Kolkata Musician Murdered: দূরদর্শনের সঙ্গীতশিল্পীকে নৃশংসভাবে কেন খুন করা হল?

পরিবারের দাবি, তাঁকে অত্যন্ত নৃশংসভাবে, ধারালো অস্ত্র দিয়ে গোটা শরীর খুঁচিয়ে খুন করা হয়েছে। এই হত্যাকাণ্ডের ভয়াবহতা দেখে ঘটনাস্থলে পৌঁছে পুলিশও কার্যত হতবাক হয়ে যায়।

পরিবারের দাবি, তাঁকে অত্যন্ত নৃশংসভাবে, ধারালো অস্ত্র দিয়ে গোটা শরীর খুঁচিয়ে খুন করা হয়েছে। এই হত্যাকাণ্ডের ভয়াবহতা দেখে ঘটনাস্থলে পৌঁছে পুলিশও কার্যত হতবাক হয়ে যায়।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Kolkata Musician Murdered

সঙ্গীতশিল্পীর রক্তাক্ত দেহ উদ্ধার

বেহালার (Behala) পর্ণশ্রী আবাসন এলাকায় এক হৃদয়বিদারক ও হাড়হিম করা ঘটনায় স্তব্ধ হয়ে গিয়েছে গোটা কলকাতা শহর। নিজের বাড়ির ঘরের মধ্য থেকেই উদ্ধার হয়েছে বিশিষ্ট সঙ্গীতশিল্পী অনিতা ঘোষের রক্তাক্ত দেহ। ৬৫ বছর বয়সি এই শিল্পীর শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল। পরিবারের দাবি, তাঁকে অত্যন্ত নৃশংসভাবে, ধারালো অস্ত্র দিয়ে গোটা শরীর খুঁচিয়ে খুন করা হয়েছে। এই হত্যাকাণ্ডের ভয়াবহতা দেখে ঘটনাস্থলে পৌঁছে পুলিশও কার্যত হতবাক হয়ে যায়।

Advertisment

অনিতা ঘোষের স্বামী অরূপ ঘোষ, যাঁর বয়স বর্তমানে ৭২ বছর, দীর্ঘদিন দূরদর্শন ও অল ইন্ডিয়া রেডিওতে কর্মরত ছিলেন। সাংস্কৃতিক জগতের সঙ্গে যুক্ত এই দম্পতি এলাকায় অত্যন্ত পরিচিত ও সম্মানিত। তাই এমন মর্মান্তিক ঘটনা ঘিরে স্বাভাবিকভাবেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, বাড়িতে কর্মরত দুই আয়া ও একজন রান্নার লোককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্ত এগোতেই এক আয়া, যার নাম সঞ্জু বলে জানা গিয়েছে, পুলিশের সামনে সবটা স্বীকার করে নেয়। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত সঞ্জু জানিয়েছেন যে তিনিই এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন।

আরও পড়ুন: ‘কাঁটা লাগা গার্ল’ শেফালির মৃত্যু ঘিরে রহস্য, এখনো কার হৃদয় জুড়ে রয়েছেন তিনি?

পরিবারের সদস্যদের ধারণা, অর্থনৈতিক লেনদেনের কারণেই এই খুনের ঘটনা ঘটে থাকতে পারে। তাঁদের মতে, অনিতা ঘোষের বাড়িতে প্রায় এক লক্ষ টাকা নগদ রাখা থাকত। অরূপ ঘোষের বয়সজনিত সমস্যার জন্য তিনি নিয়মিত ব্যাঙ্কে যেতে পারতেন না। তাই জরুরি প্রয়োজনে যাতে অসুবিধা না হয়, সেই কারণেই বাড়িতে নগদ টাকা মজুত রাখা হতো। পরিবারের অনুমান, এই টাকার খবর অভিযুক্তের জানা ছিল এবং সেই লোভ থেকেই এমন ভয়াবহ ঘটনা ঘটানো হয়েছে।  

আরও পড়ুন: "আমরা কি কাঁকড়ার জাত?" দেবের প্রশ্নে নড়ে উঠল টলিউড

পুলিশের প্রাথমিক অনুমান, ডাকাতির উদ্দেশ্যেই এই খুন করা হয়েছে। মনে করা হচ্ছে, বাড়িতে মূল্যবান জিনিসপত্র লুট করার পরিকল্পনা থেকেই অভিযুক্ত এই নৃশংস পথ বেছে নিয়েছিল। তবে তদন্তকারীরা খতিয়ে দেখছেন, এই ঘটনার পিছনে আর কেউ জড়িত ছিল কি না, বা এর সঙ্গে কোনও বড় চক্র যুক্ত রয়েছে কিনা।

Entertainment News Today Entertainment News entertainment kolkata