/indian-express-bangla/media/media_files/2025/12/16/shammi-kapoor-2025-12-16-18-54-56.jpg)
কে ছিলেন এই রমনী?
শাম্মি কাপুরের বয়স তখন মাত্র ২৪ বছর, যখন তিনি অভিনেত্রী গীতা বালিকে বিয়ে করেন। কিন্তু ১৯৬৫ সালে গুটিবসন্তে গীতা বালির অকাল মৃত্যু, তাঁর জীবনে গভীর শূন্যতা এনে দেয়। ক্যারিয়ারের শীর্ষে থেকেও শাম্মি মানসিকভাবে ভেঙে পড়েন এবং একাকীত্বে ভুগতে থাকেন। এই সময়ের মধ্যেই তাঁর নাম জড়ায় দু’জন নারীর সঙ্গে- অভিনেত্রী মুমতাজ এবং ফ্যাশন ডিজাইনার ও সমাজসেবী বীনা রামানি। মুমতাজকে তিনি বিয়ের প্রস্তাব দিলেও, অভিনয় ছেড়ে দেওয়ার শর্তে রাজি না হওয়ায়, সেই সম্পর্ক এগোয়নি। তবে বীনা রামানির সঙ্গে, তাঁর সম্পর্ক ছিল অনেক বেশি জটিল ও আবেগঘন।
শাম্মি কাপুরের মৃত্যুর দু’বছর পরে, ২০১৩ সালে, বীনা রামানি প্রকাশ করেন তাঁর স্মৃতিকথা- 'Bird in a Banyan Tree: My Story- সেখানে তিনি অকপটে লিখেছেন শাম্মির সঙ্গে তাঁর অশান্ত অথচ গভীর সম্পর্কের কথা। সম্প্রতি সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে বীনা, প্রথমবার শাম্মির সঙ্গে দেখা হওয়ার স্মৃতি ভাগ করে নেন। রাজ কাপুরের স্ত্রী কৃষ্ণা কাপুরের, মাধ্যমে তাঁদের আলাপ হয়। যদিও কৃষ্ণা কাপুর, তাঁদের মিলিয়ে দিতে আগ্রহী ছিলেন, তবে বীনা শুরু থেকেই দূরত্ব বজায় রাখতে চেয়েছিলেন। রাজ কাপুর নিজেও এই সম্পর্কের বিরোধিতা করেছিলেন।
SIR-Rudranil Ghosh: 'যা!' SIR-এ ৫৮ লক্ষ বাদ পড়তেই রুদ্রনীলের মন্তব্যে নতুন প্রশ্ন, কী বলছেন?
বীনা জানান, রাজ কাপুরের বাড়িতে একটি ক্রিসমাস ডিনারের সময়, শাম্মির সঙ্গে প্রথম মুখোমুখি হন তিনি। শাম্মি নীরবে, চোখের ভাষায় নিজের অনুভূতি প্রকাশ করার চেষ্টা করলেও, বীনা তা ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যান। তাঁর মতে, শাম্মি তখন স্ত্রীকে হারিয়েছেন, দুই সন্তানের বাবা, অত্যন্ত জনপ্রিয় অভিনেতা। মদ্যপান ও ধূমপানের অভ্যাসের জন্য পরিচিত ছিলেন- এই সব কারণেই তিনি সম্পর্ক নিয়ে দ্বিধায় ছিলেন।
তবে শাম্মি থামেননি। বারবার তিনি নানা ভাষায় বীনার কাছে নিজের ভালোবাসার কথা প্রকাশ করেন। যদিও বীনা বলেন, তিনি কখনও শাম্মির প্রেমে পড়েননি, তবুও ধীরে ধীরে তাঁর প্রতি গভীর টান তৈরি হয়। তাঁর কথায়, "আমি তাকে ভালোবাসতে শুরু করেছিলাম- এটা ছিল এক বিশেষ ধরনের স্থায়ী ভালোবাসা।"
Chandan Sen: আদিবাসী ও মুসলিম ভোটারদের নাম ইচ্ছাকৃতভাবে বাদ? SIR প্রসঙ্গে গুরুতর অভিযোগ চন্দন সেনের
ঠিক সেই সময়েই বীনার জীবনে আসে অ্যান্ডি রামানি। শাম্মি সাত দিনের সফরে থাকার সময়, পরিবারের চাপে বীনার সঙ্গে অ্যান্ডির পরিচয় হয় এবং শেষ পর্যন্ত হঠাৎ করেই তাঁদের বিয়ে হয়ে যায়। সংবাদপত্রে সেই খবর পড়ে শাম্মি ভেঙে পড়েছিলেন। পরে তিনিও নীলা দেবীকে বিয়ে করেন- একই মন্দিরে, যেখানে একসময় বীনার সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন।
সবকিছুর পরেও শাম্মি ও বীনার মধ্যে কোনও তিক্ততা তৈরি হয়নি। শাম্মি, বীনা ও তাঁর স্বামীর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছিলেন। বীনা রামানি, ব্রিটেনের এক ধনী সিন্ধি পরিবারের সন্তান এবং বিনাটোন কর্পোরেশনের প্রতিষ্ঠাতা গুলু লালভানির বোন। তাঁর জীবন, সম্পর্ক এবং সিদ্ধান্ত- সব মিলিয়ে শাম্মি কাপুরের জীবনের এক আবেগঘন অধ্যায় আজও বলিউড ইতিহাসে স্মরণীয়।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us