Arshad Warsi: ১৬ বছরেই বাবা-মাকে হারিয়ে, খারাপ শ্যাম্পু বিক্রি করেই সফল হলেন আরশাদ?

Arshad Warsi: এই আচরণ থেকেই অল্প বয়সেই আরশাদ বুঝে যান, অতিরিক্ত দানশীলতা কখনও কখনও সর্বনাশ ডেকে আনে। তিনি জানান, তাঁর বাবা গ্রান্ট রোডে একাধিক সম্পত্তির মালিক ছিলেন।

Arshad Warsi: এই আচরণ থেকেই অল্প বয়সেই আরশাদ বুঝে যান, অতিরিক্ত দানশীলতা কখনও কখনও সর্বনাশ ডেকে আনে। তিনি জানান, তাঁর বাবা গ্রান্ট রোডে একাধিক সম্পত্তির মালিক ছিলেন।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
লিপস্টিক-নেলপলিস বেচে দিন গুজরান

কী করতে হয় আরশাদ-কে?

 আরশাদ ওয়ারসি, হিন্দি চলচ্চিত্রে তাঁর অনবদ্য কমিক টাইমিং ও স্বতঃস্ফূর্ত অভিনয়ের জন্য সুপরিচিত। দর্শকদের বারবার হাসিয়েছেন তিনি। তবে এই হাসির আড়ালেই লুকিয়ে রয়েছে এক গভীর সংগ্রামের গল্প, যা অনেকেই জানেন না। মাত্র ১৬–১৭ বছর বয়সে, বাবা-মা দু’জনকেই হারিয়ে কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়েছিল তাঁকে। কৈশোরেই তাঁকে নিজের পরিবারের দায়িত্ব নিতে হয় এবং জীবন সম্পর্কে দ্রুত অনেক কিছুই বুঝতে পারেন তিনি।

Advertisment

সম্প্রতি ‘দ্য লালান্টপ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে আরশাদ নিজের শৈশব, বাবার জীবন ও সেই বেদনাদায়ক স্মৃতিগুলি খোলাখুলি তুলে ধরেন। তিনি জানান, তাঁর বাবা আহমেদ আলি খান, ছিলেন একজন উর্দু কবি এবং হিন্দি ছবির জগতের সঙ্গে যুক্ত সংগীতশিল্পী। আরশাদ বলেন, ছোটবেলা থেকেই তিনি বোর্ডিং স্কুলে পড়তেন, ফলে বাবার সঙ্গে খুব বেশি সময় কাটানো হয়নি। ছুটিতে বাড়ি এলেও তখন বাবার শায়রি শোনার মতো মানসিকতাও ছিল না তাঁর।

Malti Chahar-Bigg Boss: “আমার নাম জড়াবেন না”, অমল প্রসঙ্গে বিস্ফোরক দাবি মালতী চাহারের

আরশাদের কথায়, তাঁর বাবা ছিলেন অত্যন্ত উদার মনের মানুষ, কিন্তু ভয়াবহ ব্যবসায়ী। যা কিছু তাঁর ছিল, প্রায় সবই তিনি হারিয়েছিলেন। মানুষের মধ্যে জিনিস বিলিয়ে দিতে তিনি ভালোবাসতেন। অভিনেতা জগদীপ কিংবা ইউনুস পারভেজের মতো তারকারা তাঁদের বাড়িতে আসতেন, ভোজ হত, আড্ডা বসত। এমনকি, একবার একজন অতিথি প্রশংসা করায় নিজের সোনার লাইটার উপহার দিয়ে দেন তাঁর বাবা। এমনকি নিজের গাড়িও আত্মীয়কে দিয়ে দিয়েছিলেন বিন্দুমাত্র দ্বিধা ছাড়াই।

এই আচরণ থেকেই অল্প বয়সেই আরশাদ বুঝে যান, অতিরিক্ত দানশীলতা কখনও কখনও সর্বনাশ ডেকে আনে। তিনি জানান, তাঁর বাবা গ্রান্ট রোডে একাধিক সম্পত্তির মালিক ছিলেন। কিন্তু আইনগত জটিলতা ও অতিরিক্ত বিশ্বাসের কারণে সব সম্পত্তিই হারিয়ে যায়।

Iman Chakraborty: শাসকদলের তকমা? জল্পনার মাঝেই ইমনের দাবি, 'আমি মানুষ বুঝি...'

বাবা-মায়ের মৃত্যুর পর জীবন একেবারে বদলে যায় আরশাদের। বন্ধুদের সঙ্গে পার্টি, আনন্দ- সব ছেড়ে তাঁকে কাজে নামতে হয়। প্রথমে তিনি বাড়ি বাড়ি ঘুরে শ্যাম্পু বিক্রি করতেন, একজন ট্রাভেলিং সেলসম্যান হিসেবে। পণ্যটি ভালো না হলেও, সেটিকে ‘প্রাকৃতিক ও অর্গানিক’ বলে বিক্রি করে সফল হন তিনি।

এই কঠিন জীবনসংগ্রামই পরবর্তীতে তাঁকে গড়ে তোলে এক দৃঢ়চেতা শিল্পী হিসেবে, যিনি হাসির আড়ালেও জীবনের গভীর সত্য জানেন।

bollywood Entertainment News Today