/indian-express-bangla/media/media_files/2025/11/16/553548720_18533010295010426_5005213386761030421_n-2025-11-16-17-36-33.jpg)
নিজের সম্পর্কে এ কী শুনলেন!
Mehazabien Chowdhury Fake News: রূপোলি দুনিয়ার তারকাদের ঘিরে প্রায়ই ছড়িয়ে পড়ে ভুয়ো খবর। যা দেখে রীতিমতো তাজ্জব বনে যান খোদ সেই সেলিব্রিটি। রবিবাসরীয় ছুটির দিনে সেইরকমই এক মারাত্মক ঘটনার সাক্ষী থাকলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ওপার বাংলার এই ফেমাস স্টার নাকি ব্যবসায়িক ক্ষেত্রে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন। বিজনেস পার্টনারের সঙ্গে টাকা নয় ছয় করা ছাড়াও তাঁকে হুমকি দেওয়া, ভয় দেখানোর অভিযোগও উঠেছে অভিনেত্রীর বিরুদ্ধে। আর সেই কারণেই মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ঢাকার একটি আদালত। এই পুরো ঘটনা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিনেত্রী।
আরও পড়ুন 'তোমরা আমার...', দেব-শুভশ্রীর জন্য কেন চোখে জল বাংলাদেশি অভিনেত্রী পরি মনির?
নিজের সম্পর্কে এমন খবর দেখে হতবাক মেহজাবীন। সোশ্যাল মিডিয়ায় নিজের বক্তব্য পেশ করেন অভিনেত্রী। তিনি লিখেছেন, 'অনলাইনে আমার নাম ব্যবহার করে কিছু ভিত্তিহীন মামলা সংক্রান্ত খবর ছড়িয়ে পড়ছে। আমার সকল সাংবাদিক সহকর্মীদের অনুরোধ দয়া করে কোনও প্রকার যাচাইহীন ও সত্যতা-বিহীন সংবাদ প্রকাশ থেকে বিরত থাকুন।' উল্লেখ্য, বাংলাদেশের বেশ কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী মেহজাবীন দোষী। অভিনেত্রীর বক্তব্য অনুযায়ী, তিনি সম্পূর্ণ নির্দোষ। সোশ্যাল মিডিয়ায় আরও একটি পোস্ট করে নিজের পক্ষে সাফাই দিয়েছেন মেহজাবীন।
মিথ্যা মামলার অভিযোগ
তিনি কোনও ব্যবসার সঙ্গে যুক্ত নন। সেই বিষয়টি স্পষ্ট করে ফেসবুক পোস্টে অভিনেত্রী লিখেছেন, 'ভুয়ো ও মিথ্যা মামলার সংবাদ দেখে আমি বিস্মিত। আমি মনে করি বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত গুজব ছাড়া কিছু নয়। এই ধরনের কোনও ব্যবসায়িক কর্মকাণ্ডের সঙ্গে আমি সরাসরি বা পরোক্ষভাবে জড়িত নই। যে বা যারা এমন ভিত্তিহীন মামলা করেছেন তাদের কাউকে আমি চিনি না। যাঁরা আমাকে চেনেন তাঁরা জানেন আমি কেবল আমার অভিনয় ও পেশাগত দায়িত্বে সর্বদা নিবেদিত। আমি এমন কোনও ব্যবসায়িক কর্মকাণ্ডে নেই যেখানে আইনি জটিলতায় জড়ানোর প্রশ্ন আসে।'
সচেতন নাগরিক মেহজাবীন
পোস্টে মেহজীবনের সাফ বক্তব্য, 'একজন সচেতন নাগরিক হিসেবে আমি দেশের আইন, নিয়মনীতি ও সামাজিক দায়িত্বে বিশ্বাসী। ইতিমধ্যেই আমার আইনজীবী যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছেন যাতে এসব গুজব ও মিথ্যা প্রচার বন্ধ হয়। ভবিষ্যতে কেউ আর এই ধরনের উদ্দেশ্যপ্রণোদিত কিছু করতে না পারে সেটাও দেখা হবে।'
আরও পড়ুন 'মধ্যরাতে গাড়ির উইন্ডশিল্ড ভেঙে...', বিকানের থেকে জয়সলমের যাওয়ার পথে ভয়ংকর অভিজ্ঞতা বিবেকের
মেহজাবীনের অনুরোধ
ভিত্তিহীন কোনও তথ্য যাচাই ছাড়া প্রকাশ না করার অনুরোধ মেহজাবীনের। তাঁর আর্জি, 'আমার সকল শুভাকাঙ্ক্ষী, ভক্ত ও পরিচিতজনদের বলব আপনাদের ভালবাসা আর আস্থাই আমার সবচেয়ে বড় শক্তি। বিভ্রান্তি না ছড়িয়ে সত্যের পাশে থাকুন।'
আরও পড়ুন লাইভ পারফরম্যান্সের মাঝেই গায়কের প্যান্ট ধরে টানাটানি! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us