Jaya prada On Bangladesh Violence: "আমরা আর কতদিন চুপ থাকব?" বাংলাদেশে লাগাতার হিন্দু নিধন, গর্জে উঠলেন জয়া প্রদা

Jaya prada On Bangladesh Violence: বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর ক্রমবর্ধমান অত্যাচার এবং গণপিটুনির ঘটনায় শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী জয়া প্রদা।

Jaya prada On Bangladesh Violence: বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর ক্রমবর্ধমান অত্যাচার এবং গণপিটুনির ঘটনায় শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী জয়া প্রদা।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার, দীপু চন্দ্র দাস হত্যা, জয়া প্রদা শোক, জাহ্নবী কাপুর বাংলাদেশ গণহত্যা, Hindu persecution in Bangladesh, Dipu Chandra Das murder, Jaya Prada expresses grief, Jahnavi Kapoor Bangladesh violence, Bangladesh minority attack, Hindu community Bangladesh, Bangladeshi Hindu violence, Bangladesh news, human rights Bangladesh, Hindu killings Bangladesh

"আমরা আর কতদিন চুপ থাকব?"

Jaya prada On Bangladesh Violence:  বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর ক্রমবর্ধমান অত্যাচার এবং গণপিটুনির ঘটনায় শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী জয়া প্রদা। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে বলেন, "আজ আমি গভীরভাবে শোকাহত এবং আমার হৃদয় মর্মাহত। একজন মানুষের সঙ্গে কীভাবে এমন বর্বরতার ঘটনা ঘটতে পারে?  বাংলাদেশে একজন হিন্দু ভাই, দীপু চন্দ্র দাসকে যে ভাবে হত্যা করেছে; সেটা কেবল হত্যা নয়, তাকে গাছে বেঁধে দেহে আগুন ধরিয়ে দেওয়া হয় । এটি শুধু গণপিটুনি নয়, বরং হিন্দু ধর্ম ও সনাতন বিশ্বাসের উপর আক্রমণ। বাংলাদেশে হিন্দু মন্দির ভেঙে ফেলা হচ্ছে এবং আমাদের বোনদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে। আমরা আর কতদিন চুপ থাকব?"

Advertisment

আরও পড়ুন-Kailash Kher: ব্যারিকেড ভেঙে কেলেঙ্কারি! গায়ক কৈলাশ খেরের কনসার্টে বিশৃঙ্খলা..

আরও পড়ুন-Dev-Subhashree: দেব-শুভশ্রী বিতর্কে ইতি? অভিনেতার মন্তব্যে নতুন বার্তা

এর আগে অভিনেত্রী জাহ্নবী কাপুরও বাংলাদেশের হিংসাকে গণহত্যা বলে অভিহিত করেছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, "বাংলাদেশে যা ঘটছে তা বর্বরতা, এটি গণহত্যা। বিশ্বের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ঘটনায় আমরা কাঁদব, আর আমাদের নিজের ভাই-বোনদের এভাবে পুড়িয়ে মারা হবে, তা আমরা মুখ বুজে মেনে নেব"! জাহ্নবী কাপুর  মানবতাকে প্রকৃত ধর্ম হিসেবে উল্লেখ করে সবাইকে মানবতাকে স্মরণ করার আহ্বান জানান।

উল্লেখযোগ্য, দীপু চন্দ্র দাসের হত্যার পর গত বুধবার আরও একজন হিন্দু ব্যক্তিকে হত্যা করা হয়েছে। রাজবাড়ী জেলায় ২৯ বছর বয়সী অমৃত মণ্ডল ওরফে সম্রাটকে গ্রামবাসীরা পিটিয়ে হত্যা করে। প্রতিবেদনে উল্লেখ, সম্রাট গ্রামের একটি বাড়িতে টাকা আদায় করতে গিয়েছিলেন, কিন্তু সেখানে উপস্থিত স্থানীয়রা তাকে পিটিয়ে হত্যা করে। এই ধারাবাহিক হিংসা বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের ওপর ক্রমবর্ধমান হুমকি এবং নিরাপত্তাহীনতার প্রতিফলন ঘটাচ্ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞমহল। 

আরও পড়ুন- 'যে ভয় ছিল, যে শঙ্কা ছিল...', পাশকুঁড়ায় এসে কী এমন বললেন গোবিন্দা?

আরও পড়ুন- কেমন হল দেবের 'প্রজাপতি ২'?

Bangladesh Crisis Jaya Prada