/indian-express-bangla/media/media_files/2026/01/09/bengali-movie-2026-01-09-21-10-21.jpg)
ভানুপ্রিয়া ভুতের হোটেল
নতুন বছরের শুরুতেই বাংলা সিনেমায় রিলিজের হিড়িক। একসঙ্গে পাঁচটি নতুন বাংলা ছবি মুক্তি পাচ্ছে, যার মধ্যে সরস্বতী পুজোর দিনেই আসছে তিনটি সিনেমা। আজ মুক্তি পেয়েছে দু’টি কমেডি ছবি, যা ইতিমধ্যেই দর্শকদের কৌতূহল বাড়িয়েছে।
আজ বড় পর্দায় মুক্তি পেয়েছে কমেডি সিনেমা ‘নারী চরিত্র বেজায় জটিল’।
অফস্ক্রিনে জনপ্রিয় এই জুটির অনস্ক্রিন কেমিস্ট্রি দর্শকদের কাছে কতটা জমে ওঠে, তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। এটির পাশাপাশি মুক্তি পেয়েছে আরও একটি কমেডি ছবি ‘কীর্তনের পর কীর্তিন’।
এই ছবিতে অভিনয় করেছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, অরুণিমা ঘোষ ও গৌরব চট্টোপাধ্যায়। হাস্যরসের মোড়কে গল্প বলার এই দুই ছবিই পুজোর আমেজে বাড়তি আকর্ষণ যোগ করছে।
সরস্বতী পুজোর দিনেই মুক্তি পাচ্ছে আরও তিনটি ছবি
‘হোক কলরব’
এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে। সঙ্গে অভিনয় করছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, ওম সাহানি সহ আরও অনেকে।
‘বিজয় নগরের হীরে’
সিনেমাটি বাংলা সাহিত্যের জনপ্রিয় কাকাবাবু সিরিজ-এর নতুন অভিযানের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। এটি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা জনপ্রিয় উপন্যাস ‘বিজয় নগরের হীরে’ অনুকরণে নির্মিত।
আরও পড়ুন: অভিনয়ে হিট, দায়িত্বে দৃষ্টান্ত! রশ্মিকা মন্দানার নাম শীর্ষ করদাতার তালিকায়
‘ভানুপ্রিয়া ভুতের হোটেল’
এটি উইন্ডোজ প্রোডাকশনের নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রোডাকশন হাউসের প্রথম হরর কমেডি সিনেমা।
সব মিলিয়ে পুজোর ছুটিতে দর্শকদের জন্য থাকছে ভিন্ন স্বাদের একগুচ্ছ সিনেমার সম্ভার। কিন্তু বাংলা সিনেমা হলে গিয়ে কতজন মানুষ দেখছেন তা নিয়ে ইদানিং বারবার প্রশ্ন উঠে আসছে।
আরও পড়ুন: খ্যাতিকে নয়, কাজকেই গুরুত্ব! সুপ্রিয় দত্তের অনুপ্রেরণার জার্নি
সংশ্লিষ্ট মহলের ধারণা, বাংলা সিনেমার গুণগতমান কমে গিয়েছে। দর্শক কমছে, তবে স্বাধীন নির্মাতারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বাংলা সিনেমার ঐতিহ্য এখনও জীবন্ত।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us