াতাড়ি বিরক্ত হয়ে পড়ি। একই গানের ফরম্যাটে আটকে থাকতে পারি না। আমি বিরক্ত হয়ে গেছি। বেঁচে থাকার জন্য আমাকে অন্য ধরনের সংগীত করতে হবে।” পাশাপাশি তিনি নতুন কণ্ঠস্বরের জন্য জায়গা তৈরি করার কথাও উল্লেখ করেন।
এই ঘোষণার পর থেকেই অরিজিতের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জল্পনা তুঙ্গে। অনেকেই মনে করছেন, তিনি হয়তো চলচ্চিত্র পরিচালনায় আসতে পারেন। যদিও নিজে কিছু বলেননি। তবে, পরিচালক অনুরাগ বসু বিবিসি হিন্দিকে জানান, “বিশ্ব অবাক হয়েছে, কিন্তু আমি হইনি। অরিজিৎ খুব প্রতিভাবান। গান ছাড়াও আরও অনেক কিছু করতে চায় সে।” তিনি বরফি ছবির সেটের একটি স্মৃতিও শেয়ার করেন- “অরিজিৎ একবার আমাকে বলেছিল, সে আমার সহকারী হিসেবে কাজ করতে চায়।”


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us