/indian-express-bangla/media/media_files/2025/09/09/cats-2025-09-09-17-42-49.jpg)
গতকাল রাতে যখন আমি পুরস্কার নিয়ে...
Pori Moni Social Media Post: সাম্প্রতিককালে বেশ কিছু ঘটনার জেরে বারবার পেজ ৩-এর খবরের শিরোনামে উঠে এসেছেন বাংলাদেশের অভিনেত্রী পরি মণি। বাংলাদেশে বিমান দুর্ঘটনায় একাধিক শিশুমৃত্যুর ঘটনায় প্যানিক অ্যাটাকে হাসপাতালে ভর্তি হতেই উদ্বেগ প্রকাশ করেছিলেন ভক্তরা। এরপরই ধুমধাম করে সন্তানের জন্মদিন পালনের পর ধেয়ে এসেছে কটাক্ষ। ছেলের জন্মদিন সেলিব্রেশনের আনন্দ এক লহমায় বদলে গিয়েছিল নিরানন্দে। একসঙ্গে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন মা ও দুই খুদে। পরি মণির জীবনে ঘটে চলা একের পর এক দুর্যোগ হয়ে উঠেছে পেজ ৩-এর চর্চিত খবর। ফের লাইমলাইটে অভিনেত্রী। তবে এবার সম্পূর্ণ অন্য কারণ।
ক্লান্ত শরীরে বাড়ি ফিরলে দরজা খুলে দেওয়া, ঘরে ঢুকেই সন্তানের মুখ দেখার মধ্যে যে প্রশান্তি সেই অভিজ্ঞতাই ভাগ করে নিয়েছেন পরি মণি। দুই খুদের সঙ্গে বেশ কয়েকটি ছবিতে আনন্দের মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। তিনি লেখেন, 'এখন আমার ঘরের দরজা খুলে দেওয়ার মানুষ তারা। নানাভাই মারা যাওয়ার পর আর কেউ আমার ঘরে ফেরার জন্য এভাবে অপেক্ষা করেনি। গতকাল রাতে যখন আমি পুরস্কার নিয়ে বাড়ি ফিরলাম তখন দরজা খুলেই ওরা দুজন এক ঝাঁপে আমার কোলে উঠে বসল। জীবনে আর কী লাগে! শুকরিয়া খোদা। আমি শুধু আল্লাহর কাছে এখন দোয়া করি যেন এই সুখে কারও নজর না লাগে। আহা! কি সুন্দর পরিপূর্ণ জীবন আমার। রূপকথার মতো সুন্দর।'
পোস্টের শেষে লিখেছেন, 'আলহামদুলিল্লাহ'। সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় পরি মণি। জীবনের সুখ-দুঃখের মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। অনেক সময় নেটিজেনরা কটূক্তিও করেন। যদিও ট্রোলকে পাত্তা দিতে নারাজ। তবে সন্তানদের নিয়ে কেউ খারাপ মন্তব্য করলে তাঁকে কড়া ভাষার উত্তর দেন বাংলাদেশী অভিনেত্রী। ছেলের জন্মদিন পালনের পর অনেকেই খোঁচা মেরে প্রশ্ন করেছিলেন তিনি এত টাকা কোথা থেকে পান? তখনই চাঁচাছোলা ভাষায় জবাব দিয়েছিলেন অভিনেত্রী।
আরও পড়ুন 'তোদের ভাইরাল জুতার বাড়ি দিয়ে...', ছেলের ধুম জ্বরের মাঝে কাদের উপর চটলেন পরি মণি?
ডিজিটাল থার্মোমিটারে ১০২.৪ ডিগ্রি ফারেনহাইটের ছবি শেয়ার করে পরি মণি লিখেছিলেন, 'ছেলের এমন জ্বর। একজন মায়ের এই অবস্থায় কি চলে জীবনে সেটা সেই মা-ই জানে শুধু। এর মধ্যে যে বা যারা আজকে আমার মাথা গরম করছে তাদেরকে একটারেও আমি ছাড়তেছি না। কুত্তার বাচ্চাগুলা মনে রাখ খালি। তোদের ভাইরাল হওয়ার খুব দরকার না। দাড়া, করতেছি তোদের ভাইরাল জুতার বাড়ি দিয়ে।'
আরও পড়ুন আইসিইউ-তে একরত্তি মেয়ে, ধুম জ্বরে হাসপাতালে কাতরাচ্ছে মা-ছেলে! ভয়ংকর পরিস্থিতি পরি মণি-র পরিবারে
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us