Trina Saha-Aryan: শাহরুখ-পুত্রকে দেখে মুগ্ধ তৃণা, অভিনেত্রীকে কলকাতা প্রসঙ্গে কী বললেন আরিয়ান?

তাঁর সঙ্গে তৃণার কী কথা হয়েছে, সেই নিয়ে নানা আলোচনা হয়েছে। কিং-পুত্রকে বেশ খোশমেজাজে দেখা গিয়েছে তাঁর সঙ্গে। এমনকি, তৃণা তাঁর সঙ্গে একটি ছবিও শেয়ার করেছেন।

তাঁর সঙ্গে তৃণার কী কথা হয়েছে, সেই নিয়ে নানা আলোচনা হয়েছে। কিং-পুত্রকে বেশ খোশমেজাজে দেখা গিয়েছে তাঁর সঙ্গে। এমনকি, তৃণা তাঁর সঙ্গে একটি ছবিও শেয়ার করেছেন।

author-image
Anurupa Chakraborty
New Update
trina

কী বলছেন তৃণা?

Trina Saha-Aryan: শাহরুখ পুত্র আরিয়ান শেষ কিছুদিন ধরে আলোচনায় আছেন। তাঁর প্রথম কারণ, তিনি তাঁর প্রথম পরিচালিত সিরিজ ব্যাড**স অফ বলিউড দিয়ে তিনি চর্চায় রয়েছেন। তাঁর সঙ্গে সঙ্গে, কিছুদিন আগেই তিনি শহর কলকাতায় এসেছিলেন। এবং সেখানেই তাঁকে দেখা গেল, আরেক বং সুন্দরী তৃনার সঙ্গে। 

Advertisment

তাঁর সঙ্গে তৃণার কী কথা হয়েছে, সেই নিয়ে নানা আলোচনা হয়েছে। কিং-পুত্রকে বেশ খোশমেজাজে দেখা গিয়েছে তাঁর সঙ্গে। এমনকি, তৃণা তাঁর সঙ্গে একটি ছবিও শেয়ার করেছেন। আরিয়ানকে যে শাহরুখ বেসিক ভ্যালু শিখিয়ে বড় করেছেন, সেকথা মাঝেমধ্যেই শোনা যায়। নানা তারকা বলেন এমনই,  যে শাহরুখ পুত্র সকলের সম্মান  করতে জানেন। কলকাতায় এসেও এক ফ্যানের ফোন পড়ে যাওয়ায় নিজেই সেটি তুলে নেন তিনি। 

Mamata Banerjee visits Nachiketa: অসুস্থ নচিকেতাকে দেখে সতর্কবাণী মমতার, চিকিৎসকদের সঙ্গে দীর্ঘ আলোচনা মুখ্যমন্ত্রীর

কিন্তু, তৃণার সঙ্গে তাঁর কী কথা হল? ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে, অভিনেত্রীর কথায়, "আমার সঙ্গে ওর খুব ক্যান্ডিড কনভারসেশন হল। কেমন আছি বা কি! ওর মনে ছিল যে আমি KKR-র জন্য কন্টেন্ট বানাই। ওর এক ছোটবেলার বন্ধুর সঙ্গে আলাপ করাল। খূব ভাল মনের মানুষ। ভীষণ মাটির মানুষ। খুব হাম্বেল। এমনকি আফটার পার্টিতে নিজে এসে আমন্ত্রণ জানিয়েছে। খুব প্লেজেন্ট চিল একটা সময় কেটেছে। সবাই আরামে আনন্দ করেছে।" 

Sharmila Tagore: শুটিং ফ্লোরেই সপাটে চড়! শর্মিলার সঙ্গে একাজ করেছিলেন আরেক তারকা অভিনেত্রী?

আরিয়ান কি কলকাতার প্রতি আকর্ষণ অনুভব করেন? তিনি যখন অনেক ছোট, তখন শাহরুখ IPL-এ KKR-এর মালিকানা পান। তারপর থেকে এই শহরের সঙ্গে তাঁর সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। আরিয়ান-ও ছোট থেকেই এই শহরে এসেছে। তাই তো তিনি তৃণাকে জানান, এই শহরে এসে তাঁর নিজের বাড়ির থেকে কম কিছুই মনে হয় না। কিন্তু, আরিয়ানের মধ্যে কি স্টারকিড- সুলভ আচরণ দেখতে পাওয়া যায়?

আরিয়ান কি তাঁর বাবার নাম এবং ক্ষমতার ফায়দা ওঠান? তৃণা বলেন, "একেবারেই না। ওরকম কিছু ব্যাপার-ই নেই তাঁর মধ্যে যে ও শাহরুখের সন্তান।"

Trina Saha Aryan khan