Zaher Alvi-Bangladesh: জাহের আলভীর স্ত্রীর রহস্যমৃত্যুতে তোলপাড় শোবিজ, উঠছে একের পর এক অভিযোগ

এদিকে, ওর স্ত্রীর এই মৃত্যুর খবরে নানা অভিযোগ উঠে আসছে। ইকরার বান্ধবীরা জানিয়েছেন আল্ভী নাকি এক নায়িকার সঙ্গে তাঁর জন্মদিন উদযাপন করতে নেপাল গিয়েছিলেন।

এদিকে, ওর স্ত্রীর এই মৃত্যুর খবরে নানা অভিযোগ উঠে আসছে। ইকরার বান্ধবীরা জানিয়েছেন আল্ভী নাকি এক নায়িকার সঙ্গে তাঁর জন্মদিন উদযাপন করতে নেপাল গিয়েছিলেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
iqra

চলে গেলেন অভিনেতার স্ত্রী...

Zaher Alvi Wife Death: বাংলাদেশের জনপ্রিয় নাট্যাভিনেতা জাহের আলভীকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক মাধ্যমে ভ্লগিং ভিডিওর মাধ্যমে যাঁরা নিয়মিত দর্শকদের সামনে আসতেন, সেই আলভী ও তাঁর স্ত্রী ইকরা- এই জুটিকে ঘিরেই এখন তোলপাড় শোবিজ অঙ্গন। শনিবার দুপুরে ইকরার মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় শুরু হয় নানা জল্পনা।

Advertisment

 প্রাথমিকভাবে, তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকেই সামাজিক মাধ্যমে বিভিন্ন অভিযোগ ও গুঞ্জন ছড়াতে শুরু করেছে, এমনকি আলভীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগও উঠেছে। তাঁদের একমাত্র পুত্রসন্তান রিজিক, যিনি নেটপাড়ায় পরিচিত মুখ, তাকেও ঘিরে উদ্বেগ প্রকাশ করছেন অনেকে।

ঘটনাটি ঘটে শনিবার দুপুর পৌনে ১২টার দিকে, মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাড়িতে। এদিনই ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে স্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেন জাহের আলভী। তিনি জানান, ঘটনার সময় তিনি নেপালে একটি শুটিংয়ে ব্যস্ত ছিলেন এবং খবর পেয়ে ভেঙে পড়েছেন। দ্রুত ঢাকায় ফেরার চেষ্টা করছেন বলেও উল্লেখ করেন তিনি।

Advertisment

Rashmika-Vijay Wedding: গাঁটছড়া বাঁধলেন রশ্মিকা-বিজয়, চোখের জলে স্বামীকে আলিঙ্গন অভিনেত্রীর

ফেসবুক পোস্টে আলভী লেখেন, “আজ দুপুরে মিরপুর ডিওএইচএসের বাড়িতে, আমার স্ত্রী ইকরা আত্মহত্যা করেছে। আমি বর্তমানে নেপালে শুটিংরত ছিলাম। খবরটা শোনার পর থেকে কথা বলার মতো অবস্থায় নেই। আমি বুঝতে পারছি না, আমাদের সন্তান আর আমার কথা না ভেবে সে কেন এভাবে চলে গেল।” তাঁর এই আবেগঘন বার্তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।

তিনি আরও লেখেন, “শুভাকাঙ্ক্ষী ও সাংবাদিক ভাইদের অনুরোধ করছি, আমাকে একটু সময় দিন। আমি দ্রুত ঢাকা ফেরার চেষ্টা করছি, ফিরে সবার সঙ্গে কথা বলব। ততক্ষণ পর্যন্ত এই শোকের মুহূর্তে আমাকে এবং আমার পরিবারকে একটু মানসিক স্বস্তি দিন। আমাদের সন্তানের ভবিষ্যতের কথা ভেবে হলেও, দয়া করে কোনো বিভ্রান্তিকর তথ্য ছড়াবেন না। সবাই আমার ইকরার জন্য দোয়া করবেন।”

Anirban Bhattacharya: অর্থকষ্টের ইঙ্গিত? বয়কট বিতর্কের মাঝেই দৃঢ় অনির্বাণ, “খেতে পাচ্ছি"

এদিকে, প্রথম আলো-র খবরে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান বলেন, “দুপুর পৌনে ১২টার দিকে তাঁকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করে পরিবার। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।” পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে, ওর স্ত্রীর এই মৃত্যুর খবরে নানা অভিযোগ উঠে আসছে। ইকরার বান্ধবীরা জানিয়েছেন আল্ভী নাকি এক নায়িকার সঙ্গে তাঁর জন্মদিন উদযাপন করতে নেপাল গিয়েছিলেন। ইকরা এমনও বলেছিলেন, তিনি আল্ভীকে এক্সপোজ করতে চান। এবং মৃতার মা সোজাসুজি বলেন, আমার মেয়েটাকে তিলে তিলে শেষ করেছে। যদিও সমস্ত ঘটনা তদন্তধীন। তবে, অভিনেতা যে বেজায় ফ্যাসাদে, সেকথা বলতেই হয়। 

Bangladesh Entertainment News Today