Alia Bhatt-‘Dining With The Kapoors’: ‘ডাইনিং উইথ দ্য কাপুরস’-এ নেই আলিয়া ভাট! বাড়ির বউকে নিয়ে জোরাল জল্পনা

Alia Bhatt-‘Dining With The Kapoors’: ট্রেলারে দেখা যায়- রণবীর কাপুর, করিনা কাপুর খান, সইফ আলি খান, রণধীর কাপুর, নীতু কাপুর, রিমা জৈন, ঋদ্ধিমা কাপুর সাহনি, আরমান জৈন, আদার জৈন এবং নভ্যা নাভেলি নন্দা...

Alia Bhatt-‘Dining With The Kapoors’: ট্রেলারে দেখা যায়- রণবীর কাপুর, করিনা কাপুর খান, সইফ আলি খান, রণধীর কাপুর, নীতু কাপুর, রিমা জৈন, ঋদ্ধিমা কাপুর সাহনি, আরমান জৈন, আদার জৈন এবং নভ্যা নাভেলি নন্দা...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
kapoor

কেন নেই আলিয়া?

‘ডাইনিং উইথ দ্য কাপুরস’- এর ট্রেলার প্রকাশের পর থেকেই বলিউড মহলে যেন উৎসবের আবহ। বলিউডের রাজ-পরিবার বলে পরিচিত কাপুররা যখন এক টেবিলে বসে , হাসি-ঠাট্টায় ভরা মধ্যাহ্নভোজ করেন, তখন সেই মুহূর্ত যেন দর্শকদের জন্য এক অমূল্য উপহার। এ বছর রাজ কাপুরের ১০০তম জন্মবার্ষিকী, আর নেটফ্লিক্সের এই বিশেষ অনুষ্ঠানটি, সেই স্মৃতিকে আরও আলোকিত করছে-  ঐতিহ্য, আবেগ আর পারিবারিক বন্ধনের নিখুঁত মেলবন্ধনে। 

Advertisment

ট্রেলারে দেখা যায়- রণবীর কাপুর, করিনা কাপুর খান, সইফ আলি খান, রণধীর কাপুর, নীতু কাপুর, রিমা জৈন, ঋদ্ধিমা কাপুর সাহনি, আরমান জৈন, আদার জৈন এবং নভ্যা নাভেলি নন্দা- সবাই একসাথে পরিবারের নানা মুহূর্ত উপভোগ করছেন। কিন্তু এই আলোকময় উপস্থিতির মাঝেই দর্শকরা খুব দ্রুত লক্ষ্য করেন একটি আসন খালি। আর সেই অনুপস্থিত মুখটি হলো- আলিয়া ভাট।

Ranojoy Vishnu: জিতুর জায়গায় রণজয়? আর্যের জুতোয় পা গলাবেন অভিনেতা?

ট্রেলার মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় একই প্রশ্ন ঘুরতে থাকে- “আলিয়া কোথায়? এমন গুরুত্বপূর্ণ পারিবারিক অনুষ্ঠানে কেন নেই?” সবাই যখন উপস্থিত, তখন তার খালি চেয়াটি যেন পুরো আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।

Advertisment

অবশেষে আরমান জৈন বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে রহস্যের পর্দা তুললেন। তিনি জানান- আলিয়ার আগে থেকেই শুটিংয়ের প্রতিশ্রুতি ছিল, যা পরিবর্তন করার সুযোগ ছিল না। হাসিমুখে তিনি বলেন, "শুনতে সিনেমার মতো লাগতে পারে, কিন্তু রাজ কাপুর বলেছিলেন-'কাজই পূজা।'" 

Hardik-Maheika Sharma: মালদ্বীপ থেকে মুম্বই: হার্দিক–মাহেকার সম্পর্ক নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

পরিচালক স্মৃতি মুন্ধ্রাও আরমানের কথায় সায় দিয়ে বলেন, কাপুর পরিবার কাজের প্রতি অতিরিক্ত দায়বদ্ধ। অভিনেতা-পরিচালকে ভরা এই পরিবারে কেউ কাজের কারণে, কোনও পারিবারিক অনুষ্ঠান মিস করাটা একেবারেই স্বাভাবিক। "তারা সবাই কাজ ভালোবাসে। চেষ্টা থাকে যাতে সবাই একসাথে হয়, কিন্তু কোনও অনুষ্ঠানেই এক-দুজনের কাজের ব্যস্ততা থাকবেই।" 

আরমান হাসতে হাসতে যোগ করেন, "এটা তো সবসময় হয়- বড়দিন, দীপাবলি প্রত্যেক অনুষ্ঠানেই কেউ না কেউ শুটিংয়ে থাকে।" যদিও আলিয়া শারীরিকভাবে উপস্থিত থাকতে পারেননি, তবে অনুষ্ঠানটির প্রচারণায় তিনি তার ইনস্টাগ্রাম স্টোরিতে ভালোবাসা জানাতে ভোলেননি।

২১ নভেম্বর প্রকাশিত হতে চলা 'ডাইনিং উইথ দ্য কাপুরস' দর্শকদের সামনে উন্মোচন করবে এই ঐতিহ্যময় পরিবারের অজানা হাসি, গল্প, আড্ডা এবং রাজ কাপুরের স্মৃতিতে ভরা এক নস্টালজিক জগৎ।  

ranbir kapoor Alia Bhat Entertainment News Today