/indian-express-bangla/media/media_files/2026/01/01/arjun-2026-01-01-19-15-49.png)
চলে গেলেন তাঁর কাছের মানুষ...
নতুন বছরের ঠিক শুরুতেই গভীর শোকের ছায়া নেমে এল অভিনেতা অর্জুন বিজলানি ও তাঁর পরিবারে। শ্বশুর রাকেশ চন্দ্র স্বামীর, আকস্মিক প্রয়াণে উৎসবের আনন্দ মুহূর্তেই বিষাদে রূপ নেয়। নতুন বছরের ছুটি কাটাতে স্ত্রী নেহা বিজলানির সঙ্গে দুবাইয়ে যাওয়ার প্রস্তুতি চলাকালীনই এই দুঃসংবাদ পান অর্জুন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যা থেকে গুরুতর অসুস্থ অবস্থায় ভেন্টিলেটরে ছিলেন রাকেশ চন্দ্র স্বামী। চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও বৃহস্পতিবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। স্ত্রী ও সন্তান নিশাঙ্ক এবং নেহাকে রেখে গেছেন তিনি।
Bengali Cinema 2026: উইন্ডোজের ২৫ বছর, দেব-জিৎ-প্রসেনজিৎ থেকে মিমি! ২০২৬-এ জমজমাট বাংলা সিনেমা
হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিবারের এক সদস্য জানান, রাকেশ চন্দ্র স্বামী সম্পূর্ণ সুস্থই ছিলেন এবং রাতের খাবারের সময়, সেই সময়ই হঠাৎ স্ট্রোক করেন। তাঁকে দ্রুত বেলভিউ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ভেন্টিলেটরে রাখা হয়। পরিবারের প্রত্যেকেই এই ঘটনায় হতবাক, বিশেষ করে নেহা ও অর্জুন। কারণ তাঁরা ঘুরতে যাওয়ার কিছুক্ষণ আগেই পরিবারের সঙ্গে দেখা করেছিলেন। এমন আকস্মিক ক্ষতির সঙ্গে মানিয়ে নেওয়া তাঁদের জন্য অত্যন্ত কঠিন হয়ে উঠেছে।
এই মর্মান্তিক খবর পাওয়ার পরই অর্জুন ও নেহা তাঁদের বিদেশযাত্রা সংক্ষিপ্ত করে মঙ্গলবার মুম্বইয়ে ফিরে আসেন, যাতে এই কঠিন সময়ে পরিবারের পাশে থাকতে পারেন। ঘনিষ্ঠ মহল সূত্রে জানা যায়, অর্জুনের সঙ্গে তাঁর শ্বশুরের সম্পর্ক ছিল অত্যন্ত গভীর ও আবেগপূর্ণ। অল্প বয়সে, নিজের বাবাকে হারানোর প্ রাকেশ চন্দ্র স্বামী তাঁর জীবনে এক গুরুত্বপূর্ণ অভিভাবক ও মানসিক ভরসার জায়গা হয়ে উঠেছিলেন। সেই কারণেই এই ক্ষতি অর্জুনের কাছে অত্যন্ত ব্যক্তিগত ও হৃদয়বিদারক।
Ikkis movie review: ভারত-পাক যুদ্ধের আড়ালে মানবিক ক্ষতির দলিল ‘ইক্কিস’, পড়ুন রিভিউ?
শেষকৃত্যের কিছু ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে বাবাকে শেষ বিদায় জানানোর সময় নেহাকে ভেঙে পড়তে দেখা যায়। সেই দৃশ্যগুলি দেখে অনুরাগী ও টেলিভিশন ইন্ডাস্ট্রির বহু সহকর্মী বিজলানি পরিবারের প্রতি সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করেছেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us