Hero Alom Wedding: নিয়মমাফিক ডিভোর্স না হওয়ার দাবি রিয়ার! গ্রেফতারি পরোয়ানা জারির মাঝেই চতুর্থ বিয়ে নিয়ে মুখ খুললেন হিরো আলম

Hero Alom: আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমসহ দুজনের বিরুদ্ধে জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা। নেপথ্যে রিয়া মণি। এর মাঝেই বিয়ের পরবর্তী পরিকল্পনা নিয়ে মুখ খুললেন বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার।

Hero Alom: আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমসহ দুজনের বিরুদ্ধে জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা। নেপথ্যে রিয়া মণি। এর মাঝেই বিয়ের পরবর্তী পরিকল্পনা নিয়ে মুখ খুললেন বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

রিয়াকে ডিভোর্সের পর বিয়ের কী পরিকল্পনা?

Hero Alom-Riya Moni: চলতি বছরের জুন মাসের শেষে আত্মহত্যার চেষ্টা করেন বাংলাদেশের অভিনেতা হিরো আলম। স্ত্রী রিয়া মনির থেকে দূরত্ব বাড়তেই বন্ধুর বাড়িতে এমন ঘটনা ঘটিয়েছেন বলে দাবি করেন সেই বন্ধু। এরপর হিরো আলমকে সেবা যত্ন করেন রিয়া। সাগরপাড়ে একসঙ্গে রোম্যান্টিক মুহূর্তের ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন রিয়া। সম্পর্কের ভাঙা কাচ জুড়তেই ফের ছন্দপতন। প্রেমিকের সঙ্গে হোলেটের ঘরে স্ত্রীকে পাকরাও করেছিলেন হিরো অভিনেতা। এবার আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমসহ দুজনের বিরুদ্ধে জারি হল গ্রেফতারি পরোয়ানা। 

Advertisment

প্রথম আলোর খবর অনুযায়ী, রাজধানীর হাতিরঝিল থানার একটি মামলায় আজ বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান এই পরোয়ানা জারির নির্দেশ দেন। অপর যে ব্যক্তির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে তাঁর নাম আহসান হাবিব সেলিম। উল্লেখ্য, স্ত্রী রিয়া মনি-ই হিরো আলমের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনেছেন। হত্যার চেষ্টা, মারধর ও ভয় দেখানোর অভিযোগে গত ২৩ জুন হাতিরঝিল থানায় মামলাটি করেন তিনি।

আরও পড়ুন আত্মহত্যর চেষ্টার পর তড়িঘড়ি হাসপাতালে অভিনেতা-কনটেন্ট ক্রিয়েটার, কেমন আছেন হিরো আলম?

Advertisment

আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী বলেন, রিয়া মনির দায়ের করা মামলায় অভিযুক্তরা জামিনের শর্ত ভঙ্গ করেছেন। তাঁরা আদালতে হাজিরা দিচ্ছেন না। তাই তাঁদের জামিন বাতিলের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানার নির্দেশ দিয়েছে। মামলার অভিযোগে বলা হয়, রিয়া মনি ও হিরো আলমের মধ্যে মনোমালিন্য হয়। তখন রিয়া মনিকে বাড়ি থেকে বের করে দেন হিরো আলম। পরে হিরো আলম রাজধানীর হাতিরঝিল থানা এলাকায় একটি বাড়িতে মীমাংসার জন্য রিয়া মনিকে ডেকে নেন। সেখানে অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জন অকথ্য ভাষায় রিয়া মনিকে গালিগালাজ করেন। 

আরও পড়ুন হোটেলের ঘরে প্রেমিকের সঙ্গে গোপন ভিডিও ফাঁস, পরকীয়ার অভিযোগ আনতেই বিস্ফোরক অভিনেতার স্ত্রীর

এরপর হিরো আলমসহ অন্যরা রিয়া মনির বাড়ি যান। সেখানে হত্যার উদ্দেশে তাঁকে লাঠি দিয়ে পেটানো হয়। এতে তিনি আহত হন। সে সময় রিয়া মনির গলায় থাকা দেড় ভরি ওজনের সোনার চেনও নাকি সুকৌশলে অভিযুক্তরা চুরি করে। এদিকে বাংলাদেশের সংবাদমাধ্যমের সামনে বিয়ে নিয়ে মুখ খুলেছেন হিরো আলম। সাফ জানিয়ে দিয়েছেন এই বিষয়ে তাঁর কোনও পরিকল্পনা এখন নেই। কাজ নিয়েই আপাতত ব্যস্ত আছেন। বিয়ে ছাড়াও জীবনে চলা যায় বলে মন্তব্য হিরো আলমের। মা, সন্তানদের নিয়েই সংসার করে সুখে আছেন বলে দাবি বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবারের।

এদিকে  ১৩ নভেম্বর ওপার বাংলার সংবাদমাধ্যমের সামনে রিয়ার দাবি হিরো আলম তালাক দিলেও নিয়ম মেনে ডিভোর্স হয়নি। হিরো আলমের অভিযোগ নস্যাৎ করে দিয়ে দিয়ে রিয়ার অকপট স্বীকারোক্ত তিনি কোনও পরকীয়া করেন নি। হোটেলের ঘরে তাঁকে মোটেই আপত্তিকর অবস্থায় দেখেননি হিরো আলম। বরং বিবাহিত অবস্থায় হিরো আলম-ই বারবার পরকীয়ার জড়িয়েছেন বলে অভিযোগ রিয়ার। 

আরও পড়ুন আত্মহত্যার চেষ্টার পর ফের কাছাকাছি, সাগরপাড়ে হিরো আলম-রিয়া মনির উত্তাল প্রেম! দেখুন ভিডিও

Hero Alom