Ashlesha Sawant: ২৩ বছরের লিভ-ইন, অবশেষে বৃন্দাবনে পূর্ণতা পেল অভিনেত্রীর সম্পর্ক ...

অশ্লেষাও নিজের অনুভূতি শেয়ার করে বলেন, "এত বছরের সঙ্গের পর আমার জীবনের ভালোবাসার সাথে অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হতে পেরে আমি ভীষণ আনন্দিত ও কৃতজ্ঞ।..."

অশ্লেষাও নিজের অনুভূতি শেয়ার করে বলেন, "এত বছরের সঙ্গের পর আমার জীবনের ভালোবাসার সাথে অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হতে পেরে আমি ভীষণ আনন্দিত ও কৃতজ্ঞ।..."

author-image
IE Bangla Entertainment Desk
New Update
ASH

বিয়ে করলেন অভিনেত্রী...

Ashlesha Sawant: টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা-দম্পতি অশ্লেষা সাওয়ান্ত এবং সন্দীপ বাসওয়ানা দীর্ঘ ২৩ বছরের লিভ-ইন সম্পর্কের পর অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। ১৬ নভেম্বর বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দিরে একেবারেই ব্যক্তিগত ভাবে, শুধুমাত্র পরিবারের উপস্থিতিতে সম্পন্ন হয় তাদের বিয়ে। দুই দশকেরও বেশি সময় একসঙ্গে থাকার পর এই সহজ-সরল অনুষ্ঠানের মধ্যেই তারা জীবনের নতুন অধ্যায় শুরু করলেন।

Advertisment

বিয়ের অনুভূতি সম্পর্কে সন্দীপ জানান, বৃন্দাবনের প্রতি তাদের আকর্ষণই এই সিদ্ধান্তকে ত্বরান্বিত করেছে। তাঁর কথায়, "অশ্বেষা আর আমি কয়েক মাস আগে বৃন্দাবনে গিয়েছিলাম। সেখানে রাধাকৃষ্ণ মন্দিরে যে শান্তি আর আধ্যাত্মিক টান অনুভব করেছি, তা আমাদের গভীর ভাবে ছুঁয়ে যায়। সেই অভিজ্ঞতাই শেষ পর্যন্ত আমাদের বিয়ে করার অনুপ্রেরণা দেয়। বাবা-মা তো বহুদিন ধরেই এ দিনের অপেক্ষায় ছিলেন। আমরা চেয়েছিলাম সবকিছু খুব সহজ আর অন্তরঙ্গ থাকুক। কৃষ্ণ মন্দিরে বিয়ে করার চেয়ে পবিত্র আর কীই বা হতে পারে!" 

Salman Khan: মায়ের কষ্টেই...মদ্যপান-ই ঘনিষ্ঠ করে সম্পর্ক! সেলিম–হেলেন সম্পর্ক ঘিরে বিতর্ক কীভাবে সামলান সলমন?

Advertisment

অশ্লেষাও নিজের অনুভূতি শেয়ার করে বলেন, "এত বছরের সঙ্গের পর আমার জীবনের ভালোবাসার সাথে অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হতে পেরে আমি ভীষণ আনন্দিত ও কৃতজ্ঞ। বৃন্দাবন আমাদের কাছে বিশেষ এক জায়গা- সেখানে প্রথমবার যাওয়ার সময়ই যেন অদ্ভুত এক সংযোগ অনুভব করেছিলাম। সবকিছু খুব স্বাভাবিকভাবেই ঘটেছে, যেন আকস্মিক কিন্তু ঠিক ঠিক সিদ্ধান্ত। আমরা ইচ্ছে করেই সবটা পরিবারের মধ্যে সীমাবদ্ধ রেখেছিলাম।" 

মজা করেই সন্দীপ আরও বলেন, "২৩ বছর ধরে সবাই আমাদের একটাই প্রশ্ন করত- এতদিনেও বিয়ে করছি না কেন! আসলে আমার মনে হয়, অশ্বেষা আর আমি অনেক আগেই মনে-প্রাণে বিবাহিত ছিলাম।" তাদের বিয়েকে ঘিরে বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা উপচে পড়ছে বলেও জানান তিনি। "অসংখ্য শুভেচ্ছা পাচ্ছি, নিজেকে সত্যিই ধন্য মনে হচ্ছে," বলেন সন্দীপ।

The Academy of Fine Arts Review: লোভ-পাপ-মৃত্যুর গল্প, কেমন হল ‘অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’?

অভিনয়ের দিক থেকে বর্তমানে অশ্লেষাকে দেখা গেছে ঝনক ছবিতে, আর সন্দীপ শেষ কাজ করেছেন অ্যাপোলেনা ছবিতে। ২০০২ সালে জনপ্রিয় ধারাবাহিক কিউঙ্কি সাস ভি কাভি বহু থি-এর সেটেই প্রথম আলাপ হয় তাদের। সেই আলাপই ধীরে ধীরে পরিণত হয় দুই দশকের ভালোবাসায়, যা শেষ পর্যন্ত পূর্ণতা পেল তাদের এই আত্মিক, শান্ত, পরিমিত বিয়ের মাধ্যমে।

bollywood bollywood actress Entertainment News Today