/indian-express-bangla/media/media_files/2025/12/17/noname-2025-12-17-14-14-11.png)
কী এমন বলছেন রাকুল?
অভিনেতা-অভিনেত্রীরা প্রায়ই, তাঁদের চেহারা নিয়ে সোশ্যাল মিডিয়ায়, কঠোর বিচার ও কটাক্ষের মুখে পড়েন। শরীরের গঠন থেকে শুরু করে মুখের সামান্য পরিবর্তন- সবকিছু নিয়েই নেটিজেনদের একাংশ নির্দ্বিধায় মন্তব্য করেন। সম্প্রতি ঠিক এমনই এক ঘটনার শিকার হয়েছেন অভিনেত্রী রাকুল প্রীত সিং। নিজেকে প্লাস্টিক ও কসমেটিক সার্জন বলে দাবি করা এক ব্যক্তি একটি ভিডিওতে অভিযোগ করেন, রাকুল নাকি মুখে একাধিক কসমেটিক প্রক্রিয়া করিয়েছেন, যার ফলে তাঁর চেহারায় বড়সড় পরিবর্তন এসেছে।
- Dec 17, 2025 15:51 IST
Dhurandhar-R Madhvan: অক্ষয়ের প্রশংসার মাঝেই উপেক্ষিত আর মাধবন! ম্যাডির ইঙ্গিতপূর্ণ মিমে চর্চা তুঙ্গে...
এই আবহেই, ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা আর মাধবন, একটি মজার, কিন্তু তাৎপর্যপূর্ণ মিম শেয়ার করেছেন। মিমটি নেওয়া হয়েছে 'Ford v Ferrari'- ছবির একটি দৃশ্য থেকে। সেখানে দেখা যাচ্ছে, অক্ষয় খান্না সমস্ত প্রশংসা ও ভালোবাসা নিংড়ে গ্রহণ করছেন, আর পাশে দাঁড়িয়ে আছেন মাধবন- যেন নীরবে তাকিয়ে দেখছেন। দৃশ্যের এক মুহূর্তে, এক চরিত্র মাধবনের দিকে তাকিয়ে টুপি ছুঁয়ে সম্মান জানায়। স্ক্রিনে ভেসে ওঠে লেখা-‘True cinephile’ এবং ‘Outstanding transformation on screen’। ইঙ্গিতটা স্পষ্ট, অক্ষয়ের প্রবল প্রশংসার ভিড়ে, মাধবনের সূক্ষ্ম কিন্তু শক্তিশালী অভিনয়, যেন আড়ালে পড়ে যাচ্ছে।
- Dec 17, 2025 14:57 IST
শেফ এপ্রনে ছোট্ট ধীর, মা রিধিমার সঙ্গে ঐতিহ্যের মিষ্টি মুহূর্ত
ছোট্ট ধীর এখন ধীরে ধীরে বড় হয়ে উঠছে। তাঁর দুষ্টু মিষ্টি কীর্তির ঝলক মাঝে মধ্যেই তাঁর বাবা মায়ের দৌলতে দেখা যায়। আর এবার তো মায়ের সঙ্গে ছোট্ট বেকার হয়ে উঠেছে সে।
- Dec 17, 2025 14:15 IST
কেন বিয়ের মঞ্চে নাচতে চান না সাইফ আলি খান? জানালেন অভিনেতা নিজেই
সাম্প্রতিক সময়ে দেশজুড়ে, একের পর এক হাই–প্রোফাইল বিয়ে ভাইরাল হয়েছে, যেখানে বলিউডের প্রথম সারির বহু তারকাকে পারফর্ম করতে দেখা গেছে। উদয়পুরের এক আলোচিত বিয়েতে করণ জোহর, রণবীর সিং ও জাহ্নবী কাপুর মঞ্চে পারফর্ম করেন। আবার অন্য এক রাজকীয় অনুষ্ঠানে বর–বধূর সঙ্গে নাচতে দেখা যায় শাহরুখ খান ও সালমান খানকে। যদিও আজকাল বহু এ লিস্ট অভিনেতা বিয়ের মঞ্চে নাচতে রাজি হন, সইফ আলি খান বরাবরই এই ধরনের গিগ থেকে নিজেকে দূরে রেখেছেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us