/indian-express-bangla/media/media_files/2025/11/21/meh1-2025-11-21-11-22-19.jpg)
আতঙ্কে বাংলাদেশের অভিনেত্রীরা...
Bangladesh-Kolkata Earthquake: সাত সকালেই এক ভয়ঙ্কর অনুভূতি। কেঁপে উঠল গোটা শহর। কলকাতা সহ নানা জেলায় আচমকাই সবটা নড়েচড়ে উঠল। মানুষ ঠাওর করার আগেই যেন সব গণ্ডগোল! শহর কলকাতা কেঁপে উঠল ভূমিকম্পে। রিখটার স্কেলে এর মাত্রা ৫.৭। উৎসস্থল বাংলাদেশ। এবং সেকারণেই এই বাংলায় এতো মারাত্মক মাত্রায় কম্পন অনুভূত হয়েছে।
সেখানকার মানুষদের দাবি, এহেন কম্পন হয়তো বা বহুবছর আগে অনুভূত হয়েছিল। ঢাকা থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে ভুমিকম্প অনুভূত হয়েছে। কিন্তু, এই ঘটনাই সাত সকালে মানুষকে আতঙ্কে ফেলে দিয়েছে। এবং, মানুষ নিজের বাসভবনেই শুরু করেছেন দৌড়াদৌড়ি। তবে, সেখানের সুত্র মারফত খবর, প্রবল কম্পন হলেও বিরাট ক্ষয়ক্ষতি হয়নি। এদিকে, তারকারা নিজেদের আতঙ্কের কথা জানিয়েছেন।
ইমন চক্রবর্তী নিজের সমাজ মাধ্যমে বেশি কিছু লেখেননি। তবে, এটুকু জানিয়েছেন যে ভুমিকম্প তিনি বেজায় টের পেয়েছেন। এছাড়াও, টলিউডের আরেক অভিনেত্রী তিনি সমাজ মাধ্যমে ভুমিকম্প প্রসঙ্গে নিজের আগ্রহের কথা জানিয়েছেন। অনিন্দিতা রায়চৌধুরী সমাজ মাধ্যমে লিখলেন... "হ্যাঁ, ভুমিকম্প হয়েছে। টাটা বাইবাই।" এদিকে...
পদ্মাপাড়ে, যেখানে এই ভুমিকম্পের উৎসস্থল, সেখানে তারকারা কি আতঙ্কে? অভিনেত্রী মেহজাবিন সেখান থেকে সকলের উদ্দেশ্যে বললেন, খুব জোরাল ভুমিকম্প হল। আশা করছি সবাই সুস্থ আছেন।" আরেক অভিনেত্রী নুসরত ফারিয়া, তিনি কী বলছেন? নুসরত সকলের খোঁজখবর নিলেন। তিনি লিখেছেন...
"সবাই ভালো আছেন তো? কয়েক মুহূর্ত আগেই বাংলাদেশের বেশ কিছু জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে।দয়া করে নিজের এবং পরিবারের সবার নিরাপত্তার খোঁজ নিন। আমরা আশা করি সবাই ভালো ও নিরাপদ আছেন।
সম্ভব হলে মন্তব্যে জানিয়ে দিন যে আপনি নিরাপদে আছেন। সবাইকে শক্তি এবং ভালবাসা।"
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us