Salman Khan’s Battle of Galwan: প্রজাতন্ত্র দিবসের আগেই সলমনের ‘মাতৃভূমি’ ছুঁয়ে গেল হৃদয়!

‘বর্ডার ২’ নিয়ে যখন আলোচনা তুঙ্গে, ঠিক সেই সময়েই দেশপ্রেমের আবহ আরও জোরাল করে তুলল সলমন খান অভিনীত ‘ব্যাটল অফ গালওয়ান’ ছবির প্রথম গান। প্রজাতন্ত্র দিবসের আগেই মুক্তি পেল এই ছবির প্রথম গান “মাতৃভূমি”।

‘বর্ডার ২’ নিয়ে যখন আলোচনা তুঙ্গে, ঠিক সেই সময়েই দেশপ্রেমের আবহ আরও জোরাল করে তুলল সলমন খান অভিনীত ‘ব্যাটল অফ গালওয়ান’ ছবির প্রথম গান। প্রজাতন্ত্র দিবসের আগেই মুক্তি পেল এই ছবির প্রথম গান “মাতৃভূমি”।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Battle-of-Galwan

‘বর্ডার ২’ নিয়ে যখন আলোচনা তুঙ্গে, ঠিক সেই সময়েই দেশপ্রেমের আবহ আরও জোরাল করে তুলল সলমন খান (Salman Khan) অভিনীত ‘ব্যাটল অফ গালওয়ান’ (Battle of Galwan) ছবির প্রথম গান। প্রজাতন্ত্র দিবসের আগেই মুক্তি পেল এই ছবির প্রথম গান “মাতৃভূমি”, যা ইতিমধ্যেই দর্শক-অনুরাগীদের মধ্যে খুশির ঢেউ তুলেছে। 

Advertisment

“মাতৃভূমি” গানটির ভিডিওতে দেখা যায়, একদিকে সলমন খানের পারিবারিক অনুভূতি, অন্যদিকে দেশের প্রতি কর্তব্যবোধের দ্বন্দ্ব। শুরুতে তাঁকে তাঁর স্ত্রী ও সন্তানদের সঙ্গে ঘরোয়া পরিবেশে দেখা যায়। সেখানে তিনি যেন নিজের পরিবারের উদ্দেশেই গানটি গাইছেন, অথচ প্রতিটি লাইনের মধ্যেই লুকিয়ে রয়েছে দেশের প্রতি ভালোবাসা ও ত্যাগের প্রতিজ্ঞা। ধীরে ধীরে দৃশ্যপট বদলে যায়, এবং সেই আবেগঘন পারিবারিক পরিবেশ থেকে গল্প এগিয়ে যায় সরাসরি যুদ্ধক্ষেত্রে। এই রূপান্তরই গানটিকে আরও বেশি শক্তিশালী ও হৃদয়স্পর্শী করে তোলে। 

পরিবার আর দেশের মধ্যে দায়িত্ববোধের ভারসাম্য, একজন সৈনিকের জীবনের সবচেয়ে বড় সত্য, এই ভাবনাকেই গানটি অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছে। সলমন খানের সঙ্গে এই গানে দেখা গিয়েছে চিত্রাঙ্গদা সিংকে। তাঁর উপস্থিতি গানটির আবেগী মাত্রা আরও বাড়িয়ে তুলেছে। চোখের ভাষা, সংযত অভিব্যক্তি আর নীরব সংলাপে তিনি যেন একজন সৈনিকের স্ত্রীর মনের কথা বলে দিয়েছেন, ভালোবাসা, ভয়, গর্ব আর অপেক্ষার অনুভূতি মিলেমিশে একাকার হয়ে গিয়েছে তাঁর চরিত্রে।

গানটির সুর করেছেন সলমন খানের দীর্ঘদিনের সহযোগী হিমেশ রেশমিয়া। তাঁর সুরে বরাবরের মতোই আবেগ ও দেশপ্রেমের মিশেল ধরা পড়েছে। এই গানে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল এবং মাস্টার মণি ধরমকোট। অরিজিতের আবেগময় কণ্ঠ, শ্রেয়ার কোমলতা এবং শিশুশিল্পী মণির নিষ্পাপ কণ্ঠ মিলিয়ে “মাতৃভূমি” হয়ে উঠেছে মানুষের মনের খুব কাছের।  

গানের কথা লিখেছেন সমীর আঞ্জান। তাঁর লেখা প্রতিটি পংক্তিতে দেশপ্রেম, ত্যাগ আর মাতৃভূমির প্রতি অগাধ ভালোবাসার ছাপ স্পষ্ট। কথাগুলো কেবল দেশকে ভালোবাসার আহ্বান নয়, বরং দেশের জন্য নিজের সবকিছু উৎসর্গ করার মানসিকতার কথাও বলে।

আরও পড়ুন: ‘ও কোনদিন মোটা হবে না’, রসগোল্লা প্রেমী জয়ার জাদুতে অবাক প্রসেনজিৎ!

গান মুক্তির পর থেকেই সোশ্যাল মিডিয়ায় প্রশংসার ঝড় উঠেছে। অনেক ভক্তই বলছেন, এই গান শুনে তাঁদের ‘বজরঙ্গি ভাইজান’-এর কথা মনে পড়ে যাচ্ছে। একজন ভক্ত মন্তব্য করেছেন, “এই গানটা শুনে সেই পুরনো সলমন খানের আবেগী, মানবিক চরিত্রগুলোর কথা মনে পড়ে গেল। একদম ‘বজরঙ্গি ভাইজান’-এর মতো অনুভূতি হচ্ছে।”

আরও পড়ুন: ছেলেদের পাঞ্জাবিতে দেবলীনা! কুৎসা পেরিয়ে হাসি-খুনসুটিতে মত্ত দেবলীনা-সায়ক

সব মিলিয়ে, ‘ব্যাটল অফ গালওয়ান’ ছবির প্রথম গান “মাতৃভূমি” কেবল একটি দেশাত্মবোধক গান নয়, বরং একজন সৈনিকের জীবন, তাঁর ত্যাগ, পরিবার ও দেশের প্রতি দায়িত্ববোধের দলিল।

salman khan tollywood entertainment Entertainment News tollywood news Entertainment News Today Battle of Galwan