ইমন-পরমব্রতকে সম্মান, রাজনৈতিক কানাঘুষোয় সরগরম বঙ্গভূষণ অনুষ্ঠান

বঙ্গভূষণ এর ক্ষেত্রে খেয়াল করলে দেখা যাবে, শিল্পীদের মধ্যে অনেকেই এই পুরস্কার পেয়েছেন। তার মধ্যে মনোময় ভট্টাচার্য, রাঘব চট্টোপাধ্যায়, রূপঙ্কর বাগচী, অদিতি মুন্সি, কার্তিক দাস বাউল এরা উল্লেখযোগ্য...

বঙ্গভূষণ এর ক্ষেত্রে খেয়াল করলে দেখা যাবে, শিল্পীদের মধ্যে অনেকেই এই পুরস্কার পেয়েছেন। তার মধ্যে মনোময় ভট্টাচার্য, রাঘব চট্টোপাধ্যায়, রূপঙ্কর বাগচী, অদিতি মুন্সি, কার্তিক দাস বাউল এরা উল্লেখযোগ্য...

author-image
Anurupa Chakraborty
New Update
shibaji

কে কে পেলেন এই পুরস্কার?

ভাষা দিবসের প্রাক্কালে, শহর কলকাতার বুকে অনুষ্ঠিত হলো বঙ্গভূষণ এবং বঙ্গবিভূষণ সম্মান। এই সম্মানের উদযাপন বাংলার কৃতিদের ভূষিত করে। আর আজ যেখানে ২১ ফেব্রুয়ারি, বাংলা ভাষাকে নিয়ে নতুন করে আলোচনা করার সময়, ঠিক তখন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে কে কে পেলেন এই পুরস্কার? 

Advertisment

বাংলার নানান কৃতিদের এযাবৎকাল এই সম্মানে ভূষিত করা হয়েছে। তবে এবার বেশ কিছু এমন নাম দেখা গিয়েছে, যা অদ্ভুত শুনতে লাগলেও, এই ঘটনাকে ঘটেছে তা সত্যি। তাদের মধ্যে বেশ কিছু শিল্পী তো, সরকারপক্ষের নানা অনুষ্ঠানে আমন্ত্রিত থাকেন এবং সেখানে পারফর্ম করেন। দিদি ডাকে বারবার তারা ছুটে গিয়েছেন নানান অনুষ্ঠানে। বঙ্গবিভূষণ পুরস্কারে সম্মানিত একাধিক শিল্পী। 

Arijit Singh: অবসর ঘোষণার পর জিয়াগঞ্জে অরিজিতের বাড়িতে টলিউডের দুই তারকা, সাত সকালে হাজির হলেন কারা?

Advertisment

তবে বর্ষিয়ান শিল্পীদের মধ্যে, শিবাজী চট্টোপাধ্যায় কে বঙ্গবিভূষণ সম্মানে সম্মানিত করা হয়। বাংলার সংগীত অঙ্গনে তার অবদান এবং ভূমিকাকে শ্রদ্ধা জ্ঞাপন করেই সরকারের পক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্ষিয়ান শিল্পীকে যখন সম্মাননা প্রদান করা হচ্ছে তখন স্টেজে উঠে দাঁড়ান অন্যান্য শিল্পীরা। তাঁর সঙ্গে সঙ্গে বঙ্গ বিভূষণ পান, নচিকেতা চক্রবর্তী শ্রীরাধা বন্দোপাধ্যায়, লোপামুদ্রা মিত্র, বাবুল সুপ্রিয়, শ্রীজাত এবং ইমন চক্রবর্তী। যদিও ইমন কিছুদিন আগেই মহানায়ক সম্মানে সম্মানিত হয়েছেন। এবং একটু খেয়াল করলে দেখা যাবে, কিছুদিন আগেই সরকারের উন্নয়নের পাঁচালী গাইতে গিয়েও সমালোচনার মুখে তাকে পড়তে হয়েছিল। কানাঘুষো এরকম খবর যে তিনি নাকি বিধানসভায় প্রার্থী হতে পারেন। 

বঙ্গভূষণ এর ক্ষেত্রে খেয়াল করলে দেখা যাবে, শিল্পীদের মধ্যে অনেকেই এই পুরস্কার পেয়েছেন। তার মধ্যে মনোময় ভট্টাচার্য, রাঘব চট্টোপাধ্যায়, রূপঙ্কর বাগচী, অদিতি মুন্সি, কার্তিক দাস বাউল এরা উল্লেখযোগ্য। তবে, এই পুরস্কারের মঞ্চে একজন অভিনেতা সত্যিই নজর কেড়েছেন। কিছুদিন আগে পর্যন্ত, অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে ফেডারেশন এবং স্বরূপ বিশ্বাসের মারাত্মক ঝামেলা, উঠে এসেছিল সিনে ইন্ডাস্ট্রির আলোচনায়। যদিও পরে পরমব্রত মিটমাট করে দেন সবটাই। কিন্তু তার কিছুদিনের মধ্যেই বঙ্গভূষণ সম্মানে ভূষিত হওয়ার ঘটনা অবাক করেছে সিনেপ্রেমীদের।

tollywood Entertainment News Today