Badshah: ১২ কোটির গাড়ি কেনার ভালোলাগা ১৫ মিনিট! বাদশার কথায় চমক

"এই গাড়ি কেনার সিদ্ধান্তটা ছিল পুরোপুরি হঠকারী। তাঁর কথায়, গাড়িটা কেনার ভালোলাগার উত্তেজনা ছিল মাত্র ১০–১৫ মিনিট। তারপরই মাথায় প্রশ্ন আসে এরপর কী?”

"এই গাড়ি কেনার সিদ্ধান্তটা ছিল পুরোপুরি হঠকারী। তাঁর কথায়, গাড়িটা কেনার ভালোলাগার উত্তেজনা ছিল মাত্র ১০–১৫ মিনিট। তারপরই মাথায় প্রশ্ন আসে এরপর কী?”

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Badshah

বাদশার কথায় চমক!

‘সেই উত্তেজনা স্থায়ী হয়েছিল মাত্র ১৫ মিনিট।’ ১২ কোটি টাকার বেশি দামের রোলস-রয়েস কুলিনান কেনার পর এমন স্বীকারোক্তি খুব কম সেলেব্রিটিই করেছেন। বাদশা (Badshah) গত বছর প্রথম ভারতীয় বংশোদ্ভূত সংগীতশিল্পী হিসেবে রোলস-রয়েস কুলিনান সিরিজ II-এর মালিক হয়ে শোরগোল ফেলে দেন। মুম্বইতে যার অন-রোড মূল্য শুরু প্রায় ১২.৪৫ কোটি টাকা থেকে, সেই গাড়ি কিনে তিনি মুকেশ আম্বানি, শাহরুখ খান, অজয় দেবগনদের মতো অভিজাত তালিকায় নিজের নাম তুলে ফেলেন। বাইরে থেকে দেখলে বিষয়টি  সাফল্যের চূড়ান্ত উদযাপন মনে হলেও, ভিতরের গল্পটা যে একেবারেই আলাদা, তা সম্প্রতি এক সাক্ষাৎকারে খোলাখুলি জানালেন র‍্যাপার নিজেই।

Advertisment

‘কার্লি টেলস’-কে দেওয়া সাক্ষাৎকারে বাদশা বলেন, এই গাড়ি কেনার সিদ্ধান্তটা ছিল পুরোপুরি হঠকারী। তাঁর কথায়, গাড়িটা কেনার ভালোলাগার উত্তেজনা ছিল মাত্র ১০–১৫ মিনিট। তারপরই মাথায় প্রশ্ন আসে এরপর কী?” 

বাদশা আরও জানান, তিনি সবসময় প্রযুক্তিগতভাবে সেরা জিনিসের প্রতি আকৃষ্ট। “লোকেরা যখন বলে এটা পৃথিবীর সেরা গাড়িগুলোর একটা, তখন স্বাভাবিকভাবেই আমার ইচ্ছে করে সেটার মালিক হতে,” বলেন তিনি। তাঁর কাছে বিষয়টা শুধুই স্ট্যাটাস নয়, বরং ‘বেস্ট অব দ্য বেস্ট’ নিজের করে নেওয়ার এক ধরনের তাড়না। কিন্তু সেই তাড়নার পরের শূন্যতাটাও যে তিনি টের পান, সেটাই এই স্বীকারোক্তিকে আলাদা করে তোলে।

আরও পড়ুন: প্রজাতন্ত্র দিবসে কোন সিনেমা বক্স অফিস কাঁপাল ‘বর্ডার ২’ নাকি ‘ধুরন্ধর’?

গত সেপ্টেম্বরে ইনস্টাগ্রামে নিজের নতুন কুলিনানের একটি ভিডিও শেয়ার করেছিলেন বাদশা। সেখানে দেখা যায়, গাড়িতে বসানো কাস্টম নেম ট্যাগ দেখাচ্ছেন তিনি। ক্যাপশনে লিখেছিলেন, “জেন ওয়ালে লড়কে।” তখন সেই ভিডিও ভাইরাল হয়ে যায়, অনুরাগীরা প্রশংসায় ভরিয়ে দেন কমেন্ট বক্স। কিন্তু এখন তিনি নিজেই বলছেন, সেই ভালো লাগা বেশিক্ষণ ছিল না।

আরও পড়ুন: ক্রাচে হেঁটেও মুখে হাসি! শরীরের অন-অফ সুইচয়ের গল্প শোনালেন হৃতিক রোশন

বাদশার গ্যারেজে রয়েছে আরও একাধিক বিলাসবহুল গাড়ি—রোলস-রয়েস রেথ, ল্যাম্বরগিনি উরুস, পোর্শে কেম্যান, অডি Q8, জিপ র‍্যাংলার রুবিকন, বিএমডব্লিউ ৬৪০ডি, মার্সিডিজ-বেঞ্জ এস-ক্লাস, জিএলএস ৩৫০ডি।

সম্প্রতি বাদশার  এই বক্তব্য যেন একটা বড় প্রশ্ন ছুঁড়ে দেয়। সাফল্য, বিলাসবহুল জীবন আর দামি সম্পদের মধ্যেই কি সত্যিকারের তৃপ্তি লুকিয়ে?

আরও পড়ুন: ‘কিসি কো নফরত হ্যায় মুঝসে, অউর কোই প্যায়ার কর বৈঠা হ্যায়’, ঋতিকার সোশ্যাল মিডিয়া পোষ্ট ঘিরে জল্পনা শুরু

bollywood Rapper Badshah entertainment Entertainment News Entertainment News Today